আমার প্রিয় পোস্ট

আমাদের ফানুস গুলি

২০ শে অক্টোবর, ২০০৯ রাত ১২:০০

শেয়ারঃ
0 4 0


তারপর শুরু হল পুতুল নাচ
চাবিতেই দমের মজুদ
প্রতি দমে দমেই সংশয়.. পেন্ডুলামের দোলন।
পরশু সন্ধ্যায় ক্লান্ত একটা পুতুল
আর নাচতে পারলনা
নিয়ন্ত্রন হারিয়ে পড়ে মাথা কাত করে তাকিয়ে ছিল।
উপরে।
এ কেমন নাচাও তুমি?
আসমানে অভিমান ভরে ফানুস পাঠায়।
তিন চারটে বাহারি সং পুতুল হো হো করে হাসে
ধুর শালা.. হেহ্.. আমাদের নাচ দেখ
এরপর কটমট কটমট.. প্রলয় ঘূর্নি নাচন শুরু করে
চক্রাবর্তী ঘূর্ণন শেষে ওরাও নিয়ন্ত্রন হারায়
আর আসমানে আরও কিছু ফানুস জমতে থাকে।
এভাবে শহরের প্রতিটি অলিগলিতে
মসজিদে অথবা হাট বাজারে
অফিসে, ছাদের কার্নিশে
পাশাপাশি সমান্তরালে, কাতার ধরে বসে পড়ে
ধরাশায়ী দম সংকটে ভোগা
মাকাল পুতুলেরা।
সবার জন্য অসীমে দম আনতে গেছে
সাধের ফানুস।

আমাদের কিছু অলৌকিক ক্ষমতা আছে।
আমরা দৃষ্টি সীমার আড়ালে যাওয়া ফানুস গুলোর
সলতের আগুন ঠিকিই জ্বালিয়ে রাখতে পারি।

 

সর্বশেষ এডিট : ৩১ শে অক্টোবর, ২০০৯ দুপুর ১২:৩৭ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ২০ শে অক্টোবর, ২০০৯ রাত ১২:৩৪
চাচামিঞা বলেছেন: কবিতা+
================
এরকম একটা ছবি তোলার খুব শখ....কোনোদিন সুযোগ হবে কি?
২০ শে অক্টোবর, ২০০৯ রাত ১২:৪৫

লেখক বলেছেন: ঢাকায় কখনো ফানুস দেখিনি। চট্টগ্রামে আমরা উড়িয়েছি অনেক। ধন্যবাদ আপনাকে।

২০ শে অক্টোবর, ২০০৯ সকাল ৯:৪৪

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়্যা। আপনি পড়েছেন দেখেই ভাল লাগছে।

৩. ২০ শে অক্টোবর, ২০০৯ সকাল ৯:৩৪
নির্ঝর নৈঃশব্দ্য বলেছেন:

পরশু সন্ধ্যায় ক্লান্ত একটা পুতুল
আর নাচতে পারলনা
পরশু সন্ধ্যায় ক্লান্ত একটা পুতুল
আর নাচতে পারলনা
২০ শে অক্টোবর, ২০০৯ সকাল ৯:৪৩

লেখক বলেছেন: ওহ্ কবি!.. আপনি এসেছিলেন এখানে! এর চাইতে আর বেশি কি চাওয়া যায়!

৪. ২০ শে অক্টোবর, ২০০৯ সকাল ৯:৪৯
কমবুদ্ধি বলেছেন: ভাল লেগেছে। আসলে যে আমি ভাল কবিতা বুঝি তা না, তবে পরতে বেশ ভাল লেগেছে। আবার মনটাও খারাপ হয়েছে।
২০ শে অক্টোবর, ২০০৯ সকাল ১০:১৮

লেখক বলেছেন: আপনারে অনেক গুলা ফানুস বাত্তির শুভেচ্ছা!

৫. ২০ শে অক্টোবর, ২০০৯ বিকাল ৫:১৪
আধারে অপ্সরী বলেছেন: হুমমমমমম...
আমি কবিতা অতো ভালো বুঝি না.. /:)
কিন্তু ভালো লাগলো...যদিও সম্পুর্ন অর্থ বুঝি নাই..:|
ছবি টা খুব ভালো লাগছে :D
২০ শে অক্টোবর, ২০০৯ সন্ধ্যা ৬:২৯

লেখক বলেছেন: হুমমম.. তুমি দেখি কবিতার মত করে কমেন্ট দিচ্ছ! ফানুস জিনিস টা দেখতে হেব্ভি!!

৬. ২৪ শে অক্টোবর, ২০০৯ দুপুর ১:৪৩
আহা! বলেছেন: মনে লয় ফানুশ হই
বাক্স রেডি, আগুন কই????

............................ হা হা হা

কবিতাটা ভালই হইছে।
আগায়া যান, আমরা আছি আপনার পিছে।
২৭ শে অক্টোবর, ২০০৯ রাত ১২:৫৯

লেখক বলেছেন: আগুন লাগব? সিউর? পরে আমারে দোষ দিতে পারবেন না। :P :P :P :P :P :P :P :P :P :P

৭. ২৮ শে অক্টোবর, ২০০৯ রাত ১:৩৩
সমুদ্রের উত্তাল তরঙ্গ বলেছেন: আমাদের সাধের ফানুশগুলো্ও একসময় এক এক করে ঝরে পরে,
আকাশটা আবার খালি হয়ে যায়।
মাটিতে পড়ে থাকে শুধু ক্লান্ত পুতুলগুলো.....
২৮ শে অক্টোবর, ২০০৯ বিকাল ৪:৪৯

লেখক বলেছেন: চমৎকার উপলব্ধি ওয়াহিদ!

৮. ৩১ শে অক্টোবর, ২০০৯ রাত ১২:২৯
বিজ্ঞ পোকা বলেছেন: রুহ।
ফানুষ।
মানুষ।
কর্তা।
আবারও ফানুষ।
আবারও মানুষ।
কর্তা।

তোর কবিতাটা অতিব অন্তর্ণিহিত তত্ব বাহক, যারপরনাই, প্লাস ++
৩১ শে অক্টোবর, ২০০৯ দুপুর ১২:৩৯

লেখক বলেছেন: যারপরনাই ধন্যবাদ দোস্ত!

০৪ ঠা নভেম্বর, ২০০৯ রাত ৯:৩৬

লেখক বলেছেন: ধন্যবাদ! আপনার অনেক ভাল লিখা পড়েছি।

১০. ০৪ ঠা নভেম্বর, ২০০৯ ভোর ৬:২৮
লিটল হামা বলেছেন: কি সুন্দর কবিতা! ামারো লিখতে ইচ্ছে করছে।
০৪ ঠা নভেম্বর, ২০০৯ রাত ৯:৩৭

লেখক বলেছেন: বিনিময়ের বেপারসেপার--- দীপ, ওটা পুরুটা আমার কবিতা মনে হয়েছে।

১২. ০৩ রা ডিসেম্বর, ২০০৯ দুপুর ১২:১৪
তাজা কলম বলেছেন: আমাদের কিছু অলৌকিক ক্ষমতা আছে।
আমরা দৃষ্টি সীমার আড়ালে যাওয়া ফানুস গুলোর
সলতের আগুন ঠিকিই জ্বালিয়ে রাখতে পারি।


++++++++ ভাল লাগল কবি।
০৩ রা ডিসেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:৪৪

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে।

১৩. ২২ শে মার্চ, ২০১০ রাত ১২:০৩
নিশ্চুপ নিরবতা বলেছেন: এন্টেনার ইকটু উপ্রে দিয়া গেচে..... :( চরি... তয় ভাব আচে কবিতায়... সোন্দর... দয়া করিয়া যদি এর শানে নুযূল জানাইতেন জনাব!! :) :পি
২২ শে মার্চ, ২০১০ রাত ১২:৩৬

লেখক বলেছেন: আশা করি শান এ নুজুল মাথায় দিতে পারছি।

১৪. ১৯ শে মে, ২০১০ বিকাল ৫:০২
মোহাম্মদফরিদউদ্দিন বলেছেন: ভাইয়া অসাধারন িলখেছেন তো...................
শুভ কামনা রইলো.............
২০ শে মে, ২০১০ সন্ধ্যা ৬:১৪

লেখক বলেছেন: ধন্যবাদ! ভাল থেক....

 

মোট সময় লেগেছে ০.৯৭৬৩ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ