আমার প্রিয় পোস্ট

রেপিডশেয়ারের ঝামেলা থেকে নিজেকে মুক্ত করুন। (৯৫% ক্ষেত্রেই কাজ করবে ইনশাল্লাহ)

৩১ শে জানুয়ারি, ২০১০ রাত ১১:৫৪

শেয়ারঃ
0 2 0



রেপিডশেয়ারের নাম শুনলে আগে আমার কাঁপুনি আসত। কিন্তু এখন আসেনা। আগে রেপিডশেয়ার থেকে কোন কিছু ডাউনলোড করার যখন চেষ্টা করতাম তখন এই ম্যাসেজ আসত যে "আমার আইপি এড্রেস অলরেডি একটা ফাইল ডাউনলোড করছে, একটু পরে চেষ্টা করুন" ;);););););););)


মেজাজটা এত বিলা হত যে কি আর বলব। কিন্তু ধীরে ধীরে রেপিডশেয়ারের ফাঁক-ফোকর খুঁজে পেলাম নেটে বিভিন্ন টিউটোরিয়াল পড়ে। কিন্তু ওগুলোই সমস্যা তৈরি করেছিল!!!!!!!:((:((:((:((:((:((:((:((

মূল ঘটনা হল, নেটে রেপিডশেয়ার নিয়ে এত বেশি টিউটোরিয়াল/টিপস/ট্রিকস উল্লেখ করা আছে যেগুলো প্রয়োগ করতেই বেশ সময় লেগে যায় এবং একটার পর একটা ট্রাই করতে করতে বেশ অধৈর্য্য হয়ে পড়া লাগে। কেননা বেশিরভাগ টিউটোরিয়াল/টিপস/ট্রিকস কাজ করে না।

তো এভাবে ঘাটতে ঘাটতে এবং ট্রাই করতে করতে (ট্রায়াল এণ্ড এরর মেথড/:)/:)/:)/:)/:)) এখন পর্যন্ত যেটা থেকে আমি সবচেয়ে বেশি সাপোর্ট পেয়েছি সেই ট্রিকসটাই আজ শেয়ার করব। এটা পুরোনো ট্রিকস। অলরেডি হয়ত অনেকেই জানেন। কিন্তু আমি শেয়ার করছি যে কারণে সেটা আগেই বলেছি। এই ট্রিকসটাই আমার বেশিরভাগ ক্ষেত্রে কাজে লেগেছে। এটার মত রেপিডশেয়ারের আরও অসংখ্য ট্রিকস আছে। কিন্তু আমি এই ট্রিকসটায় শতকরা ৯৫ ভাগ ক্ষেত্রেই সফল হয়েছি। সুতরাং এটাকে মোটামোটি ফুলপ্রুফ ট্রিকস হিসেবে বিবেচনা করা যায়।

ধরা যাক, আমরা রেপিডশেয়ার থেকে মুভি ডাউনলোড করতে চাচ্ছি। এখানে কেন মুভির উদাহরণ দিচ্ছি তা মনে হয় আমার নিক থেকেই অনুমেয়।

১. প্রথমত এই সাইটে যেতে হবে।

২. সেখান থেকে যে কোন একটি মুভির নামের ওপর ক্লিক করতে হবে।

৩. এর পর যে পেইজ আসবে সেটা এরকম:



আমি The Firm (2009) BDRip এই মুভিটির নামের ওপর ক্লিক করেছি বিধায় এই পেইজ এসেছে। অন্য মুভির নামের ওপর ক্লিক করলে অন্য পেইজ আসবে।

৪. পূর্বের চিত্রে পেইজের লাল বৃত্তাকার চিহ্নিত অংশে দেখা যাচ্ছে মুভিটি মোট ৪ টি অংশে ভাগ করা আছে। প্রতিটি অংশ এখান থেকে আলাদা আলাদাভাবে ডাউনলোড করতে হবে।

৫. প্রথমত আমরা পার্ট-১ ডাউনলোড করব। তার জন্য পার্ট-১ এর লিংকের রাইট বাটনে ক্লিক করে এর লিংক লোকেশনটি কপি করতে হবে। নিচের চিত্রে খেয়াল করুন:



৬. এই সাইটে যান।

৭. লাল চিহ্নিত বক্সটিতে আপনার কপি করা লিংকটি পেষ্ট করুন এবং নিচের "download" বাটনে ক্লিক করুন:



৮. এরপর এইরকম একটি পেইজ দেখতে পাবেন:



৯. সবশেষে লাল চিহ্নিত "begin your download" বাটনে ক্লিক করুন:



১০. ব্যস, কাজ শেষ। ফাইলটি ডাউনলোড হতে থাকবে। এভাবে মুভিটির বাকি পার্টগুলোও ডাউনলোড করুন।

এই সাইটও অনেক সময় কাজ করে না। সর্বশেষ চিত্রের "begin your download" বাটনে ক্লিক করার পর অনেক সময় অনেক এরর দেখায়। কিন্তু আগেই বলেছি আমার ক্ষেত্রে ৯৫% সময়ই আমি এটা থেকে পজেটিভ রেজাল্ট পেয়েছি।

আপনাদের কারও কাছে যদি এর চেয়ে ভাল কোন টিউটোরিয়াল/টিপস/ট্রিকস থাকে তবে তা শেয়ার করুন। ধন্যবাদ

 

বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

০১ লা ফেব্রুয়ারি, ২০১০ রাত ১২:০০

লেখক বলেছেন:
ধন্যবাদ আপনাকে। কিন্তু এই পোস্টে মাইনাস দিল কে, এটাই বুঝতে পারছিনা।

২. ০১ লা ফেব্রুয়ারি, ২০১০ রাত ১২:০২
রাজসোহান বলেছেন: বিশাল ঝামেলা

টাইম নাই ;) ;)
০১ লা ফেব্রুয়ারি, ২০১০ রাত ১২:০৫

লেখক বলেছেন: তাইলে আমার পোস্টেরও সময় নাই।

৩. ০১ লা ফেব্রুয়ারি, ২০১০ রাত ১২:০৩
শিবলী বলেছেন: কতদিন করতে দেয় সেটাই প্রশ্ন...

এসব সাইট কদিন পরই বন্ধ হয়ে যায়...:|
০১ লা ফেব্রুয়ারি, ২০১০ রাত ১২:০৬

লেখক বলেছেন:
এটা আমি বেশ কয়েক মাস যাবৎ ব্যবহার করছি। জানিনা এটা বন্ধ হয়ে যাবে কিনা।

৪. ০১ লা ফেব্রুয়ারি, ২০১০ রাত ১২:০৬
মৈত্রী বলেছেন: ধন্যবাদ। এখনি ট্রাই মারতেছি।
০১ লা ফেব্রুয়ারি, ২০১০ রাত ১২:০৬

লেখক বলেছেন:
আপনাকেও ধন্যবাদ। ট্রাই মারেন।

৫. ০১ লা ফেব্রুয়ারি, ২০১০ রাত ১২:০৮
নুর মোহাম বলেছেন: ভাই মিনিট ত্রিশ আগে রেপিড শেয়ার এ ফাইল ডাউনলোড পদ্ধতি জানার ব্যাপারে একটা লিংক দিয়েছিলাম কিন্তু কোন সমাধান পাইনি।কিন্তু আপনার পোস্ট তে বিস্তরিত জেনে উপকৃত হলাম। ++++ সরাসরি প্রিয়তে
০১ লা ফেব্রুয়ারি, ২০১০ রাত ১২:১১

লেখক বলেছেন:
ধন্যবাদ। আসলে আপনার পোস্টটা পড়েই এই পোস্টটা লিখতে বসেছিলাম। মন্তব্য না করে নতুনভাবে পোস্টটা দিলে অনেকেই পড়তে পারবে, এই জন্যই নতুন পোস্ট লেখা।

৬. ০১ লা ফেব্রুয়ারি, ২০১০ রাত ১২:১৪
দারিদ্রের ছেলে বলেছেন: আমার কেন জানি অল্প কিছু download হয়ে(৭০% এর মত) ফুল্ দেখায়।জিপি এর ইন্টারনেট ইউজ করি আর মজিলা দিয়া নামাই
০১ লা ফেব্রুয়ারি, ২০১০ রাত ১২:২১

লেখক বলেছেন:
ফুল মানে কি ঠিক বুঝলামনা। আমিও মজিলা ব্যবহার করি। কিন্তু কখনও ফুল নামে কোন এরর পাইনি। ঠিক বুঝতে পারছিনা

৭. ০১ লা ফেব্রুয়ারি, ২০১০ রাত ১২:১৪
সাগর ঢাকা বলেছেন: প্রিয় তে ..কাজ করুক না করুক, আপনার চেষ্টার জন্য ধন্যবাদ ..:)
০১ লা ফেব্রুয়ারি, ২০১০ রাত ১২:১৯

লেখক বলেছেন:
কাজ করার কথা। ট্রাই করে দেখুন।

ধন্যবাদ

৮. ০১ লা ফেব্রুয়ারি, ২০১০ রাত ১২:১৪
অজানা আমি বলেছেন: শনি ও রবিবার সার্ভার ওভারলোড মেসেজ দেয় :(
০১ লা ফেব্রুয়ারি, ২০১০ রাত ১২:১৭

লেখক বলেছেন:

বাহ, আপনি তো দেখি একেবারে দিন-ক্ষণ হিসেব করে রেখেছেন। বোঝা যাচ্ছে, সাইটটা বেশ নিয়মিত ব্যবহার করেন।

আমি অবশ্য শনি ও রবিবার নিয়ে ওভাবে কখনও খেয়াল করিনি।

ধন্যবাদ একটা সুপ্ত সমস্যা প্রকাশ করার জন্য

৯. ০১ লা ফেব্রুয়ারি, ২০১০ রাত ১২:৪৩
দারিদ্রের ছেলে বলেছেন: ফুল মানে full download দেখায় মানে download complete দেখায়।
০১ লা ফেব্রুয়ারি, ২০১০ রাত ১২:৪৫

লেখক বলেছেন:
ওহ হো, বুঝেছি। কিন্তু এরকম তো হবার কথা নয়। ফাইলটা কি সেক্ষেত্রে চলে?

১০. ০১ লা ফেব্রুয়ারি, ২০১০ রাত ১:০৪
মোহাইমেন বলেছেন: ভাইয়া, র‌্যাপিড৮ এই সাইটটির ডাউনলোড ইন্জ্ঞিন আমাদের অফিসের বানানো, আর প্রজেক্টের নেতৃত্ব আমি দিয়েছিলাম। এই সাইট এর অনেক অসৎ দিক আছে, যেমন হঠাৎ আপনার কমপিউটারের ট্রোজান নামিয়ে দেবে (সব সময় না)। বলতে পারেন জানি কিভাবে বা আমরা করেছি কিনা। না, আমরা করে দেই নি। ডাউনলোড ইন্জ্ঞিন এর পর আমাদেরকে এইকাজ করে দেবার অফার করা হয়েছিল, ডিনাই করেছি।

তাই বলছি, এই সাইট ব্যবহারে সাবধান।


আগে ৮টি চ্যানেলে ডাউনলোড হতো, এখন ১/২ টিতে হয়। তাই ওভারলোডেড হলে, ডাউনলোড করতে পারে না।
০১ লা ফেব্রুয়ারি, ২০১০ রাত ১১:০০

লেখক বলেছেন: ওয়াও, আপনি কোথায় থাকেন ভাই?

১১. ০১ লা ফেব্রুয়ারি, ২০১০ রাত ৩:১২
বিডি আইডল বলেছেন: @ মোহামেইন...এইজন্যই তো বলি! আমি মাঝে মাঝে ঢুকি ওই সাইটে গত ২-১ দিন আগে ঢুকেছিলাম কাকে যেন এটার লিংক দেবার জন্য...কিছুক্ষণ পর আমার নরটন সিকিউরিটি সুইট ওয়ারনিং দিল ব্রাউজার ট্রোজান!!
০১ লা ফেব্রুয়ারি, ২০১০ রাত ১১:০১

লেখক বলেছেন: হায় হায় রে, তাইলে তো আর ব্যবহার করা যাইবনা। অল্টারনেটিভ খুঁজতে হইব

১২. ০১ লা ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ১২:২৮
টেকি মামুন বলেছেন: ভাই পক্সি ওয়ে নামে সফটওয়্যারটা ইস্সটল করে রাখলে কোন ঝামেলা ছাড়াই খুব সহজে ডাউনলোড করা যায়।আমি এইটা দিয়ে আরামসে ডাউনলোড করি
০১ লা ফেব্রুয়ারি, ২০১০ রাত ১০:৫৭

লেখক বলেছেন: পক্সির তো নাম শুনিনাই। ওটা নিয়ে একটা পোস্ট দিলে সবাই উপকৃত হত

১৩. ০১ লা ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ১২:৩৩
আতেল তাপস বলেছেন: ভাল লাগল। দেখি চেষ্টা করে কাজ হয় কিনা
আপনার পোস্টে প্লাস দিতেই হবে
০১ লা ফেব্রুয়ারি, ২০১০ রাত ১০:৫৬

লেখক বলেছেন:
ধন্যবাদ। দেখুন চেষ্টা করে, কাজ হবার কথা

১৪. ০১ লা ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ১২:৫২
জামাল ঊদ্দিন বলেছেন: রেপিড শেয়ার থেকে তেমন ডাউনলোড করি না । তবে ডাউনলোড করলে জেডাউনলোডারে লিঙ্ক দিয়ে রাখি , ডাউনলোড করে রেখে দেয় ;)
০১ লা ফেব্রুয়ারি, ২০১০ রাত ১০:৫৫

লেখক বলেছেন: জেডাউনলোডারটা আবার কি? এটার তো নাম শুনিনাই। এটা নিয়ে একটা পোস্ট দেন।

১১ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ২:৪৬

লেখক বলেছেন:
ধন্যবাদ। এটা নিয়েই একটা পোস্ট দেয়া যায়।

১৯ শে ফেব্রুয়ারি, ২০১০ রাত ১২:৫৫

লেখক বলেছেন: ধন্যবাদ

১৭. ২৮ শে মার্চ, ২০১০ সন্ধ্যা ৭:১৮
তানিম কিশোর বলেছেন: এজন্য jDownloader ব্যবহার করতে পারেন। কোন ঝামেলা ছাড়াই শেয়ারিং সাইটগুলো থেকে ডাউনলোড করবে। বিস্তারিতঃ Click This Link
১৮ ই অক্টোবর, ২০১০ বিকাল ৫:১৬

লেখক বলেছেন: এটা ব্যবহার করেছি। ভালই। কিন্তু মাঝে মধ্যে প্রব্লেম করে।

১৮. ০৯ ই এপ্রিল, ২০১০ সকাল ১১:২৩
ডাঃ তানজিল বলেছেন: Rapid Share কে বোকা বানিয়ে ডাউনলোড করুতে হলে আপনাকে IP Address হাইড করতে হবে। Ultra Surf2 নামের 1টি সফটওয়্যার স্পিড না কমিয়েই ১ তুড়িতেই আইপি হাইড করতে পারে ১০০% গ্যরান্টিসহ! B-)

1. প্রথমে http://www.ultrareach.com/ থেকে সফটওয়্যারটি ডাইনলোড করে ইনস্টল করে নিন।

2. ইন্টারনেট এক্সপ্লোরার ওপেন করুন (Recommended)। FireFox এ IP হাইড করাটা কিছুটা ঝামেলার। FireFox দিয়ে IP হাইড করতে http://www.ultrareach.com/downloads/ultrasurf/wjbutton_en.zip ঠিকানা থেকে Add On টি ডাউনলোড করতে হবে।

3. Internet Download Manager বা অন্য কোনো Download Manager ব্যবহার করলে তা আপাতত বন্ধ করে রাখুন।

4. এবার ইন্টারনেট এক্সপ্লোরার ব্যবহার করে Rapid Share থেকে Download করুন যা খুশি! B-)

Click This Link
১৮ ই অক্টোবর, ২০১০ বিকাল ৫:১৬

লেখক বলেছেন: ধন্যবাদ

১৯. ০৩ রা অক্টোবর, ২০১০ সকাল ৯:১০
ছোটমির্জা বলেছেন: আমি ভাই আইটি পাব্লিক, প্রিয়তে।
১৮ ই অক্টোবর, ২০১০ বিকাল ৫:১৫

লেখক বলেছেন: ধন্যবাদ

 

মোট সময় লেগেছে ০.৯৮৬৯ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
একটা বেশ বড়সড় ব্যক্তিগত লাইব্রেরি এবং ফিল্ম আর্কাইভ বানাব
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই