somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

উত্তরবঙ্গ থেকে ফিরে ........

২৯ শে নভেম্বর, ২০১১ রাত ১২:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এতদিন শুনে এসেছি উত্তরবঙ্গের মানুষজন খুব ভালো, এবার দেখে আসলাম।সত্যিই তাঁদের ব্যবহারে আমি মুগ্ধ। আমার প্রথম উত্তরবঙ্গ যাওয়া।প্রথমে রংপুর, লালমনিরহাট, সৈয়দপুর হয়ে দিনাজপুর।দিনাজপুরে দেখার মতো বেশ কয়েকটা ভালো জায়গা (রামসাগর,রাজবাড়ী,কান্তজীর মন্দির, বড়োপুকুরিয়া কয়লা খনি, তাপ বিদ্যুৎ কেন্দ্রে, সপ্নপুরি) আছে। রামসাগর যাওয়ার রাস্তার দু ধারে রাশি রাশি ধানক্ষেত। ধানক্ষেতে নেমে কথা বলছিলাম এক কৃষকের সাথে। তিনি বলছিলেন দিনাজপুরে সবচেয়ে বেশি ধান উৎপন্ন হয়। এবার ভালো ফলন হয়েছে কিন্তু কৃষক দাম পাচ্ছে না।

"পাকিতেছে ধান, কাটিতেছে কৃষক
বাঁধিতেছে ধানের আঁটি,
সোনার মাটিতে, সোনার ফসল,
ফলাইতেছে, তাঁদের হাত দুটি।"

স্যালুট জানাই কৃষকদের। রামসাগরে একটা বিশাল দিঘি আছে।আমি আগে কখনও এতবড়ো দিঘি দেখি নাই।রামসাগরের উপকথাঃ অনেক বড়ো দিঘি কাটার পরও পানি উঠছিল না।সপ্নাদেশ অনুযায়ই যুবরাজ রাম দিঘিতে জীবন বিসর্জন দিলেন।দিঘি পানিতে ভরে উঠলো।রামসাগর থেকে যাই পুরাতন জমিদার বাড়ি(রাজবাড়ী)।
রক্ষানাবেক্ষন এর অভাবে বাড়িটার অনেক অংশ ভেঙ্গে পরছে। কয়েকশ বছরের পুরাতন কাঠের দরজা দেখে অবাক হলাম।

হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস বেশ সুন্দর পরিপাটি। আরও ভালো লাগত যদি পরিচিত কাওকে খুজে পেতাম। ওখান থেকে গেলাম কান্তজীর মন্দিরে। মন্দিরে প্রবেশ করতেই একজন দিদিমা এসে চন্দন কাঠের তিলক কপালে দিয়া দিলেন। মন্দিরের দেয়ালে সুক্ষাতি সুক্ষ কারুকাজ দিয়ে ওই সময়ের ইতিহাস ফুটিয়ে তুলা হয়েছে।মন্দিরটা তৈরি করতে ৪৮ বছর সময় লেগেছিল।বোনাস হিসাবে পাওয়া মন্দির প্রাঙ্গনে রাস মেলা। মেলায় বন্ধুদের সাথে ঘুরতে ভালই লাগছিল।

পরেরদিন পার্বতীপুরের খোলাহাটি ঘুরে বড়োপুকুরিয়া কয়লা খনিতে যাই। সাইফুল ভাই পুরা খনি এলাকা ঘুরে দেখান। কন্ট্রোলরুম, খনির নিচে যাওয়া আসার লিফট, কয়লা উত্তোলন ঈত্ত্যদি গানিত্যিক ব্যাখ্যাসহ বুঝাইতে থাকলেন। এই কয়লা দিয়ে তাপ বিদ্যুৎ কেন্দ্রে উৎপন্ন হচ্ছে বিদ্যুৎ। জনি বন্ধু আমাদের তাপ বিদ্যুৎ কেন্দ্রে নিয়ে দেখাইতে ছিল কিভাবে এখানে কয়লা আনা হচ্ছে এবং কিভাবে প্রছেস করে বিদ্যুৎ তৈরি হচ্ছে। তাপ বিদ্যুৎ কেন্দ্র কয়লা খনির পাশেই অবশ্তিত।

আমাদের ভ্রমণের শেষ ছিল সপ্নপুরি।বাংলাদেশে আর্টইফিসিয়াল বিনোদন কেন্দ্রের মধ্যে সপ্নপুরি সবচেয়ে বড় ও সুন্দর। এখন যারা জান নাই, তারা হয়ত বুঝতে পারবেন না।সুন্দর সুন্দর কোর্টেজ, বাগান, মুরাল, বন্য ও মৎস্যপল্লি আরও অনেক কিছু।এককথায় অসাধারণ। রাতে থাকতে পারলে আরও ভালো লাগতো কিন্তু সময় সংক্ষেপের কারনে থাকা হয় নি।
দিনাজপুরে প্রচুর লিচুবাগান দেখে এসেছি।লিচুর সময়ে আবার যাব আশা রাখি। (সংক্ষেপিত)


সর্বশেষ এডিট : ২৯ শে নভেম্বর, ২০১১ সকাল ৮:৫৪
১৩টি মন্তব্য ১১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একজন বণিক, যিনি বদলে দিয়েছিলেন সমগ্র আরবের ইতিহাস

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৪৩


মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন... ...বাকিটুকু পড়ুন

কৃত্তিম বুদ্ধিমত্তা যেভাবে আব্বাসীদের জন্য হুমকি হয়ে আসছে- কী হবে খালেদ মহিউদ্দিনের?

লিখেছেন হিমন, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৫০

হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

×