একটি টেলিভিশন চ্যানেলের আত্মকাহিনীঃ বিটিভি
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
আমার নাম বাংলাদেশ টেলিভিশন (বিটিভি), তবে বাংলার আমজনতা আমাকে "তেলের বাকস" হিসেবে ডাকতেই বেশি সাচ্ছন্দ্য বোধ করেন। আমার জন্ম ২৫শে ডিসেম্বর ১৯৬৪, তখন আমি সাদাকালো ছিলাম। আমি শরীরে রং মাখি ১৯৮০সালে। রং রুপ যাই হোক না কেন, বিভিন্ন সময়ে বিভিন্ন সরকার আমাকে ব্যবহার করেছে তাদের তাবেদারী বাক্স হিসেবে। এমন কি মধ্য রাতে আমার টুটি যখন চেপে ধরা হয় তখন "জয় বাংলা" না "বাংলাদেশ জিন্দাবাদ" বলব তা নিয়েও দিধান্বিত হতে হয়। আমার সবচেয়ে খারাপ লাগে যখন জাতীয় সংসদ থেকে নেতানেত্রীদের গালাগালি আমাকে সরাসরি সম্প্রচার করতে হয়। প্রতি চার বছরে ২ বার আমার জীবনে সুখের সময় আসে যথা ফুটবল ও ক্রিকেট বিশ্বকাপ। তখন আমার চাহিদা তুঙ্গে। যাইহোক সাধারন জীবনে ফিরে আসি, আমি রাতে দিনে বিভিন্ন সময়ে বিভিন্ন ভাবে সরকারী দলকে তেল মর্দন করি। বিশেষ করে সংবাদের সময় তো তেলের জুড়িই থাকেনা, মাঝে মাঝে ভয় হয় বুশ মামা আমাকে না আবার তেলে খনি ভেবে দখল করতে আসে। ২৪শে ফেব্রুয়ারী ২০০৪ সালে আমার ছোট ভাই "বিটিভি ওর্য়াল্ড" এর জন্ম। তাকেও আমার মত সরকারী আদর্শে আদর্শীত করা হচ্ছে। একটা কথা ভেবে সবসময় ভাল লাগে আমার কর্তৃপক্ষের মত আমি নীতিহীন না, তারা পাঁচ বছর পরপর নীতি পাল্টায় কিন্তু আমি জন্ম থেকেই সরকারী মতাদর্শের অনুসারী, জীবনে কোনদিন বিরোধী দলের গঠনমূলক কোন অনুষ্ঠান ভুলেও প্রচার করিনি। ভিশন ২০২১ অনুষ্ঠানটি দিয়ে বর্তমান সরকার কে তেল মারা শুরু করলাম। আপনারা সবাই আমার জন্য দেয়া করবেন।
১০টি মন্তব্য ২টি উত্তর
আলোচিত ব্লগ
মন কথনিকা-৪৮৭৩-৭৪
মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন
শিক্ষা খাতে শুরু হয়েছে তারেক রহমান ম্যাজিক

রাজনীতির মাঠে ক্ষমতার হাতবদল যেমনই হোক না কেন, সাধারণ মানুষের আসল নজর থাকে জীবনের মৌলিক জায়গাগুলোতে। আর একটি দেশের ভবিষ্যৎ বদলে দেওয়ার সবচেয়ে বড় হাতিয়ার হলো শিক্ষা ব্যবস্থা।... ...বাকিটুকু পড়ুন
পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন
আমাদের গ্রামের গল্প!

আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।