জীবন মানেই সবকিছুরই আনাগোনা
ভালবাসা মানেই কষ্ট
জীবন থেকেই যেন সবকিছুই ভ্রষ্ট।
সব কিছুরই সমাধান আছে আমার জানা
জীবনের অন্ত দেখব, শুনব না আর মানা!!
অবিশ্রান্ত পৃথিবী ভ্রমণ
স্হানান্তর এপাশ ওপাশ
দূরবর্তী মানুষ, ভিন্ন হৃদয়
শুধু কষ্টেই আমার বাস।
হৃদয়ে দূর্ভিক্ষ, বৃষ্টিতে ভিজব হায়
বৃষ্টিতে এখন এসিড থাকে, ভেজা ভীষণ দায়!!
সত্য খুজিঁ, সত্য কোথায়
কষ্ট শুধু আমায় খায়.....
মনে পড়ে মায়ের মুখ
শুধু মা, শুধুই তোমায়।
সবচেয়ে সত্যি, আমার মা
তুমি কোথায়?
বিদেশ বিভূঁই, বিচিত্র জল
এক বুক দীর্ঘশ্বাস, মা কিছু বল!!
ছুটে চলা জীবন, যত দ্রুত তত ক্ষয়
বেঁচে আছি, হ্য়ত তাই এত ভয়.......
এটাতো জীবন নয়।
ছুটে চলি তেপান্তর
দ্রুততা যখন আমার উপর
সময় তখন নিঃশব্দ
কেটে গেল অনেক অব্দ।
জীবনের সব চাওয়া আর পাওনা
জীবনের যত আশ
উপলব্ধি হবের তখন
নেব যখন শেষ নিঃশ্বাস।
জীবনের সবকিছুই ছিল আমার দাস
হয়ত তাই করব আমি, শুধুই নরকবাস।
সর্বশেষ এডিট : ০৫ ই জানুয়ারি, ২০০৮ রাত ২:০২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



