somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মৃত্যুর ঠিক পূর্ব মুহুত্তের অভিজ্ঞতা

১৮ ই জুন, ২০১১ বিকাল ৪:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমি মরে গেলে এই লেখা আর হতো না। হতো না আপনাদের সাথে আর ব্লগিং করা। আমি মৃত্যুকে খুব কাছ থেকে দেখে আসছি। (ICU) তে থাকার অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করছি।

আমি ছোট একটা BIOPSY করার জন্য Apollo তে স্কিন ডাক্তারের কাছে গিয়াছিলাম। আমি একা হসপিটালে গেছি সুস্থ শরীর নিয়ে।আমি ভাবছি ১০ মিনিটের একটা টেস্ট। এটা কোন সমস্যা হবে না। ডাক্তার আমাকে Biopsy করলেন তখনো আমি সুস্থ। মনে হচ্ছিলো আমি এখনি বাসায় ফিরতে পারব। ঘটনা এরপরই শুরু। আমার মধ্যে কেমন যেন পরিবর্তন লক্ষ্য করতে লাগলাম। মাথা ঘুরতে লাগল। এরপর আমাকে হুইল চেয়ারে করে কেবিন এর দিকে নিয়া জেতে লাগল। মনে হতে লাগল আমার শ্বাস কষ্ট হচ্ছে। আমি ফোন দেয়ার চেষ্টা করছি কিন্তু কারোর নাম মনে করতে পারছি না। ডায়াল লিস্ট থেকে আঙ্ককেলকে ফোন করলাম। আমাকে কেবিনে নেয়া হল। শ্বাসকষ্ট আরও বারতে থাকল । মনে হতে লাগল আমার দম বন্ধ হয়ে আসছে।

আমি ডাক্তার ডাক্তার বলে চিৎকার করছি তখন আমার পাশে ৩ জন ডাক্তার ৪ জন সিস্টার আসলেন। আমার শরীরের তাপমাত্রা বেরে যেতে লাগলো। প্রেসার বেরে যেতে লাগলো। ডাক্তাররা একে অপরের সাথে কথা বলতে লাগলেন , সবাই চিন্তিত। শ্বাস নিতে খুবই কষ্ট হচ্ছিল। এরপর আমাকে অক্সিজেন দিলেন। আমার গলা শুকিইয়ে আসতে লাগলো। [গতরাতে আমার আঙ্ককেলকে নিয়ে খুবই খারাপ স্বপ্ন দেখেছিলাম, সেটাই বারে বারে মনে হতে লাগল এবং ভয় পেতে লাগলাম। মনে হচ্ছিল আমি আর বাঁচবো না।] মনে হচ্ছে আমি শেষ হয়ে যাচ্ছি। আমি পানি পানি চিৎকার করছি। সিস্টার আমাকে পানি খাওয়াচ্ছেন। আল্লাহকে স্মরণ করতে লাগলাম।

আমি নিজেকে উৎফুল্ল রাখার জন্য নানারকম পজেটিভ চিন্তা করতে লাগলাম। [আমার ছোট ভাগ্নির সাথে লুডু খেলছি, আমি হারছি ও বলছে এবার হারলে আমাকে পুতুল কিনে দিবা। চিন্তা করছি আম্মুর সাথে বেড়াতে যাচ্ছি, আম্মু পুরাতন কথা গুলো বলবে(অমুক না খুবই ভালো), আমি বলব প্লিজ তোমার টু ব্যান্ডের রেডিও বন্ধ কর। আম্মু রাগ করে কথা বলা বন্ধ করবে, আমি আবার বলব আচ্ছা বলো বলো]। এসব চিন্তা করছি আর আমার দুচোখ বেয়ে অঝরে পানি ঝরছে। আমার শরীর কাপতে শুরু করছে। আমার গলা আরও শুকিয়ে আসতে লাগল। পানি পানি করছি কিন্তু পানি খেতে পারছি না। সিস্টার মুখে পানি দিসছেন কিন্তু পানি আর গলা পর্যন্ত যাচ্ছে না। দু চোয়াল বেয়ে পরে যাচ্ছে। ডাক্তার রা আমাকে ICU তে নেয়ার জন্য বলছেন। আমার চোয়াল বন্ধ হয়ে আসছে। একজন ডাক্তার লাইফ সাপোর্ট ইনজেকশন দিতে বলছে। ডাক্তাররা সাধ্যমত চেষ্টা করে যাচ্ছেন।
আমার মনে হচ্ছিল আমি আর বাচব না। প্রিয় মানুষদের মুখ গুলো আর দেখতে পারব না। আমি পানি পানি করেই যাচ্ছি। দু চোখ বেয়ে পানি ঝরছে। আমার মধ্যে আর কোন পাজেটিভ চিন্তা কাজ করছে না। আমার শরীর অবশ হয়ে আসছে সব কিছু আবছা আবছা মনে হচ্ছে ।আমার শরীর কালো হয়ে আসছে। আমি শেষ হয়ে যাচ্ছি। আমার বাবা মার কথা মনে পরছে। কবরের কথা বার বার মনে হতে লাগল। মনে হচ্ছে আমাকে বিদায় নিতে হবে।আমি কালিমা পড়ছি। আমার শরীর প্রচণ্ড কাপুনি দিচ্ছে। ডাক্তার আমাকে লাইফ সাপোর্ট ইনজেকশন দিয়ে আমাকে (আই সি ইউ) ICU তে নিয়ে যেতে লাগলেন। এরপরের সময় কেমন কাটছে মনে নেই।

আমার জ্ঞান আসার পর মনে হচ্ছিল আমি মরি নাই। আমি বেঁচে গেছি। আমি মনিটরের স্ক্রীন এর দিকে তাকিয়ে দেখি আমার সবকিছু স্বাভাবিক শুধু প্রেসার টা ১৬৫ এর কাছাকাছি। তখন খুবই ভালো লাগছিল। আমি দ্বিতীয় জীবন ফিরে পেয়েছি। রাতে শুধু প্রেসার উটা নামা করছিল তবে বেশ সুস্থবোধ করছিলাম। পরেরদিন অনেকটাই ভালো লাগছিল। আল্লাহর কাছে হাজার শোকর আমাকে সুস্থ করেছেন।

একজন ডাক্তার এসে আমাকে বললেন আপনি এখন আশঙ্কা মুক্ত। গতকাল আপনার BIOPSY করার সময় যে ইনজেকশন দিয়া হয়েছিল সেটা রিয়্যাক্ট করার জন্য এটা হয়েছিল। তবে আমাদের ম্যানেজমেন্ট যা যা করার সব ব্যাবস্থাই করেছে।

এই ঘটনার এক সপ্তাহ পর ব্লগ লিখছি। এখন আমি সুস্থ। দোয়াকরি আমাদের দেশের ডাক্তারদের তাঁরা যেন আরও সতর্ক হন, ভালো সেবা দেন। আমার জন্য দোয়া করবেন।
সর্বশেষ এডিট : ১৯ শে জুন, ২০১১ সকাল ৯:৪০
৪৫টি মন্তব্য ৪৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনাই ধ্বসিয়ে দিলেন মমতার দলকে?

লিখেছেন ...নিপুণ কথন..., ০৯ ই জুন, ২০২৬ রাত ১:২২


শেখ হাসিনাই ধ্বসিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে। কিভাবে? দুই দফায় পানিচুক্তি হতে দেননি মমতা। কংগ্রেসের মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন এবং বিজেপির Narendra Modi প্রধানমন্ত্রী থাকাকালীন দুবার দুজনই বাংলাদেশ সফরে এসেছিলেন, দুবারই... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×