সবাই আমার মায়ের জন্য দোয়া করবেন।
০২ রা জানুয়ারি, ২০০৯ রাত ১২:১৯
ভেবেছিলাম কষ্টের কথা আর লিখব না। কারন সত্যিকার অর্থেই কষ্টের কথা শুনতে কারওরই ভালো লাগেনা। কিন্তু আমার কষ্ট বোধহয় আর পিছু ছাড়ল না।
আমার মা বেশ কিছুদিন ধরে অসুস্থ। অর্থনৈতিক অবস্থার দৈন্যদশা থাকা সত্বেও তাকে নিয়ে ডাক্তার এর কাছে গেলাম। ডাক্তার বললেন আমার মায়ের ব্রেষ্ট ক্যান্সার হয়েছে। শুনে কেমন যে লেগেছে যে প্রকাশ করার মত ভাষা আমার জানা নেই। জানিনা চিকিৎসার ব্যবস্থা কিভাবে কি হবে। সবাইকে শুধু এইটুকু বলব, আমার মায়ের জন্য আপনারা দোয়া করবেন। ওনাকে যেন সঠিক চিকিৎসা করাতে পারি এবং আল্লাহ যেন ওনাকে ভালো করে দেন।
বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
রাশেদ বলেছেন:
আল্লাহ ওনাকে সুস্থ করে দিন, দোয়া করি।
লেখক বলেছেন: ধন্যবাদ ভাইয়া।
লিপিকার বলেছেন:
দোয়া করি, তিনি যেন সুস্থ হয়ে আবার স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারেন......
নির্ঝর নৈঃশব্দ্য বলেছেন:
বিশ্বাস হারাবেন না। মা অবশ্যই সুস্থ হয়ে উঠবেন।
------------------------------------------------------------------
মা কখনো মরে না।
এন এইচ আর বলেছেন:
মায়ের প্রতি আপনার ভালবাসাই আপনার মাকে সুস্থ্য করে তুলবে।
জোহান বলেছেন:
আপনার মা মানে আমার মা আমাদের সবার মা তাই আল্লাহর কাছে আকুল আবেদন করি যাতে আপনার মা অতিস্তর আরোগ্য লাভ করে
লেখক বলেছেন: আপনাকে আন্তরিক ধন্যবাদ।
একাকী একজন বলেছেন:
ভাইয়ারা, আপনাদের সবাইকে অশেষ ধন্যবাদ।
মৈথুনানন্দ বলেছেন:
তোমাদের দেশে ফ্রি চিকিতসা পাওয়া যায় কিনা আমার কোনো ধারণা নেই। খরচ জোগাড় করে যদি এখানে আসতে পারো...এখানে অনেক চ্যারিটেব্ল ট্রাস্ট আর সরকারী সুপার্স্পেশালিটি হস্পিট্যাল আছে...নিখরচায় উনি ভালো হয়ে যাবেন।
জগজ্জননী মা তোমাদের সহায় হোন।
লেখক বলেছেন: ফ্রি চিকিৎসার কোন ব্যবস্থা আছে বলে জানা নেই। ধন্যবাদ।
লেখাজোকা শামীম বলেছেন:
ব্রেস্ট ক্যান্সার রোগীদের ভালো পরামর্শের জন্য একটি সংগঠন আছে। প্রথম আলোতে বিজ্ঞাপন দেখেছিলাম। আমার মনে হয়, আপনি এ ধরনের স্বেচ্ছাসেবী সংস্থায় খবর নিলে বা ওয়েবে সার্চ করেও অনেক তথ্য পাবেন। প্রথম আলোতেও যোগাযোগ করতে পারেন। আমার মাকে হারানোর পর এখন বুঝি মা যে জীবনে কেমন জরুরি একজন। দোয়া করি, আপনার মা সুস্থ হয়ে উঠুন।
লেখক বলেছেন: ধন্যবাদ। দোয়া করবেন।
প্রলয় হাসান বলেছেন:
আল্লাহ ওনাকে সুস্থ করে দিন, দোয়া করি।
লেখক বলেছেন: ধন্যবাদ। দোয়া করবেন।
প্রলয় হাসান বলেছেন:
নতুন বছরের শুভেচ্ছা আপনাকে। কামনা করি, আপনার মা-বাবাকে নিয়ে নতুন বছর খুব হাসি আনন্দে কাটুক।
লেখক বলেছেন: ধন্যবাদ। দোয়া করবেন।
মৈথুনানন্দ বলেছেন:
কালকে যখন পুজোয় বসবো নিশ্চয়ই বলবো তোমার মায়ের কথা, নামটা যদি অসুবিদে না হয় বলতে পারো, তাতে প্রার্থনা আরও আন্তরিক হয়।
লেখক বলেছেন: অনেক ধন্যবাদ আবারও। নামটা বলছি না কিছু কারনে। কিছু মনে করবেননা। প্রার্থনা করবেন।
লেখক বলেছেন: ধন্যবাদ ভাইয়া। দোয়া করবেন।
রাহা বলেছেন:
আপনার মা সুস্থ হয়ে উঠবে আশা করি ।
লেখক বলেছেন: দোয়া করবেন।
...অসমাপ্ত বলেছেন:
মায়ের জন্য প্রার্থনা ...এবং ভালবাসা রইল। ....এই লিংক হয়ত কোন কাজে আসবে।
http://www.ahsaniacancer.org/services.htm
পাতাটির মাঝে দেখুন....
Breast Cancer Support Services (BCSS)
লেখক বলেছেন: ধন্যবাদ। দেখতেছি।
মামুন খান বলেছেন:
আল্লাহর কাছে দোয়া করি যাতে আপনার মা দ্রুত আরোগ্য লাভ করেন।
লেখক বলেছেন: ধন্যবাদ ভাইয়া।
নিবিড় অভ্র বলেছেন:
আপনার মায়ের জন্য অন্তরের অন্তঃস্হল থেকে দোয়া, শুভ কামনা....
লেখক বলেছেন: ধন্যবাদ নিবিড় ভাইয়া।
নীলবরষা বলেছেন:
আপনার কষ্টটা আমি বুঝতে পারি।আমার মা গত ২ বছর ধরে অসুস্ত।গত বছর দেশে গিয়েছিলাম।বিছানায় শুয়ে কষ্টে ঝরিত।আমাকে সেই আগের মতো আর কাছে টেনে আদোর করতে পারছেনা।আমাকে খাইয়ে দিতে পারছেনা। কি যে এক কষ্ট।আমি এখনো প্রায় সমায় কেদে উঠি মায়ের কষ্টে। শুধু দোয়া করি যেন আমার মা আমাকে আগের মতো খাওয়ায়ে দিতে পারে।আমি শুধু আমার কষ্টের কথা বল্লাম আপনের কষ্ট কমানোর জন্যে।একটু যদি কমে দেখবেন আপনার মা অনেক সুস্ত্য হয়ে গেছে। আমি আসার আগে আমার মা আমাকে এই কথাটা বলেছিলো।
দোয়া করি যেন আপনার কষ্টের কমতি আসুক আর আপনার মা তারাতারি আপনাকে অনেক আদোর করে দেন।
লেখক বলেছেন: জ্বি, দোয়া করবেন।
অপহন্তা বলেছেন:
সুস্থতা কামনা করি.... মা তুমি ভালো হয়ে উঠো
লেখক বলেছেন: ধন্যবাদ।
অারাফাত বলেছেন:
নির্ঝরা নৈশব্দ বলেছেন : বিশ্বাস হারাবেন না। মা অবশ্যই সুস্থ হয়ে উঠবেন।------------------------------------------------------------------
মা কখনো মরে না।
আমি ও তার সাথে এক মত।
আপনি ভেঙ্গে পড়বেনা , আমরা সকলই আপনার মায়ের জন্য সকলের নিকট দোয়া প্রার্থী।
তিনি আবারও সুস্থ হয়ে উঠবেন। আল্লাহ অশেষ করুণাময়।
লেখক বলেছেন: ধন্যবাদ। দোয়া করবেন।
লেখক বলেছেন: ধন্যবাদ।
লেখক বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ। আর আমি ভাই না।
হীরক রাজা বলেছেন:
আপনার মা মানে আমার মা আমাদের সবার মা, প্রার্থনা করছি তিনি যেন সুস্থ হয়ে আপনার কাছেই থাকতে পারেন। আমার মায়ের ও ব্রেস্ট টিউমার, প্রাথমিক পর্যায়ে আছে,অপারেশন করাতে হবে। বাড়িতে শুধু মা,বাবা আর আমি। মাকে দেখাশনার সব কাজ আমাকেই করতে হয়। ভীষন চিন্তায় আছি সব একা সামলাতে পারব কিনা। সবাই আমার জন্যও দোয়া করবেন।
লেখক বলেছেন: অনেক ধন্যবাদ। আমার মায়ের টা প্রাথমিক ষ্টেজ এ নেই। তাই খুব চিন্তায় আছি। ![]()
রুমানা বৈশাখী বলেছেন:
আমরা এতগুলো মানুষ মা-দের জন্যে প্রার্থনা করছি।তারা অবশ্যই সুস্হ হয়ে উঠবেন।অবশ্যই অবশ্যই এবং অবশ্যই।...যাদের মা অসুস্হ,তারা কেউ আশা হারাবেন না প্লিজ!! সব ঠিক হয়ে যাবে।স-অ-ব!!!
লেখক বলেছেন: জ্বি, ধন্যবাদ। আমিও চাই সবার মা ভালো হয়ে যান।
লেখক বলেছেন: ধন্যবাদ।
ইফতেখার ভূইয়া বলেছেন:
ভাইয়া, বলেছেন আপনার মা, তিনি আমারও কি মা নন? মা'কে বলো, তোমার সন্তানেরা তোমার জন্য প্রার্থনা করছে। হৃদয়ের গভীরে লুকানো ভালোবাসা, আর অশ্রু দিয়েই প্রার্থনা করছি মহান সৃর্ষ্টিকর্তার কাছে। মা যেন সুস্থ আর স্বাভাবিক হয়ে ওঠেন যত তাড়াতাড়ি সম্ভব। মা, তুমি ভালো থেকো.... অনেক অনেক ভালো।
লেখক বলেছেন: আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
দোয়া করবেন।
ড্রাকুলা বলেছেন:
আল্লাহ যেন আপনার মা-কে তাড়াতাড়ি সুস্থ করে দিক। দোয়া রইল। ইনশাল্লাহ উনি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবেন।
লেখক বলেছেন: অনেক ধন্যবাদ।
সব যদি আজ বদলে যেত বলেছেন:
আপনি কোন চিন্তা করবেন না। আল্লাহ যাকে বেশী লাইক করে, তাকে বেশী বেশী রোগ দিয়ে পরীক্ষা করে। ইনশাআল্লাহ উনার চিকিৎসা ভালো হবে।আমি আল্লাহর কাছে দোয়া করবো।
প্লীজ আপডেট জানাবেন।
লেখক বলেছেন: দোয়া করবেন। আপডেট জানাবো ইনশাআল্লাহ।
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...















