সেই ১৯৯৮ সালে ভাইয়ার জন্য কিনা কম্পিউটারটি ভাইয়ের অনপুস্থিতা চালিয়ে আমার কম্পিউটারের সাথে পরিচয়। পরে ভাইয়া বাসায় আসার পর জটিল বকা খেয়েছিলাম। প্লাস কম্পিউটারের মুল পাউয়ার কেবল ও লুকিয়ে রেখেছিল যেন চালাতে না পারি। আমি কি আর কম যাই, সো খুব ধ্রুত শিখে ফেল্লাম কম্পিউটারের বেসিক জিনিস গুলি। আমার সাথের এক ক্লোজ ফ্রেন্ডও সেই সময় কম্পিউটার নিল।
শুরু হল দুইজনের মজার সময়, দুই জনে মিলে জটিল গেইমস খেলতাম। কখনো আমার বাসায় কখনো তার বাসায়, এভাবেই চলে গেল ৩ বছর। এর মধ্যে মোটা মোটি দুইজনেই বস হয়ে গেলাম এই যন্ত্রটির উপর। ছোট খাট র্কক করলাম ২ এটা গেইমস। আমার করা ক্রিকেট ৯৭ এর একটি কপি ২ বছর আগে এক ছেলের পিসিতে দেখে খুব অবাক হয়েছিলাম, কিভাবে এটি এতো ছড়ালো।
ভার্সিটিতে ভর্তি হওয়ার পড়, এক স্যার এর উৎসাহে লিনাক্স নিয়ে পড়ে থাকতাম (যদিও লিনাক্সের সাথে আমার পরিচয় সেই ১৯৯৯ ইং )। সেইযে লিনাক্সের প্রেমে পড়লাম, এখনো এর থেকে বেড় হতে পারিনি। সত্যি কথা বলতে এটিকে ছাড়তেও চাই না। খুব অল্প সময়ের মধ্যে বাংলাদেশ লিনাক্স ব্যবহারকারিদের মধ্যে পরিচিতি পেলাম। আর এর সাথে চলত বিভিন্ন খ্যাপ
২০০৬ এর শেষের দিকে সা.ইনে চাকরির জন্য ইন্টারভিউ দিলাম। কেমন কেমনে জানি হয়েও গেল
সা.ইনে জয়েনের ৩-৪ পর নিজের প্রথম ল্যাপটপ কিনলাম। আমি এমনিতেই কম্পিউটার ছাড়া কিছু বুঝি না। ল্যাপটপ কিনার পর তো আমারে এটা ছাড়া কেউ দেখছে বলে মনে পরে না।
বহু কষ্টে গত জুলাই মাসে ম্যাকবুক প্রো কিনলাম
আজকের এই পোস্টটি লেখার কারন, কয়েকদিন আগে এক আত্মিয়ের বাড়ি গিয়েছিলাম বেড়াতে। তার আগে আরেক জায়গায় গিয়েছিলাম বলে ল্যাপটপ সাথে নেই নাই। তো আত্মিয় আমাকে একটু পরেই জিজ্ঞাস করল, কি ব্যাপার তোমার ল্যাপটপ কৈ, হঠাৎ ল্যাপটপ ছাড়া !!!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

