অফিসে চ্যাট করছিলাম।
সুমন: বিয়ে করেছিস? তোর তো গার্ল ফ্রেন্ড থাকবেই..
আমি: আমার চেহারা ভুলে গেছিস নাকি?
কিন্তু আর কথা শেষ হলো না। তার আগেই বসের ডাক।
: অনির্বাণ, আপনার নামটার মতো আপনার কাজগুলো যে কবে ঠিক হবে।
: কেন বস? কি হয়েছে।
: আপনার কোয়ারীটা ইমপ্রোভাইজেশনের কি অবস্থা?
: চলছে।
এর সাইজ অলরেডি ৬ পাতা। মোটামুটি সারা ডাটাবেজের উপর থেকে রেজাল্ট আসবে। লেফট জয়েনের ছড়াছড়ি। আমি জানি, এতো বড়ো কোয়ারী কখনও কোথাও ব্যবহার হবে না। শুধুমাত্র নজরদারি করা ছাড়া।
আমার আজকাল কেন জানি, জীবন মানে কম্পিউটারই মনে হয়। সকাল থেকে সন্ধ্যা, তারপর রাত থেকে মধ্যরাত। কোয়ারী, ডাটাবেজ ডিজাইন,এনালাইসিস এন্ড এডমিনিস্ট্রেশন সবকিছু মিলিয়ে এক অদ্ভুদ লুপে জড়িয়ে গেছি। মাঝে মাঝে আফসোস হয়, কেন যে এই বিরক্তিকর সাবজেক্ট পড়তে গেলাম।
এই বিরক্তির শুরুটা ভার্সিটি লাইফ থেকে। প্রথম দিন, হিরো হয়ে ক্লাস করেই এক ভয়ানক সত্যি টের পেলাম। কোন সুন্দর মেয়েরাই সি এস ই নিয়ে পড়েনা। তারমানে, ভয়াবহ চার বছর রয়েছে সামনে। কিন্তু এখন বুঝি, সুন্দর মেয়েরা সি এস ই নিয়ে কেন পড়েনা।
: কি রে কোথায় গিয়েছিলি?
: না...এইতো, বল।
সুমনদের মতো মানুষকে আমার আজকাল যথেষ্ট ঘৃণা হয়। আমার যথেষ্ট ভালো বন্ধু হলেও, কিন্তু প্রকৃত পক্ষে ও একটা সামাজিক ঘুন ধরার পোকা। অনেক মেয়েদের কাছে অযাযিতভাবে একটু বেশিই ফেবারিট। ব্যাপারটা আমার কাছে পরিষ্কার নয়। তবে এতটুকু বুঝি, মেয়েরা কেন জানি ভালো ছেলেদের কখনই মনের মানুষ বানায় না। এজন্য, আমার শুধু বন্ধুই হয়, গার্ল ফ্রেন্ড হয়না।
মা আজকাল হাত ধুয়ে পড়েছেন আমার বিয়ের কনে ঠিক করতে। কিন্তু, কেন যেন ভয় হয়। হ্য়ত, বিবাহিত জীবনে কোন একদিন ঘনিস্ট কোন অবস্থানে হঠাত যদি আবিষ্কার করি, ওর গায়ে লেগে থাকা আফটার সেভের ফ্রেগনেন্টটা আমার না, তবে...
আমার আজও কোয়ারীটায় হাত দেওয়া হলো না।
[বিঃ দ্রঃ - সম্পূর্ণ কাল্পনিক গল্প। বাস্তবে কারও সাথে মিল নেই। যদি, কোন মিল পাওয়া যায়, তবে সেটা সম্পূর্ণ কাকতালীয়]
আলোচিত ব্লগ
দ্য ড্রাগ কিং

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।
খুলনা... ...বাকিটুকু পড়ুন
সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে
আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন
ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন
মন কথনিকা-৪৮৭৩-৭৪
মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।