গভীরভাবে সহজ একটা শ্বাস নেয়ার চেয়ে ন্যাচারাল ব্যাপার আর কি হতে পারে? কিংবা মাথা থেকে পায়ের পাতা পর্যন্ত টানটান করে ফেলা অথবা ছুটির দিন সকালবেলা বিছানায় শুয়ে শুয়ে মনের মধ্যে গত সপ্তাহের চিন্তাগুলোকে নিয়ে এলোমেলোভাবে ধীরে সুস্থে নাড়াচাড়া করা।
শুনতে বেশ সোজা মনে হচ্ছে? আসলে এটাই যোগব্যায়াম। ইংরেজিতে একে বলে ইয়োগা (Yoga)। এটা আসলে আপনার শরীরকে পেচিয়ে নানা আসনে নিয়ে যাওয়ার বিষয় না, কিংবা প্রাচ্যের কোনো দর্শনও নয় এটা। যোগ হলো আপনার শরীর ও মনকে তাদের একে অপরের সংস্পর্শে ফেরানো এবং নিজেকে আপনার স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে নিয়ে আসার ব্যাপার।
যোগের উপকারিতা কি? ইয়োগা ইন্সট্রাক্টর লিলিয়াস ফোলান বলেন, যোগের সবচেয়ে বড় উপকারিতা হলো এটা পেশির পরতে পরতে জমে ওঠা ভেতরকার টেনশন এবং মানসিক চাপ থেকে নিষ্কৃতি দেয়। দুই দশকেরও বেশি সময় ধরে তিনি Lilius, Yoga and You এবং Lilius নামে টিভি প্রোগ্রাম করে আসছেন সাধারণ দর্শকদের জন্য। আমেরিকান এ ইয়োগা ইন্সট্রাক্টরের মতে আমাদের মানব সত্তার পরিতৃপ্তি ও সুস্থ দেহের মূল চাবিকাঠি হলো শরীরের ব্যাপারে কিছুটা সময় খরচ করা।
প্রাকৃতিক প্রতিষেধক হিসেবে যোগ অনেক অর্থেই সর্বোৎকৃষ্ট। আপনার আর কিছুই দরকার নেই কেবল শান্ত আরামদায়ক একটা স্থান এবং প্রতিদিন কয়েক মিনিট সময় যাতে আপনি বৃদিং (দম নেয়া), স্ট্রেচিং (টানটান হওয়া) এবং মেডিটেশন করতে পারেন। এক্সপার্টদের মতে অসুস্থতা দূর করতে যোগের কিছু সুনির্দিষ্ট ব্যায়াম এবং টেকনিক আছে যেগুলো আপনি নিজে নিজেই খুব সহজে করতে পারবেন।
উততেজনাময় অস্থির দৈনিক রুটিনের পাশাপাশি যোগের প্র্যাকটিস হলো আপনার জন্য শান্তি ও অনুপ্রেরণার একটা বিষয়। খুব শিগগির আপনি স্থিরতাকে উপভোগ করতে শুরু করবেন। লিলিয়াস বলেন, আপনার জীবনে ধীর-স্থির অবস্থাকে বন্ধ করার বদলে তখন আপনি এটাকে স্বাগতই জানাবেন। যোগের স্টেপগুলো আপনাকে সাহায্য করবে অপেক্ষাকৃত সুখী এবং সুস্থ জীবন গড়তে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

