কোন একদিন...
...ঠাস্....
: এটা কি হলো?
: পারমিসন নিলে না কেন?
: তাই বলে এত জোরে মারলে? আমি তো স্রেফ একটু আদর করছিলাম।
সত্যিই আমার মেজাজটা গরম হয়ে গেল। ইচ্ছে হচ্ছিল, ওকে ধাক্কা দিয়ে সামনের লেকে ফেলে দিয়ে চলে যাই। সামান্য একটু চুমুর জন্য এত বড়ো অপমান। আর, এটাতো প্রথমবার ছিলনা। তাছাড়া, আমি তো ওর বেলায় এরকম কিছুই করিনা। এরকম থাপ্পর কিন্তু সেদিন রিক্সাতেও হজম করতে হয়েছে। সেদিন না হয় বুঝলাম, কিন্তু এখন কেন? আমি লক্ষ্য করেছি, আমায় কষ্ট দিয়ে ও একটা অদ্ভুদ একটা শান্তি পায়। আমার যথারীতি, আবার পিত্তি জ্বলে গেল। উফ....
: ওলে বাবা, খুব লাগ হয়েছে বুঝি। সরি বললাম তো।
আমি তখনো রাগে রীতিমতো জ্বলছি। কিন্তু, এটাও বুঝে গেছি, এখন ওর তরফ থেকে অনুরাগের পালা। আন্দাজ করতে পারছি, এখন পরবর্তিতে আর কি হতে পারে। আমার উপর প্রয়োগকৃত ওর সেই মোক্ষম ও ভয়াবহ এন্টি-রাগীয় ঔষধ। যেই না ভাবা, তার আগেই ঔষধের এক্সান টের পেতে শুরু করেছি। আমার কানের লতিতে কামড়ে কি যে সুখ পায় বুঝিনা। তার উপর যখন কানে ফুঁ দেয়, তখন গায়ে কাঁটা দিয়ে ওঠে। এসব আইডিয়া যে কোথ্থেকে পায়, জানিনা। আমার রাগের কথাগুলো গলাতেই দলা পাকানোর আগে কোথায় যেন মিলিয়ে যায়।
: উফ,আস্তে....
আমার আবারও গায়ে কাঁটা দিয়ে উঠল।
কোন এক রাতে....মুঠোফোনে আর্শিবাদে পাশাপাশি,
: আচ্ছা, তুমি কি ভার্জিন?
রিনরিনে হাসি দিয়ে বলল,
: তোমার ভাগ্য ভালো। পাশে থাকলে সেদিনের মতো থাপ্পরটা মিস হতো না।
: আসো, একটা দিন ঠিক করি। স্পেশাল দিন। স্পেশাল পারপাস নিডস টু বি সারভাবড ইন আ স্পেশাল ডে।
: মানে টা কি হলো?
: "ভ্যালেনটাইনস ডে" টা এখনো অনেক দেরি, তাই না?
: দোয়া করি, তার আগেই তোমার সেটেলমেন্টটা কনফার্ম হোক।
: কিসের মধ্যে কি, পান্তা ভাতে ঘি!
:"স্পেশাল পারপাস নিডস টু বি সারভাবড ইন আ স্পেশাল ডে।"
১৪ই ফেব্রুয়ারি....
সেদিন আমরা দুজনই কথা রেখেছিলাম।
গিয়েছিলে তুমি তোমার স্বামী সহবাসে। আর, আমি ছিলাম তেল চিটচিটে, নোংরা আড়াইশো টাকার সঙ্গিনির সাথে, "আমার বাসরঘরে"।
আলোচিত ব্লগ
মন কথনিকা-৪৮৭৩-৭৪
মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন
শিক্ষা খাতে শুরু হয়েছে তারেক রহমান ম্যাজিক

রাজনীতির মাঠে ক্ষমতার হাতবদল যেমনই হোক না কেন, সাধারণ মানুষের আসল নজর থাকে জীবনের মৌলিক জায়গাগুলোতে। আর একটি দেশের ভবিষ্যৎ বদলে দেওয়ার সবচেয়ে বড় হাতিয়ার হলো শিক্ষা ব্যবস্থা।... ...বাকিটুকু পড়ুন
পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন
আমাদের গ্রামের গল্প!

আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।