আমার প্রিয় পোস্ট

দূরত্ব নির্বাপন

৩১ শে আগস্ট, ২০০৯ রাত ১১:৫৪

শেয়ারঃ
0 1 0



আস, মাপি, দূরত্ব
কত টুকু কাছে আছি
আর কত কাছে দূরে পরিধীর ক্ষেত্র।

চল গজ ফিতা হাতে মাপি
মাপি আলোকবর্ষে বা হাসি হর্ষে।

দূরত্বের মাত্রা মাপুক জগতের মায়া ত্যাগী সাধুর সন্যাস।
কত মনযোগে দূরে থেকে
দূরত্ব বাড়ানো যায়।
আর কত দূরে গেলে ভূলে থাকি
মায়াহাসি, বুনোদৌড় আর এলোকেশের বিন্যাস।

চলে টানা দড়ির খেলা
এখন, তখন
আর সহাস্যে টানাদড়ির মধ্যবিন্দুতে
তুমিই ধর মোমের আগুন
এরপর মাপতে বস
কত দূরে? কত কাছে?
দূরত্ব মাপতে বসুক ঝিলের পাড়ে কৃষ্নচূড়ার ডালে
অনন্ত অপেক্ষায় থাকা উদাসী ফাগুন।

ক্লান্ত পথিক আর কতই আগাই
ঠিকিই সরে আস তুমি আলোক ধ্রুবতায়।

আস বুক খুলে কলজে ছিঁড়ে
নিক্তি দিয়ে মাপি
দু'ফোটা তপ্ত জলে দূরত্ব নির্বাপি।

 

বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ০১ লা সেপ্টেম্বর, ২০০৯ রাত ১২:০০
নাঈম বলেছেন: সাবলীল ভাষায় লেখা, খুবই ভালো লাগলো..........
০১ লা সেপ্টেম্বর, ২০০৯ রাত ১২:১৩

লেখক বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ!!

২৮ শে মার্চ, ২০১০ রাত ১১:৪২

লেখক বলেছেন: ধন্যবাদ

২৮ শে মার্চ, ২০১০ রাত ১১:৪৪

লেখক বলেছেন: ;)

৪. ০১ লা সেপ্টেম্বর, ২০০৯ রাত ২:৩৯
সমুদ্রের উত্তাল তরঙ্গ বলেছেন: অসাধারন!!!

can't believe that you've written it.. চালায় যা...
০১ লা সেপ্টেম্বর, ২০০৯ রাত ৩:০১

লেখক বলেছেন: অসাধারন মন্তব্য! গায়ে ১০০০০ ভোল্ট তেজ পাইলাম দোস্ত।

৫. ০১ লা সেপ্টেম্বর, ২০০৯ সকাল ১১:০৮
আহা! বলেছেন: দূরত্ব সবসময় খারাপ না।

ভালো হইছে, চালায়া যান ......
০৩ রা সেপ্টেম্বর, ২০০৯ রাত ১:২৩

লেখক বলেছেন: কি যাতনা বিষে, বুঝিবে সে কিসে.... নিজে ত কাছেই থাকেন আর কন দূরে থাকা ভাল!

৬. ০৪ ঠা সেপ্টেম্বর, ২০০৯ রাত ১২:৫৬
আধারে অপ্সরী বলেছেন: হুমমমমম....
ভালো হইছে..।
০৬ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ৯:৩৩

লেখক বলেছেন: কই ছিলা পিচ্চি? আমার যমুনা ছাগলের খবর কি?

 

মোট সময় লেগেছে ১.০৭৮৬ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ