একটি ছেলে
২৬ শে ডিসেম্বর, ২০০৯ বিকাল ৪:৫৮
(
হ্যামেলিনের বাঁশিওয়ালার গল্পটা আমরা ছোটবেলাতেই পড়েছি। সেই গল্পে তাঁর পরিবারের কথা ছিল না। নিজের মধ্যে সেই অন্যরকম মানুষটাকে ধারণ করার পর ব্যাপারটা খেয়াল হল। গল্পটা আরও বাড়িয়ে দিলে কেমন হয় সেটা ভাবলাম। বাঁশিওয়ালারও যে স্ত্রী-সন্তান থাকতে পারে, সেটা চিন্তাতে এলো। সবকিছু ঠিক এভাবে সাজালামঃ
"শহরের ইঁদুরগুলোকে ধ্বংস করার পরও মেয়রের কাছ থেকে পাওনা টাকা না পেয়ে খুব মন খারাপ করেন তিনি। ঠিক করেন প্রতিশোধ নেবেন। মন ভোলানো বাঁশির সুরে শহরের সব ফুটফুটে শিশুকে নিয়ে তিনি নিরুদ্দেশের পথে যাত্রা করেন। পেছনে ফেলে যান তাঁর অনাগত সন্তান ও স্ত্রীকে।"
অভিমানী সেই হ্যামেলিনের বাঁশিওয়ালাকে উৎসর্গ করে লেখা আজকের এই কবিতা।
)
সেদিন একটি ছেলে,
চক্ষু দুটি মেলে,
জিজ্ঞাসিল মা’কে,
বাবা কোথায় থাকে?
মায়ের চোখে জল,
করে যে ছলছল,
কী হবে আর শুনে?
তোমার বাবা থাকেন হ্যামেলিনে।
মানচিত্র এনে,
চক্ষু দুটি টেনে,
ছেলে শুধায়, কোথায় হ্যামেলিন?
মা দৃষ্টিহীন।
বলছো না মা কেনো?
ভাত খাব না জেনো।
ঐ সুদূরে, ঐ আকাশে,
ঐ তারাটার একটু পাশে,
ঐ যে হ্যামেলিন,
খেয়াল করে দেখোই না!
মিষ্টি সুর কি শুনছো না?
বাবা তোমার বাঁশি বাজায়, আজও ক্লান্তিহীন!
লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): হৃদয়ের কবিতাখানি ;
সর্বশেষ এডিট : ১৭ ই জুন, ২০১১ রাত ৩:০১ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
ম্যাভেরিক বলেছেন:
আহ্, অসাধারণ অনুভবের গল্প! প্রিয়তে নিলাম কবিতা।
লেখক বলেছেন: আপনার সম্মানেই পোস্টটা দেয়া। আপনার ভালো লেগেছে, এ জীবনে আমার আর কোনো লেখা আর কারো ভালো না লাগলেও আমার কোনো দুঃখ নেই। আমি আজ খুবই খুবই খুশি! অফুরন্ত ধন্যবাদ আপনাকে!
![]()
ফারা তন্বী বলেছেন:
ভাল লেগেছে অনেক অনেক
লেখক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আপনাকে! ![]()
হাসান মাহবুব বলেছেন:
বাহ! সুন্দর হয়েছে
লেখক বলেছেন: অসংখ্য ধন্যবাদ আপনাকে! ![]()
বন্ধু-কথন বলেছেন:
ভাইসাব,ডিসেম্বরে আপনার আমলনামা ঘাটিয়া দেখা গেল- দিন গেছে ২৬ টা, অথচ আপনি পোস্টাইছেন ২৫ টা। একটা কম ক্যান? ক্যাচ-আপ, কুইক।
লেখক বলেছেন: হুম, ফেরেশতারাই মানুষের আমলনামা ঘাটাঘাটি করে থাকে! ![]()
মেহেরুবা বলেছেন:
আমি আরেকজন "হ্যামেলিনের বাঁশিওয়ালা"কে জানি, সামু ব্লগের বাসিন্দা সে
অসাধারণ অনুভবে
নিজেও অভিমানী........
মন ছুঁয়ে গেছে...........
লেখক বলেছেন: জ্বি, আমিও এসে দেখি এই নিকে একজন আছেন। আমি আগে জানলে এই নিকটা নিতামই না! ভাল থাকবেন! অনেক ধন্যবাদ আপনাকে! ![]()
হেমায়েতপুরী বলেছেন:
বাহ! বাহ! সাধু... ... সাধু...
লেখক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ!
![]()
লেখক বলেছেন: অনেক ধন্যবাদ অনাবিল! ![]()
বন্ধু-কথন বলেছেন:
হ্যামেলিন ভাই,অভ্রতে টাইপ করতে কিছু বানানে সমস্যা হচ্ছে। সঠিক কী সিকোয়েন্সটা একটু লিখে দিন প্লিজঃ
প্রিথিবী (earth) - প এর নিচে 'রি' কার কেম্নে হবে
সূরয (sun) - স এর পরে 'রেফ' কেম্নে হবে
কই মাছ - ক এর আগে 'ওই' কার কেম্নে হবে
সাধীনতা - 'কেম্নে যুক্তাক্ষর দেয়' এখানে স এর সাথে ব যোগ করতে চাচ্ছি।
চাদ (moon) - চ এর উপরে চন্দ্রবিন্দু দিতে চাচ্ছি।
কষ্ট করে খুজতে ইচ্ছা করতেছে না। হেল্পান প্লিজ।
লেখক বলেছেন: নিচে সিঙ্গেল কোট এর ভেতরে ইংরেজী লেটার বুঝাচ্ছিঃ
পৃ= 'পি' তারপর 'আর' দুইবার তারপর 'আই'
সূর্য= সূ লিখে 'আর' দু'বার তারপর 'জেড'
কৈ= 'কে' তারপর শিফট চেপে ধরে 'ও', 'আই'
স্ব='এস' তারপর 'ডব্লু'
চাঁ= চা লিখে শিফট চেপে ধরে 'সিক্স'
আশা করি, পারবেন এখন! ![]()
আকাশ অম্বর বলেছেন:
খুব সুন্দর
লেখক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আপনাকে! ![]()
বন্ধু-কথন বলেছেন:
৮ নং কমেন্টের উত্তরের জন্য আপনাকে ধন্যবাদ।অনেক কাজে দিবে। আশা করছি ভালো আছেন।
যেহেতু জাতি জানতে পারলো যে, আপনাকে অনুরোধ করলে সুবিধা পাওয়া যায়, সেহেতু কিছু বংগানুবাদের অনুরোধ আসতে পারে, রেডি থাকেন
লেখক বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ। ভাল থাকবেন! ![]()
লেখক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা আজমান ভাই! শিশুদের জন্য আপনার মমত্ব তো আপনার কাজেই টের পেয়েছি। ভাল থাকবেন! অনেক অনেক শুভকামনা! ![]()
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন:
দারুণ লিখেছেন কবি। কবিকে অনেক অনেক ধন্যবাদ
লেখক বলেছেন: আপনাকেও অসংখ্য ধন্যবাদ পড়বার জন্য! ভাল থাকবেন!
![]()
লেখক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আপনাকে! আপনি এর চেয়ে ঢের ভাল লিখতে পারবেন বলেই আমার বিশ্বাস। ভাল থাকবেন! ![]()
বোহেমিয়ান কথকতা বলেছেন:
চমৎকার । অন্য রকম চিন্তা এবং লেখাটাও ভাল।
ভাল থাকুন ।
আপনার কলমের বাঁশি বাজতে থাকুক
লেখক বলেছেন: অসংখ্য ধন্যবাদ বোহেমিয়ান কথকতা, আমার সামান্য লেখা পড়ার জন্য! আপনিও ভাল থাকবেন! নববর্ষের শুভেচ্ছা অনেক অনেক! ![]()
![]()
লেখক বলেছেন: হাহাহা। আসলে সঠিক শব্দটা হচ্ছে "কথকতা"। উনার নিকে মনে হয় ভুল আছে। ভাল থাকবেন! বাইই!
![]()
রিমি (স. ম.) বলেছেন:
সুন্দর হয়েছে হ্যামেলিন। +
লেখক বলেছেন: অশেষ ধন্যবাদ রিমি!!
![]()
রোহান বলেছেন:
অসাধারণ....
লেখক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ রোহান ভাই। সামান্য লেখাটা আপনাদের ভাল লাগছে দেখে আমি খুবই খুবই খুশি!!
![]()
মেঘাচ্ছন্ন বলেছেন:
অসাধারণ ... +++++
লেখক বলেছেন: অনেক ধন্যবাদ! ![]()
আপনার কবিতা টা অন্যরকম ভাইয়া! এভাবে ভাবিনি। ভাল লেগেছে খুব।
লেখক বলেছেন: আপনাকে অসংখ্য ধন্যবাদ পুরানো লেখাটা খুঁজে পড়বার জন্য! ভাল থাকবেন!
![]()
শ্রাবণ এর বৃষ্টি বলেছেন:
অসাধারন ...............
লেখক বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে!! ![]()
'লেনিন' বলেছেন:
পিংকী বলেছেন: ওই কথকতা না তো। কথকথা হবে।আরে না না ওটা হবে কতকথা!
বাঁশীওয়ালা ভাই দারুণ লিখছেন একের পর এক।
লেখক বলেছেন: হাহাহা। ![]()
অনেক অনেক ধন্যবাদ ভাইয়া!! ![]()
জনৈক আরাফাত বলেছেন:
অসাধারণ!
লেখক বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া, এতদিন পরে লেখাটা পড়ার জন্যে!!
![]()
নিস্সঙ্গ যোদ্ধা বলেছেন:
বাশিঁর সুরে যদি আজ সব অনিয়ম বদলে যেত ...............।
লেখক বলেছেন: ইনশাআল্লাহ। একদিন সব বদলে যাবে! ![]()
লেখক বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ এতদিন পর এটা পড়ার জন্য! ![]()
লেখক বলেছেন: ও, আচ্ছা!! অনেক ধন্যবাদ!! ![]()
![]()
সৈয়দা আমিনা ফারহিন বলেছেন:
সুইট...!!
লেখক বলেছেন: অনেক ধন্যবাদ!
লেখক বলেছেন: হুম, নস্টালজিয়া থেকেই লেখা। ধন্যবাদ
রিমঝিম বর্ষা বলেছেন:
সত্যিই! চমৎকার অনুভবের কবিতা। ভীষণ ভালো লাগলো।
লেখক বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ।
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...

















