ইচ্ছে হল তোমার বাড়ি যাব
মগ্ন হাতে রংগুলি ছড়াবো
ইচ্ছে হল, ইচ্ছে হল- বলে
সামনে কি পথ আটকে গেল জলে?
ইচ্ছে হল তোমার কাছে যাব
মাথার ভেতর, নাকি গহীন বুকে?
যেই উঠেছি, পা দিয়েছি স্রোতে
হাজারখানা নিষেধ এসে দাঁড়াল সম্মুখে
ইচ্ছে হল তোমার পাশে যাব
বাঁয়ের দিকে হৃদয় ঘেঁষে ডানদিকে দাঁড়াবো
ইচ্ছেগুলো যেই তুলেছে সোর
অমনি সুরুৎ- হারিয়ে গেল ঘোর
ইচ্ছে হল তোমার কাছে যাব
তোমার কাছে, তোমার কাছে- ইচ্ছে হল খুব
অমনি দেখি সময় দোলায় শুভংকরের ফাঁকি
আমিও আছি, তুমিও আছো- মধ্যটা নিশ্চুপ
ইচ্ছে হল তীব্রতর- তোমার কাছে যাই
শূন্যি জুড়ে ঘূর্ণি যাদু, তুমি উধাও- নাই!
সর্বশেষ এডিট : ২৮ শে জানুয়ারি, ২০১১ রাত ১০:২৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


