আমি পাতলা মোমের আগুনের সামনে বসি
ঠান্ডা মোমের আগুন
সেই শুরু থেকেই প্রিয়।
কিন্তু মোমের ওপারে জ্বলন্ত উনুনের আঁচ
চোখে আগুন নিয়ে খেলেনা মেয়ে।
তুমি ত শিশু না
জানা উচিৎ, কারা আগুন বোঝেনা, ঝাপায়...
আমি, আগুন দেখি আর ক্রমশ অপরিনত হই।
আগুন, ওপারের নিষিদ্ধ আগুন
আমাকে আয় আয় করে ডাকে।
আমার রুহ্ পুড়েছে অনেক আগেই
কিন্তু আজ আমি অপরাজিতের বর্ম পরে এসেছি।
এখন সমর, সাক্ষী এই নরম মোমের আগুন
যার পলক পড়বে
তাকেই পরানো হবে
তপ্ত রুপোলী শেকল।
সর্বশেষ এডিট : ১৯ শে মার্চ, ২০১০ রাত ১২:১৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


