আমার প্রিয় পোস্ট

যুক্তিদিয়ে কথার মারপ্যাচ ভালো বুঝি...

এডিটেডঃ ল্যাপটপ ব্যবহারকারীদের কাছে জানতে চাচ্ছি...

২৭ শে মার্চ, ২০১০ রাত ১১:০৭

শেয়ারঃ
0 0 0


সম্প্রতি কারেন্টের অত্যাচারে অতিষ্ট হয়ে অবশেষে ল্যাপটপ কিনার চিন্তা ভাবনা শুরু করে দিয়েছি। খুবই কম সময়ের মাঝে ল্যাপটপ কিনতে চাচ্ছি। ল্যাপটপের ব্যাপারে তেমন আমার আইডিয়া নেই। কি ধরনের ল্যাপটপ কিনবো, কোন কোম্পানীর কিনবো এসব চিন্তা করছিলাম ঠিক তখনই মনে হলো সামু তে একটা পোস্ট দিয়ে দেখা যাক, ল্যাপটপ ব্যবহারকারীরা কি বলেন। কারন ব্যবহার কারীরা যদি কমেন্টস দিয়ে থাকেন তাহলে আমার জন্য সুবিধে হবে।

প্রথমত বলে নেই, ল্যাপটপ আমার বেশ কিছু কাজে ব্যবহ্রত হবে। যেমনঃ লেখা লিখি ও ডেভেলোপিং কাজে ব্যবহ্রত হবে।

আমি জানতে চাচ্ছিঃ

১। কোন কোম্পানীর ল্যাপটপ ভালো।

২। কাদের গুলো ব্যাটারী বেশি ব্যাকআপ দেয়।

৩। কি ধরনের কনফিগারেশন হওয়া উচিত।

৪। ডেভেলোপিং এর জন্য কি ধরনের ল্যাপটপ হলে ভালো। অন্তত ৩/৪ বছর নিশ্চিন্তে কাটিয়ে দিতে চাই।

৫। বাজেট ৫৫ এর মধ্যে।

আপনাদের মতামতও দিন। কেমন বাজেট হওয়া প্রোয়োজন, কিকি দিক দেখে ল্যাপটপ কিনা উচিত।

আশা করি আপনাদের কাছ থেকে সাড়া পাবো

এডিটেডঃ
ডেভেলোপমেন্ট বলতে ওয়েব ডেভেলোপমেন্টকে বুঝিয়েছি। এর সাথে যা যা প্রয়োজন সব কিছু এক সাথে যদি করতে চাই...

 

সর্বশেষ এডিট : ২৮ শে মার্চ, ২০১০ রাত ১:১৪ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ২৭ শে মার্চ, ২০১০ রাত ১১:২৮
ফারহা শারিমন বলেছেন: পোষ্টটা দেওয়ার জন্য ধন্যবাদ। আমিও একই সমস্যায় পড়েছি। প্রতিদিন ভাবি বাসায় এসে কাজ করব কিন্তু লোডশেডিং এর কারনে কাজ করাই হয়ে উঠেনা।তবে আমার বাজেট ৩০-৪০ এর মধ্যে।
২৭ শে মার্চ, ২০১০ রাত ১১:৫৯

লেখক বলেছেন: ধন্যবাদ। আপনার কাজের ধরন সম্পর্কে কিন্তু উল্লেখ করেননি।

২. ২৭ শে মার্চ, ২০১০ রাত ১১:৩৪
লাভলুদা বলেছেন: কনফিগারেশন পুরাপুরি নির্ভর করছে আপনার কাজের উপর।
বাজেট আরো বারাতে পারলে ম্যাক নিতে পারেন, ৩-৪ বছর আরামে ব্যবহার করতে পারবেন। আর নতুন ম্যাকবুক প্রো এর ব্যাপাক টাইম ৫-৬ ঘন্টা পাবেন সাধারন লোডে।

৫৫ হাজারের মধ্যে বেশ ভাল ল্যাপটপ পাবেন, তবে ভারি কাজ না করলে নেটবুক দেখতে পারেন।

ইদানিং এসপি এর দেখলাম মার্কেট ভাল।
২৮ শে মার্চ, ২০১০ রাত ১২:০২

লেখক বলেছেন: ধন্যবাদ। আমার ল্যাপটপের উদ্দেশ্য হচ্ছে ডেভেলোপিং কাজে ব্যবহ্রত হবে। এর জন্য ফটোশপ, ড্রিমওয়েবার, ফ্লাশ, ব্রাউজার, ও অন্যান্য যা যা লাগে তা ব্যবহার করা লাগবে।

ম্যাক ল্যাপটপের বাজেট তো অনেক। ম্যাক ল্যাপটপ কি উইন্ডোজ/লিনাক্স সাপোর্ট করে?

৩. ২৭ শে মার্চ, ২০১০ রাত ১১:৩৬
ক্যামেরাম্যান বলেছেন: আমি কোন সাজেশন দিলাম না, কয়েকটা ওয়েব এড্রেস দিলাম। কনফিগারেশন এবং দাম সম্পর্কে ধারণা হবে ...
কম্পিউটার সোর্স
গ্লোবাল ব্র্যান্ড
রায়ান'স কম্ডিউটার
রিশিত কম্পিউটার
২৮ শে মার্চ, ২০১০ রাত ১২:০৩

লেখক বলেছেন: ক্যামেরাম্যান ভাই, ম্যাগাজিন সহ ল্যাপটপের মেনুয়ালও আমার কাছে আছে। কিন্তু সমস্যা কোন ব্রান্ড ভালো বা কোন কোম্পানীর ল্যাপটপ ভালো কাজ করবে আমার জন্য তাই বুঝতেছি না।

দাম ও কনফিগারেশন তো ৩৪ থেকে ৭৬ পর্যন্ত দেখেছি কিন্তু বাজেট ও এতো কোম্পানী দেখে কনফিউশন হয়ে গেছি।

৪. ২৮ শে মার্চ, ২০১০ রাত ১২:২৭
রাগিব বলেছেন: ফটোশপ ব্যবহার করলে নেটবুক কখনোই কিনবেন না। অবশ্য আপনার বাজেট অনেক, কাজেই নেটবুকের চাইতে অনেক ভালো কম্পিউটার পাবেন।

লেনোভোর থিঙ্কপ্যাড দেখতে পারেন। অবশ্য সেগুলো ৫৫তে পাবেন কি না জানিনা। এইচপি-র ল্যাপটপ সম্পর্কে অনেক ভালো রিভিউ আছে।

আপনি সি-নেট এর প্রডাক্ট রিভিউ পড়ে দেখতে পারেন। http://www.cnet.com/
২৮ শে মার্চ, ২০১০ রাত ১:০৬

লেখক বলেছেন: ধন্যবাদ রাগিব ভাই।

৫. ২৮ শে মার্চ, ২০১০ রাত ১২:৩৭
আমিনুল ইসলাম বলেছেন: ইচ্ছে করছে সদ্য কেনা ডেস্কটপ বিক্রি করে ল্যাপটপ মিনি কিনি। মিনির কথা বলছি কারণ অন্য ল্যাপটপ কেনার সামর্থ্য নেই।



জরুরি সাহায্য প্রয়োজন

Click This Link
২৮ শে মার্চ, ২০১০ রাত ১:০৮

লেখক বলেছেন: মিনি কিনে লাভ নেই। কারন মিনিতে ডিভিডি রম বা রাইটার নেই। এর জন্য এক্সটারনাল ডিভিডি রাইটারের দাম ৮-সাড়ে ৮ হাজার টাকা। ২৬০০০+৮০০০=৩৪০০০ যার সাথে একটু যোগ করলেই আপনি ভালো ল্যাপটপ পাবেন।

৬. ২৮ শে মার্চ, ২০১০ রাত ১২:৫০
জাতি জানতে চায় বলেছেন: ডিজাইন-ডেভেলপমেন্টের জন্য কোর-টু-ডুও নেয়া উচিত! আমার মতে আসুস, এইচপি, লেনোভো নিতে পারেন! লেনোভোর দাম তুলনামূলক কম হলেও জিনিস ভাল পাওয়ার সম্ভাবনা আছে! সর্বশেষ মেলা থেকে লেনোভোর ডুয়াল কোরের (৪২০০ সিরিজ প্রসেসর, ২ জিবি র‌্যাম, ১৬০ জিবি হার্ডডিস্ক, ১৫.৪" মনিটর) একটা ল্যাপটপ মাত্র ৩৫ হাজারে পেলাম, এখনও পর্যন্ত সার্ভিস চমৎকার!!
২৮ শে মার্চ, ২০১০ রাত ১:০৯

লেখক বলেছেন: ধন্যবাদ। আপনার ফিডব্যাক আমার কাজে আসবে।

৭. ২৮ শে মার্চ, ২০১০ রাত ১২:৫২
অপড়ালেখা বলেছেন: আমি এইচপি ৫৪০ এ লিনাক্স ব্যবহার করি। যখন ব্যাটারীতে চালাই, powertop কমান্ড ব্যবহার করে অপ্রয়োজনীয় প্রসেসসমূহ বন্ধ করে, পাওয়ার কনজাম্পসন টিউন করি। তাতে আমার ৩ ঘন্টার ব্যাকআপ চার হতে সাড়ে চার ঘন্টা হয়ে যায়।
২৮ শে মার্চ, ২০১০ রাত ১:১০

লেখক বলেছেন: ধন্যবাদ আপনাকে। আপনার টিপস আমার ও অন্যদেরও কাজে আসবে। :)

৮. ২৮ শে মার্চ, ২০১০ রাত ১:১২
সায়েম মুন বলেছেন: আসুস বা এইচপি ব্রান্ডের ল্যাপটপ কিনেন। ৬ সেল ব্যাটারী নিয়েন-তাতে ৩/৪ ঘন্টা চার্জ ব্যাকআপ পাবেন। ৫৫ এর মধ্যে মোটামুটি ভাল মানের/ কনফিগারেশন পাবেন।
২৮ শে মার্চ, ২০১০ রাত ১:১৮

লেখক বলেছেন: ধন্যবাদ সায়েম ভাই। আসুস ও এইচপির কথাও আমি শুনছি। কিন্তু আজ অন্য ব্র্যান্ড গুলার নামও শুনলাম তাই কনফিউশনে পড়ে গেলাম। কোনটা কিনবো।

৩০ শে মার্চ, ২০১০ রাত ১২:০৩

লেখক বলেছেন: ধন্যবাদ। বাহির থেকে কিনলে কাজে আসবে।

১০. ২৮ শে মার্চ, ২০১০ রাত ২:৪৩
সাঈফ শেরিফ বলেছেন: দেশে কিনলে আসল ডিলারদের থেকে কিনুন। এইচপি-কম্প‌্যাক কিনলে ফ্লোরা থেকে সরাসরি। ঠকবেন না আশা করি। বাংলাদেশ থেকে কিনলে আমার পছন্দ টোশিবা।টোশিবার আসল ডিলার কারা খোজ নিন।
৩০ শে মার্চ, ২০১০ রাত ১২:০১

লেখক বলেছেন: ধন্যবাদ।

১১. ২৮ শে মার্চ, ২০১০ রাত ২:৫৭
মোতাব্বির কাগু বলেছেন: আমার ব্যক্তিগত পছন্দ ম্যাকবুক প্রো এবং সনি ভাইয়ো। আর ফুজিটসু কেন ১ নম্বরে রয়েছে তা আর নাইবা বল্লাম। কারণ যারা ল্যাপটপ সম্পর্কে খোজ খবর রাখেন তারা জানেন। আর আসুস, ডেল এবং এইচপি/কম্প্যাক সবচেয়ে বহুল ব্যবহুত। কারণ এগুলো সস্তা। এর মধ্যে আসুস বেশীসস্তা। বাংলাদেশে আমি যতটুকু জানি সবচেয়ে এসার এর দাম কম (এখানে সবচেয়ে কম) তাই এসারের ব্যবহারকারী বেশী হওয়ার কথা। কিন্তু কই? একটা জিনিস মনে রাখবেন দাম যারা বেশী রাখে তারা এমনি এমনি রাখে না। সনি প্রোডাক্টের দাম (সর্ব ক্ষেত্রে) বেশী হয় কিন্তু কেন? ১. ব্রান্ড ২. মান একটা ব্রান্ড তখনই তৈরী হয় যখন তারা ভাল সেবা দেয়। দেশে কনকা টিভি ১২,০০০ টাকা (২১ ইঞ্চি) আর সনি ২৬,০০০ টাকা। এত পার্থক্য কেন? এটা বুঝতে পারবেন যখন আপনি দুটো টিভি পাশাপাশি রাখবেন। এবার আসি অনটপিকে। এখানে কেউ নেই যে অস্বীকার করবে না আইফোন ভাল কিংবা ম্যাকবুক ভাল। কিন্তু এর মধ্যে কয় জন ব্যবহার করেছে? ব্যবহার করলেই যে জানতে হবে এমন কোন কথা নাই। ব্যবহার না করেও জানা যায় কোনটা ভাল। যেমন আমি ক্যামেরা ব্যবহার করি ফুজি'র সেমি এসএলআর। আমি কিন্তু জানি নাইকন ডিএসএলআর অনেক অনেক ভাল ছবি দেয়। কিন্তু কেনার সামর্থ্য নেই তাই কিনতে পারি নাই। এথন যদি কেউ পরামর্শ চায় কিংবা কোন পুল দেখি আমি কিন্তু ভোট করব নাইকন ডিএসএলআরকেই (অবশ্য ওখানে সনি,ওলিম্পাস থাকলে অন্য কথা)। আর ওয়ারন্টি আমার কাছে মোস্ট ফালতু একটি জিনিস। এখানে সাধারণত ১বছরের ওয়ান্টি দেয়। কিন্তু এক্সট্রা কিছু পে করলে ওয়ারেন্টি আরো বাড়ানো যায়। কিন্তু আমি কখনোই তা করি না। এবং ওদেরকে বলি আমার ১ বছরের ওয়েরন্টি লাগবে না পারলে ওখান থেকে কমাও। কিন্তু সেটা সম্ভব না। কারণ আমি যখন কিছু কিনি আমি নিজেই জানি এটা এই কয়দিন টিকবে। আমার বর্তমান ল্যাপটপ এর বয়স ১.৫ বছর। ওয়ারেন্টি শেষ সেই কবে। কিন্তু এর মধ্যে কোন সমস্যা তো হয় নি। মাঝখানে হাত থেকে পড়েও গিয়েছিল্ আবার আমার সনি সাইবার শট ক্যামেরা ২.৫ বছর ধরে চলছে (বাংলাদেশে)। কোন সমস্যা হয় নি। আর সিডিরমে কেউ মনে হয় ওয়ারন্টি দেয় না। কারণ একটি সিডিরম কেন নষ্ট হয় গুগল করুন পেয়ে যাবেন।
৩০ শে মার্চ, ২০১০ রাত ১২:০৫

লেখক বলেছেন: ধন্যবাদ।

১২. ২৮ শে মার্চ, ২০১০ রাত ২:৫৯
মোতাব্বির কাগু বলেছেন: আপনার সাথে একমত হতে পারলাম না। এসার হচ্ছে আমার দেখা সবচেয়ে কমদামী, ফালতু একটা ল্যাপটপ। যারা কেনে তারা কিছুদিন পর পস্তায় (অন্তত এখানে তাই দেখছি)। ফুজিটসু অবশ্যই ভাল এবং দামী ল্যাপটপ। তবে আমার ব্যাক্তিগত মতামত টাকা দিয়ে কিনলে এসার না কেনাই ভাল।
৩০ শে মার্চ, ২০১০ রাত ১২:০৭

লেখক বলেছেন: ফুজিটসু টা কেমন? ল্যানেভো এর ব্যাপারে কিছু জানেন কি?

১৩. ২৮ শে মার্চ, ২০১০ রাত ৩:০০
মোতাব্বির কাগু বলেছেন: র‌্যাম আর HDD খুব একটা সমস্যা না। লাপটপে মেইন জিনিস হল প্রসেসর, ব্যাটারি এবং ডিসপ্লে।

প্রসেসর কোর২ডুয়ো নিবেন অবশ্যই, ব্যাটারি ব্যাকআপ ৩ ঘন্টার কম হলে কাজ করে মজা পাবেন না। আর ডিসপ্লে ১৪.১ সবচেয়ে আদর্শ কারন এতে চোখের উপর বেশি চাপ পরেনা যা ১২.১ এ পরে আবার ১৫.১ এর মত ওজন বেশি হয় না।
ও ওজনে যত কম হয় তত ভাল।

আমার কাজের অভিজ্ঞতা বলে টাকা সমস্যা না হলে Fujitsu কিনেন।
৩০ শে মার্চ, ২০১০ রাত ১২:০৮

লেখক বলেছেন: ধন্যবাদ। আপনার কথা মাথায় থাকবেঃ)

১৪. ২৮ শে মার্চ, ২০১০ রাত ৩:০৬
মোতাব্বির কাগু বলেছেন: র‌্যাম আর HDD খুব একটা সমস্যা না। লাপটপে মেইন জিনিস হল প্রসেসর, ব্যাটারি এবং ডিসপ্লে।

প্রসেসর কোর২ডুয়ো নিবেন অবশ্যই, ব্যাটারি ব্যাকআপ ৩ ঘন্টার কম হলে কাজ করে মজা পাবেন না। আর ডিসপ্লে ১৪.১ সবচেয়ে আদর্শ কারন এতে চোখের উপর বেশি চাপ পরেনা যা ১২.১ এ পরে আবার ১৫.১ এর মত ওজন বেশি হয় না।
ও ওজনে যত কম হয় তত ভাল।

আমার কাজের অভিজ্ঞতা বলে টাকা সমস্যা না হলে Fujitsu কিনেন।
১৫. ২৮ শে মার্চ, ২০১০ বিকাল ৪:০০
গুরুজী বলেছেন: আমি ২ বছর ধইরা আসুস ব্যাবহার করছি! আমার মত রাফ ব্যাবহার করতে এ পর্যন্ত কাউকে দেখিনি। ইদানিং ডিভিডি রাইটার টা প্রবলেম করছে যা বেশিরভাগ ব্র্যান্ডেই করে।

তবে আমি আসুস ব্যাবহার করে খুব ভাল পারফরমেন্স পেয়েছি, এতটুকু বলতে পারি।

ডেল ও নিতে পারেন।
৩০ শে মার্চ, ২০১০ রাত ১২:০৯

লেখক বলেছেন: ধন্যবাদ।

১৬. ৩০ শে মার্চ, ২০১০ রাত ১২:২৫
কাঠের খাঁচা বলেছেন: মোতাব্বির কাগুর কমেন্ট পইড়া ব্যাফক দুস্ক পাইলাম।

আমি এসার ইউজ করি।

খুব খারাপ নাতো কাগু
১৭. ০৬ ই অক্টোবর, ২০১০ দুপুর ২:১৫
বাংলাদেশ-ফয়সাল বলেছেন: ভাইজান কি ধরনের ডেভেলপিং এর কাজ করেন??

 

মোট সময় লেগেছে ১.০০৭২ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
আমি লিখন আহমেদ ওরফে লিখন। নামে কি যায় আসে, সামুতে অনেকেই আমাকে ভিলেন ভাবে, চাই আমি সিনেমাতে ভিলেন হতে, নয়...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই