আগে একটি ঘটন বলি আমি যখন সৌদি আসি তার ১০ দিন পর আমার মালিকের ছেলের বিয়া । আমার মালিকের বয়স কম হলেও ৫৫-৬০ তার
ছেলের বয়স হবে প্রায় ৩০-৩২ । যাই হক আমরা প্রায় ১০-১২ জন তার
আমেল মানি তার আন্ডারে কাজ করি সে হিসাবেই আমাদের সবাইকে
বিভিন্ন কাজ করার জন্য ডাকা হয়েছিল বিয়ার দিন । তাই আমরা সবাই
গিয়ে ছিলাম । আমরা সবাই তার বাড়িতে টুকটাক কাজ করতাছি সাউদিরা সবাই গেল বর যাত্রী হয়ে মেয়ে আনতে আর আমাদের কফিল
মানি মালিক অসুস্থ তাই সে বাড়িতেই রইলো । আর একটি কথা বলাই
হয় নাই বিয়েতে দেনমহর দায্য করা হয়েছে ৭০ হাজার রিয়া তাই বর আগেই ৭০ হাজার রিয়াল তার হবু বৌ কে দিয়েছে । আমরা সবাই বাড়ি
পরিস্কার করার কাজ করতাছি কিছুখন পর মালিকের কাছে ফোন এলো তার ছেলের গাড়ি এক্সিডেন্ট করেছে । মালিকের সাথে আমরাও গেলাম
গিয়েদেখি পানির গাড়ির সাথে এক্সিডেন্ট হয়েছে ওখানেই তার ছেলে ওমর মারা যায়।পুলিশ এসে লাশ নিয়ে গেল । কি দুঃখ জনক ঘটনা
আমরা সবাই মর্মাহত হলাম । কি অবাক ঘটনা আমাদের মালিক গাড়ি
নিয়ে মেয়ের বাড়িতে গিয়ে সব জানালো তার ছেলে মারা গেছে এবং সে
মেয়ের বাবা কে বলল এখন দেনমহরের ৭০ হাজার রিয়াল ফেরত দেও না হয় আমার সাথে তোমার মেয়ে বিয়া দেও । যে কিনা শ্বশুর হতো তার
সাথে বিয়া আমি তো অবাক আরে এই বুড়া তো কিছু দিন পর মারা যাবে। হ্যা যেমন কথা তেমন কাজ এই রাতের মধ্যেই বিয়া হয়ে গেল ১৭ বছরের
মেয়ের সাথে এই বুড়ার । তখন অনেক অবাক লাগছে এই ঘটনাটা দেখে
এখন আর এমন লাগেনা । কারণ প্রতিনিয়ত দেখি ২০ বছরের মেয়ের সাথে ৭০ বছরের বুড়াদের বিয়ে হচ্ছে । আর এইদেশের মেয়েরা বুড়াদের
কাছে বিয়া বসতে পছন্দ করে , কারণ বুড়ারাদের বিয়া করলে কম পক্ষে
দেনমহর পায় ৬০-৭০ হাজার রিয়াল এবং বুড়া যদি মারা যায় তাহলে
তার সব সম্পত্তির মালিক হবে । আর একটা কথা বলি, হয়তো আপনারা জানে্ননা তাহল কোন বাড়িতে বিয়ের উপযোগি মেয়ে থাকলে বাড়ির
সামনে সাইনবোর্ডে লিখে দেয় বিয়ার উপযোগি মেয়ে আছে এবং টাকার
অংক টাও বসিয়ে দেয় এত টাকার বিনিময়ে বিয়ে দেওয়া হবে । আর
এইদেশের যাড়া গরিব বিয়া করা তাদের স্বপ্ন হয়ে থাকে। বিয়া করা তাদের জন্য অনেক কঠিন কারণ বিয়ে করতে হলে কমপক্ষে ৪০হাজার রিয়াল দেনমহর দিয়ে বিয়ে করতে হয় । অনেকেই আছে টাকার অভাবে
বিয়া করতে পারেনা । আর এইদেশে অনেক আইন আছে যেমন
১।বিয়ের পর বৌ কে গাড়ি কিনে দিতে হবে এবং একজন হাউজ ড্রাইবার রাখতে হবে ।
২।প্রতি মাসে বৌ কে ৫০০-১০০০ রিয়াল দিতে হবে হাত খরচের জন্য । এমন অনেক আইন আছে আমার অজানা ।
এই সব ঘটনা আমাদের দেশে হলে আমরা কতইনা মাইন করি ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



