"উড়িয়ে দাও লাল সবুজের পতাকা বাংলার প্রতিটি ঘরে ঘরে"
এই শিরোনামের পোষ্ট এবং বিভিন্ন পোষ্টে - লাল সবুজের পতাকা উড়ানো জন্য আহবান করার অপরাধে আমাকে ব্যান করা হউক.
মুল পোষ্টটি :
সারাবিশ্ব আজ চেয়ে আছে বাংলাদেশের দিকে, চারিদিকে বাজছে বিশ্বকাপের ক্রিকেটের দামামা, কদিন পরেই শুরু হয়ে যাবে ক্রিকেট যুদ্ধ। নিজের মাটিতে ক্রিকেট যুদ্ধে অবর্তীণ হবে টাইগাররা ১৬ কোটি বাংলাদেশীর সৈনিক হিসাবে।
আমরা কি পারিনা এই সৈনিকদের উৎসাহিত করতে প্রতি ঘরে এক টুকরো লাল-সবুজের পতাকা উড়াতে ?
আমরা আজ এত কৃপন কেন ? আমারাতো বিশ্বের সেই অসাধারণ দেশ, যারা নিজে বিশ্বকাপ ফুটবল না খেললেও শুধু মাত্র খেলাকে ভালোবেশে অন্যদেশের লক্ষ, লক্ষ, বিশাল, বিশাল পতাকা উড়িয়ে পৃথিবীকে জানিয়ে দেই আমরা খেলাকে কত ভালোবাসি। এমনকি সেই দেশের জন্য - যে দেশকে আমরা চিনিনা জানিনা, যে দেশের খেলোয়ারা পর্যন্ত জানেনা - বাংলাদেশ নামে পৃথিবীর বুকে সবুজ শ্যমল একটি সুন্দর একটি দেশ আছে, অথচ আমরাই ঔ সব দেশের পতাকা বানানো - উড়ানো প্রতিযোগিতায় ঝাপিয়ে পড়ি, আনন্দ উল্লাসে ফেটে পড়ি ভিনদেশের পতাকা নিয়ে ।
আজ সত্যিকার সময় এসেছে পতাকা নিয়ে উল্লাসে ফেটে পড়ার, নেচে গেয়ে আনন্দ উল্লাস করার, সারা পৃথিবীর সাথে লাল সবুজের পতাকার পরিচয় করিয়ে দেওয়ার। নিজে দেশের পতাকা ও দেশকে পৃথিবীর সামনে উচু করে তুলে ধরার। সারাবিশ্ব আজ চেয়ে আছে বাংলাদেশের দিকে বিশ্বকাপ ক্রিকেটের উদ্বোধন উপলক্ষে । তাই এখনি সময় –
আসুন উড়িয়ে দেই লাল সবুজের পতাকা বাঙলার প্রতিটি ঘরে ঘরে।
আজ সবার বিবেকের কাছে একটা প্রশ্ন-
নিজদেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশ্বকাপ ক্রিকেট – ব্রাজিল,আর্জেন্টিনার চেয়ে,নিজের দেশের পতাকাটাকে প্রাপ্য সন্মান দিচ্ছেন তো ?
নিজদেশে বিশ্বকাপ ক্রিকেটের আসর বসছে আজ কোথায় আমাদের সেই উন্মাদনা ? কোথায় আমাদের পতাকা ?
আসুন -
অন্তত সবাই একটি করে নিজদের পতাকা উড়াই, এবং অন্যকে পতাকা উড়াতে উদ্ভুদ্ধ করি।
ভাষার মাস এবং বিশ্বকাপে আমাদের পতাকার মর্যাদাকে অক্ষুন্ন রাখি
দেশটাকে লাল সবুজের পতাকায় রাঙ্গিয়ে দেই সারাদেশ
বিঃদ্রঃ পতাকার মাপ এবং রং যেন সিঠিক হয় এর দিকে লক্ষ রাখবেন।
সর্বশেষ এডিট : ০৩ রা ফেব্রুয়ারি, ২০১১ সন্ধ্যা ৭:২৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



