চারিদিকে উঁচু উঁচু ইট-সিমেন্টের দালান।
পীচঢালা পথ। গরমে হাসফাস ।
এখানে শিশির ভেজা ঘাসে পা ফেলতে পারি না।
ঘাস নেই।
খালি পায়ে বেরুনোর উপায় নেই।
এখানে গাছের পাতায় বৃষ্টির জল জমে না।
সাজানো গাছের মলিন পাতায় জমে ধুলা।
সারে সারে গাড়ী, তীব্র হর্ণ বাজিয়ে ভেঙে দেয় প্রকৃতির নীরবতা।
লাখো মানুষ প্রতিদিন ছুটে চলে উদ্ভ্রান্তের মত।
যেভাবেই হোক দুটো টাকার ব্যবস্থা করতেই হবে।
কাগজের ময়লা, জীনাণুযুক্ত টাকা।
পরিবার, বাচ্চারা, বৃদ্ধ মা-বাবার শুকনো মুখ।
হোক চালের কেজি চল্লিশ টাকা, না খেয়ে তো আর বাঁচা যায় না।
মানুষের মুখে হাসি নেই। হৃদ্যতার সম্পর্ক উধাও।
সত্য মারা গেছে। আনন্দ মৃতপ্রায়।
কপটতার আশ্রয়ে ভাল থাকার ভান।
এই কী জীবন!
সর্বশেষ এডিট : ৩০ শে অক্টোবর, ২০০৮ দুপুর ১২:২৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



