আত্মকথা
০৪ ঠা ডিসেম্বর, ২০০৬ রাত ১২:৫১
আমি লিখতে জানি না । পড়তে খুব ভাল লাগে । মোটামুটি সবার ব্লগে ঢুঁ মারি নিয়মিত । মাঝে মাঝে খুব লিখতে ইচ্ছা করে । না পাড়ার বেদনা হুহু করে কষ্ট দেয় বুকের ভেতর... কারণ লিখতে গেলে লেখা গুলো শেষ হয় না কখনোই .............................। মাঝে মাঝে হিংসা হয় যথন দেখি বগ্লারদের মধ্যে চমৎকার বন্ধুত্ব আবার খারাপ লাগে একেক জনের ঝগড়া বিবাদ.......................... । সবার প্রতি বন্ধুত্বের হাত বাড়িয়ে দিলাম বন্ধু হবার আশায়................................ আশা করি কেউ ফিরিয়ে দিবেননা।
পুনঃশ্চঃঃ কেউ কি বলে দিবেন ব্লগে মন্তব্য করতে গেলে কি করতে হয়? ............ আমি লগ ইন করেও মন্তব্য করার অপশন পাইনি ..............। সবার জন্য শুভ কামনা রইল..............................
ভালবাসি আমার বাংলাদেশকে..................... ভালবাসি আমার মায়ের ভাষাকে............. আর ভালবাসি যারা এই ভায়ায় কথা বলে........... এই ভাষায় কথা সাজায়.......................................
ছবিটি অন্য দিন প্রত্রিকা থেকে নেওয়া
অতিথি বলেছেন:
অভিনন্দন।আরে যা খুশি লিখে যান ... আপনার নিজস্ব ফরম্যাটে ... এই যে অনুভুত প্রকাশ করলেন এটা তো বেশ ভালো হয়েছে।
অতিথি বলেছেন:
স্বাগতম!
অতিথি বলেছেন:
ব্লগে আপনাকে সু-স্বাগতম। লগ ইন করে যে লেখাটির মন্তব্য করবেন তার নিচের অংশে 'মন্তব্য' অপশনে ক্লিক করুন।
অতিথি বলেছেন:
লীলা..স্বাগতম অনেক অনেক..
অতিথি বলেছেন:
শুরুটা ভাল হয়েছে বোধ হয়। আমি একদমই নতুন এ জগতে। স্বল্প জ্ঞানে মনে হচ্ছে ভালই করেছেন, ও একটা কথা, আমিও আজ শুরু করেছে, আপনার জন্য শুভ কামনা রইল।
লীলা রায় বলেছেন:
সবাইকে অসংখ্য ধন্যবাদ
অতিথি বলেছেন:
হুম, আশা করছি; এখন থেকে মন্তব্য লিখতে কোন অসুবিধা হবে না। জয়তু হোক আপনার জয়যাত্রা।
যীশূ বলেছেন:
অভিবাদন আপনাকে।
অনিক বলেছেন:
স্বাগতম এই ব্লগ পরিবারে।বন্ধুত্বের হাতটা বাড়িয়েই দিলাম। শীত পড়ছে। সময়মত হাতটা না ধরলে ঠান্ডায় জমে যাবে। বন্ধু হিসেবে ই কষ্টটুকু দেবেন না নিশ্চয়ই।
লীলা রায় বলেছেন:
ব্লগের সবাই আমার বন্ধু। আমার অশ্রুজলে আঁখি টলমল তোমার অশ্রুজল কোথায় রাখি বল। না কষ্ট দিব না কথা দিলাম...............



















ব্লগটাকে আলাদা কিছু ভাবলে কষ্ট পাবেন । বাস্তবের মতোই ভালো খারাপ সব আছে এখানে ।
লিখে যান ।