বেশ কিছুদিন ধরে সবাই উঠে পড়ে লেগেছে আশরাফুলকে ক্রিকেট টীম থেকে বাদ দেয়ার জন্য। তার অধিনায়কত্ত কেরে নেয়ার জন্য। আজকে প্রথম আলোতে এসেছে আশরাফুলের অধিনায়কগিরি শেষ তবে মাশরাফী হচ্ছে নতুন অধিনায়ক। কিন্তু অনেকের অনেক রকম কথা। অনেকের অনেক ধরনের মতামত।
বাংলাদেশ ক্রিকেট অধিনায়ক হিসেবে আপনার কাকে পছন্দ? আপনি কাকে বেশি ভোট দিবেন অধিনায়ক হিসেবে। দুই জনের নাম বলুন। কারন জানতে চাচ্ছি এখানকার ব্লগার কাকে অধিনায়ক হিসেবে দেখতে চান। বা কার উপর বেশি ভরসা করেন?
আমার মতামতঃ
আমার মতে বাংলাদেশের অধিনায়ক হিসেবে (১) হাবিবুল বাশার বা (২) পাইলট কে আবার দায়িত্ত দেয়া হোক।
কারনঃ
হাবিবুল হয়তো রান পাচ্ছে না কিন্তু তার অধিনায়কের তুলনা হয় না। উনি ভালো ডিসিশান নিতে পারেন। এক সময় উনাকে ফিফটি ম্যান বা এই ধরনের কি যেনো বলা হতো। (মেমরী লোপ পাচ্ছে তাই ভুলে গেছি)। হাবিবুলের এমন রেকর্ডও আছে টানা ৮-৯ ম্যাচে ফিফটি করার। তা হয়তো টেস্টের জন্য। তারপরও চাপ নেয়ার ক্ষমতা তার রয়েছে।
পাইলট হিসেবেও পছন্দ কারন পাইলট উইকেট কিপার হিসেবে বাংলাদেশের জন্য বেষ্ট। মুশফিকের এখনও বয়স হয় নাই উইকেট কিপার হিসেবে বাংলাদেশের হয়ে কাজ করার। আর পাইলট বেশি রান না করতে পারলেও উইকেট ধরে রাখতেন এবং অসময়ে বাংলাদেশের হয়ে ভালো বেটিং করতেন।
আর মাশরাফী? তার ক্যারিয়ার ধংস করার জন্য অধিনায়ক পদ দেয়া হলো। ইদানিং সে ভালো বল করতে পারছে না। তার বোলিং এ সময় দেয়ার উচিত। সেখানে অধিনায়কের দায়িত্ত দিয়ে তার খেলার ১২ টা বাজায় দিবে। ঠিক এমনই সাকিবের জন্যও।
আপনার কাকে পছন্দ?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


