কথাগুঁড়ো পড়ে থাকে, গান গায় ঠোঁট মেলে- পাখি
নিবীড় নিমগ্নতায়- মনে মনে তবু কত কথা বলে থাকি
পাখীরা ঠুকরে খায় আনমনে ভুলে ভুলে কথার কণিকা
খেয়ে খেয়ে উড়ে যায়, দুরে যায় পড়ে থাকে শুধু পাদটিকা
কথা বলি রাত জেগে, কথা বলি- ভুলচুকে ভুল পথে চলি
নিরালা ফাগুন এলে তুলে দেই সেইসব কথা অঞ্জলি
বেদীমূলে- দেবী তার পায়ের গোছার দিকে তাকিয়েই
খুব অবহেলে- মৃদু হেসে তুলে নেন খানিকটা খেই
মালা করে পড়ে নেন- দেখে তাই দীর্ঘ দীর্ঘ শ্বাস পড়ে
অচেনা আগুন এসে পোড়ায় শ্রাবণ রাত- অনম্র স্বরে
বাহুল্যে ভেসে যাই- নিমগ্নে খই ফোটে, বুঝে না বুঝেই
পড়ে থাকে ভেজা বোধ, পেঁজা মেঘসম কথা যাচ্ছে উড়েই
কথার তুফান হয়, এলামেলো কত কথা বিষণ্ন মেঘে
স্মৃতির বাষ্প হয়ে উড়ে যায়- দেখি ভিজে নগ্ন আবেগে

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



