না মেয়ে, কেঁদোনা......
০৪ ঠা জুলাই, ২০০৮ রাত ১১:৪৪
No woman, No cry........বব মার্লের এই বিখ্যাত গানের কথার অর্থ আমি এতদিন জেনে এসেছিলাম..."নারী নেই, ক্রন্দনও নেই।" এইজন্য অবশ্য মার্লের উপর খাপ্পা ছিলাম। কারণ নারী নেই ক্রন্দন নেই ঠিক আছে কিন্তু "নারী নেই ভালোবাসা নেই" "নারী নেই সুখ নেই" "নারী নেই পুরুষ নেই" "নারী নেই দুনিয়া নেই" কথাগুলোও ঠিক। কেন নারীদেরকে সবসময় নেগেটিভ দিক দিয়ে বিচার করা হবে? একজন নারীওতো গাইতে পারে..."No man, No cry".
কিন্তু কয়দিন আগে কোথায় যেন পড়লাম বা কারো কাছে শুনলাম যে "No woman, No cry" কথাটার অর্থ হলো....."না মেয়ে, কেঁদোনা।" ওয়েস্ট ইন্ডিয়ানরা নাকি এভাবেই বলে। কথাটা একজন দুঃখীনি নারীকে উদ্দেশ্য করে বলা। শুনে খুব খারাপ লাগলো যে এতদিন একটা ভুল জেনে এসেছিলাম। গানটা ভালো করে শোনা দরকার। ভালো করে শুনলাম, লিরিকস্ জোগাড় করলাম। হ্যাঁ কথাটা ঠিক...."না মেয়ে, কেঁদোনা"।
মার্লের উপর বহুদিন খাপ্পা ছিলাম। মনে মনে ক্ষমা চাইলাম নিজের বেক্কলামির জন্য। অবশ্য এই ভুল আমার জানামতে অনেকেই করে থাকেন।
মাঝে মাঝে মনটা খুব বিষন্ন হয়ে যায়। কোন কারণ ছাড়াই মন খারাপ থাকে। তখন খুব কাঁদতে ইচ্ছা করে। আমার নিজের ক্ষেত্রে এধরনের আবেগীয় ব্যাপারগুলো খুব কমই ঘটে কারণ আমি দুঃখের মাঝেও ফানি কিছু খুঁজে বের করার চেষ্টা করি। এটা একধরনের দুর্বলতা......কষ্টকে আড়াল করতে চাওয়ার মনোভাব। এই গুন(বদগুনও হতে পারে) থাকার কারণে কখনও কোন দুঃখকে বড় মনে হয়নি....কোন আজন্ম লালিত ব্যাথাকে পীড়াদায়ক মনে হয়নি....কোন কঠিনকে কঠিন মনে হয়নি। দুনিয়ার সবকিছুই ফান, সবকিছুই খেলা.........চোখ খুলে আছি বলেই সব দেখছি, চোখ বন্ধ করলেই এক পলকে সব উধাও।
আমার খুব কাছের একজন বান্ধবীর আজ খুব কষ্টের দিন। একটু আগে ফোন করে সে আমার কাছে জানতে চাইল..."আমি কি করব?"
আমি আমার স্বভাবসুলভ উত্তর দিলাম....."ছাদের দিকে তাকায় শুয়ে থাক।"
সে বলল...."এত্ত ইমোশনলেস তুই!"
আমি কিছুক্ষন চুপ থেকে বললাম......"No woman, No cry"
সে কি বুঝলো জানিনা তবে ফোনটা কেটে দিল।
লেখক বলেছেন: হা হা হা.....ফোন ধরবেনা, ফাজিল আছে......এখুনি মেসেজ পাঠাচ্ছি......."যত হাসি তত কান্না বলে গেছে রাজেশ খান্না"
অন্যমনস্ক শরৎ বলেছেন:
এই জিনিসে আমারো গন্ডগোল আছিল, আমারে বুঝাইছিল রাসেল........, আর অরপি।
লেখক বলেছেন: বুঝাইয়া তারা একটা মহৎ কাজ করছে....![]()
অন্যমনস্ক শরৎ বলেছেন:
মৈথু আমার কথার উত্তর কই? কমেন্টে লিখা দিয়া আস জলদি নাইলে....যত কমেন্ট তত কান্না বলে গেছে ব্লগের খালাম্মা"
চিকনমিয়া বলেছেন:
মাঝে মাঝে মনটা খুব বিষন্ন হয়ে যায়। কোন কারণ ছাড়াই মন খারাপ থাকে। তখন খুব কাঁদতে ইচ্ছা করে। ________________
কতা হাচা
তয় তারে আবেগ ফেলাই দিতে কন
লেখক বলেছেন: কইতাচি........
অন্যমনস্ক শরৎ বলেছেন:
হ অনেক মহৎ...আমার নিজেরেও মহৎ লাগতেছিল।
লেখক বলেছেন: ![]()
লেখক বলেছেন: ![]()
মৈথুনানন্দ বলেছেন:
মন খারাপ হলে আমি তক্ষুণি তক্ষুণি গরম-গরম কয়েকটা আলুর চপ গপাগপ মেরে দেই - অব্যর্থ ঔষধ! লেখক বলেছেন: তখন যদি আলুর চপ না থাকে তাহলে কি কর?
লেখক বলেছেন: ওয়াও!! দারুন আইডিয়া.......তয় তার ফুন বন্ধ। কালকে ক্লাসে গিয়া দুইটা কানডলা দিয়া দিমুনে......
চিকনমিয়া বলেছেন:
স্বাধীন বাংলা বলেছেন: No womanNo cry
No child
No Mankind
_________________
খেক খেক খেক
আর কত হাসতামরে
লেখক বলেছেন: কোন ফাজিল তোমাকে ফাজিল বলছিল?.....![]()
শফিকুল বলেছেন:
গানটি অসাধারন, আমি যখন শুনেছিলাম তখন বুঝিনি পরে লিরিকস দেখে গানটি বুঝেছি। ধন্যবাদ আপনাকে।
লেখক বলেছেন: ধন্যবাদ
চিটি বলেছেন:
+ দিলাম.........।
লেখক বলেছেন: ধন্যবাদ
লেখক বলেছেন: ওকে......দাদাভাই! ![]()
সোনালীডানা বলেছেন:
+দিলাম
লেখক বলেছেন: আচ্ছা......অনেক ধন্যবাদ
ফারহান দাউদ বলেছেন:
ওয়েস্ট ইন্ডিয়ান আর নিগ্রোদের ইংরেজি এক বিচিত্র জিনিস,ইংরেজি সিনেমা গুলা দেইখা যা মনে হয় আরকি।
লেখক বলেছেন: হুমম.....ঠিক বলেছেন
তানজু রাহমান বলেছেন:
ধারনা ছিল না। মানেটা উদ্ধার করে পোস্ট টা দিয়ে একটা দারুন কাজ করলেন লিপিকার। বাংলায় কুদোস কে কি বলে জানিনা। কুদোস টু য়ু!
লেখক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ....
দুষ্টু রোমান্টিক বলেছেন:
No woman, No cry........+++++++++
লেখক বলেছেন: ধন্যবাদ
লেখক বলেছেন: আচ্ছা......
লেখক বলেছেন: ![]()




















কিঁউকি!
☻ যতো হাসি ততো কান্না / বলে গেছে রাজেশ খান্না ☻