শুরু করলাম পুরনো একটা ছবি দিয়ে (আর পুরনো পরিচয়ের কারণে আরেকবার)।
'আমার ছবিতে মানুষের শরীর এসেছে আজীবন, চিরকালীন ভাল মন্দের ফাউস্টীয় আবহকে বাইরের কাঠামোর সাথে সম্পর্কিত করে।'-দু. শি
দুশকো ক্রোয়েশিয়ার শিল্পী, জন্ম একান্নতে। অনেক জায়গা ঘুরে আর সবার মতোই...
এখন শিল্পীর আরো কিছু ছবি...
নিজের মতোন করে চিন্তা আর আবেগের প্রকাশ করেন মোটা মোটা কালি দিয়ে মানুষের দেহ এঁকে; আর আবেগের আংটির মতো রঙটাও বদলান হয়তোবা। প্রদর্শনীটির মজার বিষয় যেটা দেখলাম তা হলো, প্রদর্শনী চলাকালীন সময়ে যখনই কোন নতুন বা খসড়া ছবির কাজ শেষ করেছেন তিনি, পরের দিন তা প্রদর্শনীতে টাঙিয়ে দিয়েছেন। একারণে সেপ্টেবরের নয় তারিখে শুরু হয়ে এমাসের এগারো তারিখে সমাপ্ত হওয়া এই প্রদর্শনী তেমন একটা একঘেয়ে ছিলনা, আর ব্যক্তিশিল্পীকে 'জানলে যা হয়' তাই আমার কাছে তা এখনো নয়..
তবে ইউনিটি থিয়েটারে এই একই সময়ে একসাথে আরো চলেছিল চলচ্চিত্রকার রবিন রাইস আর লিভারপুলের দুটি ব্যান্ড উইন্টারব'ন আর ব্লাস্টার - এদের হুজুগে কারসাজি। দুশকোর ধারাভাষ্য অনুসারে তার চিত্রকর্মগুলো নাকি সঙ্গীত, চলমানতা আর চলচ্চিত্র দ্বারা প্রভাবিত
শিল্পীর ইন্টারনেটের ঠিকানা http://www.duskosibl.com/

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

