আমার প্রিয় পোস্ট

চলছি, যেমন চলছে। ইমেইল: lostindrk@gmail.com

স্মার্ট মোবাইলে রিমোর্ট কন্ট্রোলিং

১৭ ই জানুয়ারি, ২০০৯ রাত ৮:৪৪

শেয়ারঃ
0 0 0

গত কয়েকদিন, শ্রীলংকা ভার্সেস বাংলাদেশের সেমি ফাইনাল খেলার সময়ে অফিসের টিভি রুমে চলছে হৈ চৈ কান্ড কারখানা। "ওর উচিত ছিল.....", নতুবা "শিট! আমার বারো বয়সের ছেলেটা এর থেকেও ভালো খেলে" ইত্যাদি ইত্যাদি। বিরক্ত হয়ে শুরু করলাম, শয়তানি। রিমোর্ট ছিলো বসের হাতে। কিন্তু কনট্রোল ছিল আমার। B-)

আসলে, যাদুটা এখানে। আপনার মোবাইলে যদি আই আর ব্যবস্থা থাকে, তাহলে আপনি হতে পারেন টিভি বা সিডি বা ডিভিডি বা এসির জন্য আরেক কন্ট্রোলার। বিশ্বাস হচ্ছে না??? আজকের পোস্ট তাই নিয়েই। তেমন কিচ্ছু করতে হবে না।

১। প্রথমে ডাউনলোড করে নিন irRemote সফটওয়ারটি।

২। আপনার মোবাইলে ডাটা ক্যাবেল, ইনফ্রারেড বা ব্লু টুথের সাহায্যে ট্রান্সফার করে নিন।

৩। সফটওয়ারটি ইন্সটল করে নিন।

৪। সফটওয়ারটি চালু করুন



৫। অপশানের এড ডিভাইস এ যান



৬। ডিভাইস চয়েজ করে রিফ্রেস করুন



৭। এই মুহুর্তে ইন্টেরনেটে কানেক্ট করে আপনার ডিভাইসের ভেন্ডার ও মডেল সিলেকশান করুন।











ব্যাস, দুষ্টুমি চালু রাখুন। ;) কে জানবে, রিমোর্ট আপনার হাতে। ওয়েবসাইট অনুসারে, যেসব মোবাইলের মডেল এই সফটওয়ারটি সাপোর্ট করবে সেগুলো হলো:

Nokia 5500
Nokia 5700
Nokia 6290
Nokia E50
Nokia E51
Nokia E60
Nokia E61
Nokia E61i
Nokia E62
Nokia E65
Nokia E66
Nokia E70
Nokia E71
Nokia E90
Nokia N71
Nokia N73
Nokia N75
Nokia N80
Nokia N92
Nokia N93
Nokia N93i
Nokia N95
Nokia N95 8GB

ধন্যবাদ।

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): স্মার্ট মোবাইলে রিমোর্ট কন্ট্রোলিং ;
প্রকাশ করা হয়েছে: কম্বিনেশান, টিংচার আয়োডিন ও কুইনাইন  বিভাগে । বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ১৭ ই জানুয়ারি, ২০০৯ রাত ৮:৪৮
অমিও বলেছেন: অনেক ধন্যবাদ। দারুন সফটওয়ার।
১৭ ই জানুয়ারি, ২০০৯ রাত ৮:৫২

লেখক বলেছেন: ধন্যবাদ, অমিও।

১৭ ই জানুয়ারি, ২০০৯ রাত ৮:৫২

লেখক বলেছেন: খালি কি টিভি? এসি, সিডি, ভিসিডিও সংগে আছে। :)

৩. ১৭ ই জানুয়ারি, ২০০৯ রাত ৮:৫৯
পাই বলেছেন: মোবাইলে কি ইনফ্রারেড থাকতে হবে?
নাকি ব্লুটুথ থাকলেই হবে?
১৭ ই জানুয়ারি, ২০০৯ রাত ৯:০৩

লেখক বলেছেন: ইনফ্রারেড লাগবে

৪. ১৭ ই জানুয়ারি, ২০০৯ রাত ৯:০৯
...অসমাপ্ত বলেছেন: কাজের সফটওয়ার... প্রিয়তে।
১৭ ই জানুয়ারি, ২০০৯ রাত ৯:২২

লেখক বলেছেন: থ্যাংকু ...অসমাপ্ত

১৭ ই জানুয়ারি, ২০০৯ রাত ৯:২০

লেখক বলেছেন: লিস্টে তো নাইক্কা :(

৬. ১৭ ই জানুয়ারি, ২০০৯ রাত ৯:১৮
গিফার বলেছেন: সোজা প্রিয়তে তয় এইগুলান কি নেটে বসে করা লাগবে?
১৭ ই জানুয়ারি, ২০০৯ রাত ৯:২১

লেখক বলেছেন: সফটওয়ারটি ডাউনলোড ছাড়া ৭নং স্টেপে একটু নেটে যাওয়া লাগবে।

১৭ ই জানুয়ারি, ২০০৯ রাত ৯:৩৭

লেখক বলেছেন: চেষ্টা করুন, ভালো লাগবে।

৮. ১৭ ই জানুয়ারি, ২০০৯ রাত ৯:২৬
নিঃসঙ্গ বলেছেন: কাজের পোষ্ট ট্রাই করে দেখা লাগবে :)
১৭ ই জানুয়ারি, ২০০৯ রাত ৯:৩৮

লেখক বলেছেন: হ্যাঁ, ঠিক বলেছেন

৯. ১৭ ই জানুয়ারি, ২০০৯ রাত ৯:২৭
গিফার বলেছেন: না যখন চ্যনেল ঘুরাব তখন না লাগলেই হইল
১৭ ই জানুয়ারি, ২০০৯ রাত ৯:৩৪

লেখক বলেছেন: পাওয়ার অফের সুবিধা আছে মনে হয়।
সংগে সংগে ভলিউম কমানো বা বাড়ানোর সুবিধা আছে :)

১৭ ই জানুয়ারি, ২০০৯ রাত ৯:৩৮

লেখক বলেছেন: কি খবর রাশু!

১১. ১৭ ই জানুয়ারি, ২০০৯ রাত ৯:৩০
ড্রাকুলা বলেছেন: না, ইনফ্রারেড নাই আমার ফোনে।
১৭ ই জানুয়ারি, ২০০৯ রাত ৯:৩৬

লেখক বলেছেন: আসলে, আমাদের চারদিকে মোটামুটি সবধরণের রিমোর্টে ইনফ্রারেডের ব্যবহার।
ইনফ্রারেড না থাকলে বোধ করি কিছুই করার নেই :(

১২. ১৭ ই জানুয়ারি, ২০০৯ রাত ৯:৩৯
ড্রাকুলা বলেছেন: কাজ না করুক, ভালো পোষ্টে +।
১৭ ই জানুয়ারি, ২০০৯ রাত ৯:৪৪

লেখক বলেছেন: আজকে না হোক, ভবিষ্যতে নিশ্চয়ই আপনি মোবাইল আপডেট করবেন। আর, এই ধরণের প্রোগ্রাম তখনও থাকবে। :)

১৩. ১৭ ই জানুয়ারি, ২০০৯ রাত ৯:৪১
পারভীন রহমান বলেছেন: আমারটা N82 , কিন্তু ইনফ্রারেড নেই
তাহলে কি কাজ হবে?
১৭ ই জানুয়ারি, ২০০৯ রাত ৯:৪৫

লেখক বলেছেন: ইনফ্রারেড না থাকলে বোধ করি কিছুই করার নেই :(

১৪. ১৭ ই জানুয়ারি, ২০০৯ রাত ৯:৫৬
আবু নাসের মোহম্মদ রেজা বলেছেন: ক্লিক করে পাঠিয়ে দিলাম সোজা প্রিয়তে....:)
১৮ ই জানুয়ারি, ২০০৯ দুপুর ১:৩৬

লেখক বলেছেন: ধন্যবাদ, আবু নাসের মোহম্মদ রেজা

১৮ ই জানুয়ারি, ২০০৯ দুপুর ১:৩৭

লেখক বলেছেন: ফোলা দাঁতে গিফার হাসে! ;)

১৬. ১৮ ই জানুয়ারি, ২০০৯ দুপুর ১২:৩০
ঘাসফুল বলেছেন: ষ্টার্মার্ক কর্লাম :)
১৮ ই জানুয়ারি, ২০০৯ দুপুর ১:৩৭

লেখক বলেছেন: লজ্জা পাইছি জাতীয় আইকন :)

১৭. ২৫ শে জানুয়ারি, ২০০৯ ভোর ৫:২০
মানুষ পাখি বলেছেন: ফোন-এ ইনফ্রারেড থাকলেই হলো, না কি?
১৯. ০৩ রা ডিসেম্বর, ২০০৯ দুপুর ১২:৪৭
তানজীল ইসলাম বলেছেন: এইখান কি ট্রায়াল ভার্শন?????
২০. ০৩ রা ডিসেম্বর, ২০০৯ দুপুর ১:০১
যীশূ বলেছেন: আচ্ছা, ট্রাই করুমনে।
২১. ০৯ ই জুলাই, ২০১০ সকাল ১১:১৪
ধুসরিত বলেছেন: এটা তো দূর থেকে কাজ করে না। অনেক আগেই চেষ্টা করেছিলাম। ১,২ ফুট সামনে থেকে সব করা যায়। কিন্তু এত কাছে থেকে টিভি কে দেখে। তাই আর চালাই না।

 

মোট সময় লেগেছে ০.৯৭১৪ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
মৃত্যুই আনুক নষ্ট আমার মাঝে,
শুদ্ধ আমার জম্ম।
মৃত্যুই হোক সমগ্র পৃথিবীর,
একমাত্র ধর্ম।।
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ