রঙ ছুট
৩০ শে ডিসেম্বর, ২০১০ বিকাল ৫:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
নীরেন্দ্রনাথ চক্রবর্তী 'র আরেকটি কবিতা সবার সঙ্গে শেয়ার করতে চাই :
আকাশে তবু রয়েছে রঙ ছড়ানো,
এখনও তার খানিক দিয়ে
হৃদয় যায় ভরানো।
এখনও ক্ষয়ক্ষতির খাতা
ওঠেনি ভরে, ভরিয়ো না তা,
হাওয়ার হাতে এখনও পাতা
ঝরানো
হয়নি শুরু হৃদয়ে রঙ
এখনও যায় ছড়ানো।
এখানে তবু এলে না, তুমি এলে না,
স্তব্ধ জলে দু' হাতে ঢেউ
ছড়িয়ে দিয়ে গেলে না।
অন্ধকারে, আলোর ডাকে
পাহাড়ে পথে , নদীর বাঁকে
রাত্রিদিন খুঁজেও যাকে
মেলে না,
তাকেই চাই তোমার, তাই
এখানে তুমি এলে না।
দীর্ঘ দিনরাত্রি আমি দাঁড়িয়ে
রয়েছি বীতনিদ্র চোখে
ব্যগ্র হাত বাড়িয়ে।
চেয়েছ যাকে, বোঝোনি আহা
সকল মোহ, সকল মায়া
রৌদ্র আর বনচ্ছায়া
ছাড়িয়ে
সে চলে একা সঙ্গিহীন,
এখানে আমি দাড়িয়ে।
কারও না, তুমি কারও না, তুমি কারও না।
আমাকে ধরা দাওনি তুমি,
অথচ তুমি তারও না।
দু' হাত দিয়ে কুড়িয়ে আর
ছড়িয়ে ক্ষুধা মেটে না যার
তীক্ষ্মতম সেই ক্ষুধার তাড়না
তোমাকে ফেরে তাড়িয়ে, তুমি
কিছুই পেতে পারো না।
২৪ফাগুন, ১৩৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর
যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে। খুলনা...
...বাকিটুকু পড়ুনআমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,...
...বাকিটুকু পড়ুনমন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন