বিদায়, আজ বিদায়
আবার দেখা হবে, শুভ রাত্রি।
কিছু এলোমেলো কদম, আবার কি সত্যিই দেখা হবে?
আনুপাতিক দূরত্ব বাড়তে থাকে, বাতাসে মেশে কিছু দীর্ঘশ্বাস
হঠাৎ... হুম হঠাৎ
তীব্র পিছুডাক।
অনেকটা মৃত্যু থেকে বাঁচার আকুতির মতন।
রাস্তার নীরবতা ভাঙ্গে, ইথারে কাঁপতে থাকে বায়ু
বুঝি আড়মোড়া ভাঙ্গে ঘুমন্ত শহর
শুরু হয় তোমার ধ্রুপদী দৌড়
কোন কবি তোমার আকুতি দেখুক
কেউ কোন চিত্রশিল্পীকে মুহুর্তটির সামনে বসিয়ে দাও।
বাতাস উড়িয়ে নেয় ওড়না
শক্ত ব্রেক কষে দাড়ায় আধোমাতাল কোন যুবক
ঘুমে বুঁদ দারোয়ানটা এদিক ওদিক ছোটাছুটি করে
আর দু তিনটে হুইসেল বাজিয়ে সে ও অপেক্ষা দেখে
আমার।
আমি দেখি বাঁধ ভাঙ্গা সমুদ্র ধেয়ে আসছে
ধেয়ে আসছে চরম সর্বনাশ নিয়ে।
এমনকি একটি কদম ও আগাতে পারি না
ভেসে যাওয়া উদ্বাস্তু হওয়ার অপেক্ষায়
কাঁপতে থাকি
ধক্ ধক্.... ধক্ ধক্.... ধক্ ধক্....
সর্বশেষ এডিট : ১১ ই সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ১২:৩৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



