শেষের থেকে শুরু!
চোচির হচ্চে বুক
এত কষ্টের মাঝেও মা
দেখি তোমার মুখ।
ভালো লাগে না কষ্ট আর নির্দয় পৃথিবী
আমার আত্মা হয়েছে চুরি
সমাধান শুধু একটা মৃত্যু।
সূর্যের প্রখর কিরণ
উত্তপত্ত সাদা বালি
ফোস্কা পড়া খালি পায়ে
এই পথেই চলি।
ঘামের বদলে শরীর বেয়ে
নেমে আসে রক্ত
নির্দয় সময় হাতছানি দেয়
জীবন খুব শক্ত। কারণ...
আমার আত্মা হয়েছে চুরি
সমাধান শুধু একটা মৃত্যু।
দুচোখ যখন হন্ন্যে হয়ে
ছাঁয়ার খোঁজে রয়
ছাঁয়ার দেখা পেলেও মনে
শুধুই জাগে ভয়।
কারণ...ওতে সাপ লুকিয়ে রয়।
বুক ভর্তি বিষাক্ত বাতাস
গরম ধুলি ভরা
চেয়ে দেখি, দেখি আমায়
পঁচা মাংসের ঝড়া।
পেটের মাঝে ব্যাথা জাগায়
তীব্র এসিডের আঁচ।
বলি আমায়, "এই শালা,
তুই আরো সময় বাঁচ।" কারণ...
মৃত্যুই যে একমাত্র সমাধান।
মৃত্যুই আনুক নষ্ট আমার মাঝে
শুদ্ধ আমার জম্ম
মৃত্যুই হোক সমগ্র পৃথিবীর
একমাত্র ধর্ম।।
মৃত্যু হোক জীবন কষ্টের অদ্বিতীয় গুরু
সময় আছে করব আমি শেষের থেকে শুরু।
আসলে কেউ ফেরে না।
মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর
যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন
দ্য ড্রাগ কিং

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।
খুলনা... ...বাকিটুকু পড়ুন
সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে
আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন
ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন
মন কথনিকা-৪৮৭৩-৭৪
মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।