আমার প্রিয় পোস্ট
- গণিতের পঞ্চ কৌতুক (ফার্মেটের লাস্ট থিওরেমসহ) - ম্যাভেরিক
- নির্মম কিছু ছবি ( দুর্বল চিত্তের মানুষদের প্রবেশ নিষেধ) - স্বপ্ন নীল
- বিশ্ববিবেককে কাঁপিয়েছিল যে ছবি - জোবাইর
- কবি শামসুর রাহমানকে নিয়ে কিছু অপপ্রচার - অমি রহমান পিয়াল
- কেন কিনবেন বই যখন ফ্রী পাচ্ছেন? - তামিম
- সুকুমার রায়ের ছড়া সমস্টি। - ব্রাইট
- বাংলা উইকিপিডিয়া-তে কাজ করার জন্য প্রয়োজনীয় সব সফটঅয়্যার এক পাতায়। তবুও দয়া করে বাংলা উইকি তে কাজ করুন। - সাদাচোখ
- ওই ছোটোলোকের পোলাটা কিন্তু বীরপ্রতীক ছিল - অমি রহমান পিয়াল
- অগুনিত মেহেরের গল্প। - সৌম্য
- ১৯৭১ : বীরাঙ্গনা অধ্যায় - আইরিন সুলতানা
- বগালেক কি সত্যি আগ্নেয়গীরি? জানতে চাইলে দেখে আসুন নিজের চোখে? - সৌম্য
- ইন্টারনেটের প্রকৃত ইতিহাস - ১ম পর্ব (ব্রাউসার যুদ্ধ) - নাফিস ইফতেখার
- Elmina Castle...Where thousands of African slaves died. - প্রীটি সোনিয়া
- ছোটগল্পঃ হেমিংওয়ের বরশি - মোস্তাফিজ রিপন
- জ্ঞানপিপাসুদের জন্য কিছু ফ্রি ই-বুক সাইট - রাকিব
- আ লিটল ফাইটার স্লিপিং উইথ আর্মস - একরামুল হক শামীম
- পেনড্রাইভ থেকে পিসিতে ভাইরাস ঢোকবার পথটাই বন্ধ করে দিন - মোঃ রফিকুল আলম (পাভেল)
- XP Genuine করুন : Microsoft এর মাথায় কাঁঠাল ভেঙে খান - নাফিস ইফতেখার
বাবার হইল আবার জ্বর সারিলো ঔষধে....
০৭ ই নভেম্বর, ২০০৯ রাত ১১:৩৫
সাম্প্রতিক একটা হিন্দি চ্যানেলে একটা সাবানের বিজ্ঞাপণ দেখলাম। সেখানে দেখলাম মা তার শিশু কন্যাকে খেলতে খেলতে গোসল করাচ্ছে আর ইতিহাস শেখাচ্ছে। জিঙ্গেলটা এমন...."দাম দামাক দাম বার....বাবার কা বেটা হুমায়ুন, হুমায়ুন কা আকবার"। আমার খুব মজা লেগেছে বিজ্ঞাপণটা। পৃথিবীর সবাই মনে হয় খেলতে খেলতে শেখার একটা সময় পার করে এসেছে। বাবর হুমায়ুনদের এই বংশ পরম্পরা মনে রাখার কাজটা আমিও খেলতে খেলতে শিখেছি আমার বাবার কাছ থেকে। ইতিহাস বই দেখে মুখস্ত করতে হয়নি। বাবা আমাদের একটা মজার বাক্যের মাধ্যমে শিখিয়েছিলেন। বাক্যটা হলো.....
"বাবার হইলো আবার জ্বর, সারিলো ঔষধে"। এটা ভাঙ্গলে যা দাঁড়ায়....
বাবার = বাবর
হইলো = হুমায়ুন
আবার = আকবর
জ্বর = জাহাঙ্গীর
সারিলো = শাহজাহান
ঔষধে= আঔরঙ্গজেব
একবার মাত্র এই বাক্য শুনেই পুরো মুঘল পরিবার আয়ত্ত্বের মাঝে চলে এসেছিল....এবং এখনো ভুল হয়না।
এরকম আরো অনেক শিখেছিলাম। যেমন একদম পিচ্চিকালে ইংরেজী গ্রামার যখন সবে মাত্র পড়া শুরু করেছি তখন টেন্স এর প্রকারভেদ শিখেছিলাম কবিতার মাধ্যমে...
Tense নামে ছিল এক বুড়ি
ঘুরত সে বাড়ি বাড়ি
তিন মেয়ে ছিল তার
Past, Present, Future
তাদের ঘরে চার চার মেয়ে
এক নজরে দেখ না চেয়ে......
ছোটদের অংক বইতে পরিমাপের এককগুলো এমন জটিলভাবে দেয়া থাকে যে দেখলেই ভয় লাগত। পরিমাপের এককগুলোও ক্ষুদ্র থেকে বড় কিভাবে মনে রাখা যায় সেটাও বাবার কাছ থেকে শিখেছিলাম মাত্র একটি বাক্যের মাধ্যমে....
"মিলে শান্তি দেশে, মিয়া, দেখ একটা কিলে"। তার মানে..."মিয়া, একটা কিল দিলেই তো দেশে শান্তি মিলবে"। বাক্য ভাঙ্গলে যা দাঁড়ায়.....
মিলে = মিলি
শান্তি = সেন্টি
দেশে = ডেসি
মিয়া = মিটার
দেখ = ডেকা
একটা = হেক্টো
কিলে = কিলো
সরল অংকের BODMAS এর ব্যাপারটা সবাই নিশ্চয়ই জানেন।
সেদিন ইউনিভার্সিটিতে ভর্তি হতে ইচ্ছুক কাজিনকে ওপেক (OPEC=Organization of the Petroleum Exporting Countries)অন্তর্ভুক্ত দেশগুলোর নাম মনে রাখার জন্য একটা ছড়া শিখিয়ে দিলাম....
ইরা, ইকু, লিয়া
কাঁটা ভেঙে এলো
কুয়েত, সৌদি অ্যারাবিয়া।
আ্যনি গেলো আমিরাতে
ইরাকে নিয়া।
এর অর্থ যা দাঁড়ায়.....
ইরা = ইরান। ইকু = ইকুয়েডর। লিয়া = লিবিয়া। কাঁটা = কাতার। ভেঙ্গে = ভেনেজুয়েলা। এলো = এ্যালজেরিয়া। কুয়েত = কুয়েত। সৌদি অ্যারাবিয়া = সৌদি অ্যারাবিয়া। অ্যানি গেল = অ্যাঙ্গোলা। আমিরাত = আরব আমিরাত। ইরাকে = ইরাক। নিয়া = নাইজেরিয়া।
বেচারি এখন ইচ্ছা করলেও ওপেক অন্তর্ভুক্ত দেশের নাম ভুলতে পারেনা। ![]()
ইন্টারমিডিয়েটে পড়ার সময় কেমিস্ট্রি পড়তে গেলে মোটামুটি জ্বর চলে আসত। পর্যায় সারনীর বিভিন্ন গ্রুপের মৌলগুলো আমাদের রসায়ন ম্যাডাম বিভিন্ন বাক্যের মাধ্যমে শিখিয়েছিলেন। যারা রসায়ন পড়েছেন বা পড়ছেন তারা নিশ্চয়ই জানেন গ্রুপে মৌলের অবস্থান কত গুরুত্বপূর্ণ। কয়েকটা গ্রুপের কথা এখনো মনে আছে। যেমন গ্রুপ ১ এর মৌলগুলো শিখেছিলাম এভাবে....
"হালিমা লিনাকে রুবি সাজিয়ে ফ্রান্সে নেয়।"......এই বাক্যের আসল রহস্য হলো...
হালিমা = H = হাইড্রোজেন
লি= Li = লিথিয়াম
না= Na=সোডিয়াম
কে=K=পটাসিয়াম
রুবি= Rb=রুবিডিয়াম
সাজিয়ে=Cs=সিজিয়াম
ফ্রান্সে=Fr=ফ্রান্সিয়াম
গ্রুপ ১৩ এর মৌলগুলোর নাম শিখেছিলাম এভাবে.....
"বোরুন, আলম গেলো ইন্ডিয়ার থানে"। আসল ব্যাপার হলো....
বোরুন = B =বোরন
আলম =Al =অ্যালুমিনিয়াম
গেলো=Ga=গ্যালিয়াম
ইন্ডিয়ার =In =ইন্ডিয়াম
থানে = Tl= থ্যালিয়াম ( উল্লেখ্য "থানে" ভারতের একটা শহরের নাম)
এভাবে মোটামুটি গুরুত্বপূর্ণ সব গ্রুপের মৌলের নামই শেখা হয়েছিল।
ছন্দের মাধ্যমে, ছড়ার মাধ্যমে কিংবা বাক্যের মাধ্যমে অনেক কিছুই শিখেছি। জীববিজ্ঞানে মানুষের মেরুদন্ডের হাড়ের নাম, বিভিন্ন পর্বের অন্তর্ভুক্ত প্রানীর নাম শিখেছিলাম ছড়ার মাধ্যমে। সকল কিছু ভুলে যাওয়া যায়..... ছড়া বা প্রবাদ কেন জানি ভুলে থাকা যায়না। এভাবে শেখা সবকিছুই যে কাজে লেগেছে তা নয়, কিংবা কোনটা যে জীবনে কাজে লাগবে তারও কোন নিশ্চয়তা নেই। কিন্তু তবুও মজা করে শেখার মধ্যে একটা প্রাণ থাকে।
জানার কোন শেষ নাই, জানার চেষ্টা বৃথা তাই। তবে মজা করে হেসে খেলে জানার মাঝে কোন ক্ষতি নাই......জানাও গেল..বিনোদনও হলো ![]()
সর্বশেষ এডিট : ০৭ ই নভেম্বর, ২০০৯ রাত ১১:৫৪ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
চিকনমিয়া বলেছেন:
আফায় দেকি বিরাট জ্ঞানী
লেখক বলেছেন: এতদিন পরে বুঝলেন!.....
ভুরিদত্ত বলেছেন:
এগুলোকে মেমোনিক্স বলে। এখন যেমন আমায় ইন্সট্রাক্টর ভদ্রলোক ক্লেফ বোঝাতে গিয়ে শেখাচ্ছেন এভ্রি গুড বয় ডাজ ফাইন। স্টাফ নোটেশন শেখা কিন্তু খুউউউউউব শক্ত কাজ - আসলেই।
লেখক বলেছেন: ঠিক......আমি ব্যাপারটার নাম ভুলে গিয়েছিলাম। মেমোনিক্স। ধন্যবাদ মনে করিয়ে দেয়ার জন্য।
আমি আগে মেমোনিক্স খুব কাজে লাগাতাম।
লেখক বলেছেন: হুমমম.........একেকজন একেকভাবে শিখেছি......মনে রাখতে পারাটাই আসল কথা। মেমোনিক্স আমার কাছে খুব মজার একটা বিষয় ছিল। দেখা যেত আসল পড়া বাদ দিয়ে বসে বসে মেমোনিক্স বানাচ্ছি... ![]()
লেখক বলেছেন: আমিও আগে খুব অ্যাপ্লাই করতাম......আর মজা পেতাম
লেখক বলেছেন: ![]()
লেখক বলেছেন:
![]()
লেখক বলেছেন: আমাকেও ![]()
লেখক বলেছেন: আমাকেও ![]()
আমিও রিপিট করলাম....![]()
কায়কোবাদ বলেছেন:
ত্রিকোণমিতির একটা ছড়া ছিলো............সাধু লম্বিত অম্বিত
কলকাতা ভ্রমণে আসিয়া
টাকা লইয়া ভাগিল
সাধু= Sine= লম্ব/অতিভূজ
কলকাতা=Cosine=ভুমি/অতিভূজ
টাকা=Tan=লম্ব/ভুমি
লেখাটা পড়ে আবার মনে পড়লো।
লেখক বলেছেন: ত্রিকোনমিতির ছড়াটা দারুনতো......![]()
দীপান্বিতা বলেছেন:
বাঃ! বেশ তো! ‘বাবার হলো...’টা আমরাও ক্লাস ফাইভে মুঘল সাম্রাজ্য পড়ার সময় খুব মুখস্থ করতাম..If যদি
Is হয়
But কিন্তু
What মানে কি?
লেখক বলেছেন: মেমোনিক্স সবাই কোন না কোন সময় অ্যাপ্লাই করেছে......![]()
ধন্যবাদ
সাইফুর বলেছেন:
মিথ্যা তুমি দশটি পিপড়া..এইটা কি বলোতো?
লেখক বলেছেন: .......Lieutenant....
হলো নাকি?
লেখক বলেছেন: হা হা.....আমিও এইভাবেই বানানটা শিখছিলাম......![]()
আরিফ থেকে আনা বলেছেন:
"মিলে শান্তি দেশে, মিয়া, দেখ একটা কিলে"। তার মানে..."মিয়া, একটা কিল দিলেই তো দেশে শান্তি মিলবে"। বাক্য ভাঙ্গলে যা দাঁড়ায়.....মিলে = মিলি
শান্তি = সেন্টি
দেশে = ডেসি
মিয়া = মিটার
দেখ = ডেকা
একটা = হেক্টো
কিলে = কিলো
========================
আমরা শিখেছিলাম -
কিলাইয়্যা হাঁকাইয়্যা ডাকাত মারিলে দেশে শান্তি মিলিবে।
লেখক বলেছেন: হা হা.......আপনারা যেটা শিখেছিলেন সেটা আমিও শুনেছি কিন্তু আগেরটা শিখার পরে ![]()
লেখক বলেছেন: 基ṛ科拉!
লেখক বলেছেন: থেঙ্কু ![]()
পাগুটাদিঘতি
পাগলে কি না খায় ?
গুরুজনে কর ভক্তি
টাকায় কি না হয় ?
দ্বিনে দয়া কর।
মেঘে বৃষ্টি হয়।
তিলে তেল আসে।
লেখক বলেছেন: বাহ্.........মজারতো ! ![]()
লেখক বলেছেন: ধন্যবাদ
স্ট্যাটাস হাসালে হাসবেন......যেভাবে খুশি হাসবেন....lolzzzzzz
গিফার বলেছেন:
lolzzzzzzzzzzzzz
লেখক বলেছেন: lolzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzz
লেখক বলেছেন: .........তবে যাদের বইয়ের পড়া সহজে মুখস্ত হতে চায়না তাদের জন্যই মেমোনিক্সের উদ্ভব.......
আমি আগে খুব ব্যবহার করতাম....![]()
ধন্যবাদ
লেখক বলেছেন: ধন্যবাদ
লেখক বলেছেন: আপনি অসাধারণ কবিতা লেখেন +
রোদ_ছায়া বলেছেন:
+++
লেখক বলেছেন: কি খবর কবি? কবিতা কেমন চলছে?
লেখক বলেছেন: ধন্যবাদ.........
লেখক বলেছেন: কি আর বলবো.।.।.।.।.।.।।।
লেখক বলেছেন:
![]()
ব্রাইটসেন্ট্রাল বলেছেন:
আমি পড়ি,
বাবার হইলো একবার জ্বর, সারিল ঔষধে।
আরেকটাঃ
৩০ দিনেতে হয় মাস সেপ্টেম্বর
এইরূপ এপ্রিল, জুন আর নভেম্বর।
২৮ দিনেতে সবে ফেব্রুয়ারী ধরে
একদিন বাড়ে তার চতুর্থ বৎসরে।
আর সব মাস হয় ৩১ দিনে।
লেখক বলেছেন: বাহ্........ভালোইতো......
|জনারন্যে নিসংঙগ পথিক| বলেছেন:
বিরাট গিয়ান।
ত্য় ক্যান জানি মাই কখনোই এইভাবে কিছু মনে রাখতে পারতাম না
পর্যায় সারণী থেকে শুরু করে সব সোজাসুজিই পড়েছি।
লেখক বলেছেন: তার মানে আপনি আরো বেশি জ্ঞানী....
নীল-দর্পণ বলেছেন:
ভার্সিটি অ্যাডমিশন টেস্টের কোচিংয়ে শিখেছিলাম, বাবার হইল আবার জর সারিল ঔষধে। বাংলা ও সাধারন জ্ঞানে এরকম টেকনিকে পড়াতো। ভালই লাগত
স্বদেশ হাসনাইন বলেছেন:
আরেকটা ছিল এরকম শাহজাহানের ৪ পুত্রদের নিয়েওর ব্যাটা আহাম্মক মুরাদ থাকলে সোজা হয়ে দাঁড়া
আহম্মক = আওরঙ্গজেব
মুরাদ = মুরাদ
সোজা = সুজা
দাঁড়া = দারা
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...






















