somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাস অ্যাক্সিডেন্ট, কো ইন্সিডেন্স (অতিপ্রাকৃত অনুভূতি)

২৩ শে মে, ২০১০ সকাল ৮:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গল্পটা আমাদের অঞ্চলের। প্রথমে জায়গাটার একটা বর্ণনা দিয়ে নেয়া প্রয়োজন। এটা শহরতলী, সামনেই ঢাকা বরিশাল হাইওয়ে। ঠিক আমাদের বাড়িটা যেখানে সেখানে হাইওয়ের উপরে একটা ব্রিজ। খুব বড় নয় আবার একেবারে ছোটও নয়। ব্রিজের উত্তর দিকের ঢালটা ধরে একটু এগোলেই বরিশাল এয়ারপোর্ট। ঢালটা ব্রিজের যেখানটায় মিলেছে সেখান থেকে নীচের জায়গাটা বেশ নীচু। সেখান থেকে পূর্ব বা পশ্চিম ঢাল প্রায় খাড়া নেমে গেছে। বেশী মারাত্মক পূবের ঢালটা। তো এই অংশটায় পর পর তিন বছর তিনটা অ্যাক্সিডেন্ট ঘটে গেল। এমন অবস্থা হল যে আমরা ভয় পেয়ে গেলাম- প্রতি বছরই এখানে একটা করে অ্যাক্সিডেন্ট হতে থাকবে।

প্রথম বছর যে অ্যাক্সিডেন্ট হল সেই গাড়িটা একটা লোকাল গাড়ি। গাড়িটা যখন ঢাকার দিক থেকে আসছিল তখন এয়ারপোর্টের মোড়ের কাছে এক গ্রাম্য মহিলা একটা বাচ্চা ছেলেকে নিয়ে গাড়িতে ওঠার চেষ্টা করল। পোশাকের দৈন্য দেখে হয়ত গাড়ির হেল্পারের সন্দেহ হল যে সে ভাড়া ঠিকমত দিতে পারবে না তাই মহিলাকে ধাক্কা মেরে ফেলে দিল। গাড়িতে উঠতে দিল না।

সেখান থেকে ব্রিজটা খুব বেশী দূরে না। আগেই বলেছি ঠিক ব্রিজে ওঠার আগের ঢালটাতেই অ্যাক্সিডেন্ট করেছিল গাড়িটা। এবার অ্যাক্সিডেন্টের পরবর্তী ফলাফল শোনাচ্ছি। সেই হেল্পার ঘটনাস্থলেই নিহত। পুরো গাড়ির সব ক’জন প্যাসেঞ্জারই কম-বেশী আহত। শুধু একজন মহিলা এবং তার সংগের একটা বাচ্চা ছেলে সম্পূর্ণ অক্ষত অবস্থায় গাড়ি থেকে বের হল- সামান্য আচরটুকুও লাগেনি তাদের গায়ে।

পর পর তিন বছর অ্যাক্সিডেন্ট হওয়ার পরে যখন সবাই আতঙ্কিত হয়ে উঠল যে এখানে প্রতি বছরে একটা অ্যাক্সিডেন্ট বাধ্যতামূলক; তখন বিগত অ্যাক্সিডেন্টগুলোর হতাহতের তালিকা মেলাতে গিয়ে একটা অদ্ভুত কো-ইন্সিডেন্স আবিস্কৃত হল। প্রতিটা অ্যাক্সিডেন্টেই একজন করে মানুষ নিহত। প্রতিটা অ্যাক্সিডেন্টেই গাড়ি ভর্তি প্যাসেঞ্জার সবাই কম বেশী আহত এবং প্রতিবারই একজন মহিলা এবং একটি শিশু সম্পূর্ণ অক্ষত অবস্থায় ছিল। ঘটনাগুলো মেলাবার পরে উপস্থিত সবার গায়ে কাঁটা দিল এবং হঠাত্ করেই প্রথম গাড়িটার অ্যাক্সিডেন্টের আগের ঘটনাটাও যথেষ্ট গুরুত্ব সহকারে লাইম লাইটে চলে আসল।

এরপর প্রচন্ড আতংক নিয়ে আমরা অমোঘ নিয়তির মত পরবর্তী বছরের অ্যাক্সিডেন্টের জন্য অপেক্ষা করতে লাগলাম। সেই সংগে আগামী বছরের সেই দুর্ভাগা মৃত্যুপথযাত্রী ব্যক্তিটির জন্য কিংবা সেই অসম্ভব সৌভাগ্যবান মহিলা এবং শিশুটির জন্য। যারা মারা গেছেন তাদের বায়োডাটা উদ্ধার করা সম্ভব হয়নি কিংবা সৌভাগ্যবানদেরও। যদি করা যেত তাহলে হয়ত আরো কোন অদ্ভুত কো-ইন্সিডেন্সের মুখোমুখি হতে পারতাম।

সৌভাগ্য আমরা যখন এই কাকতালীয় ঘটনাটি আবিস্কার করে ফেললাম, তারপর থেকে সেখানে আর কোন অ্যাক্সিডেন্ট হয়নি- অদ্যাবধি।

৫টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×