সামুর পি.এইচ.পি. জ্বর
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
হঠ্যাৎ করেই আজকাল সামু ব্লগে প্রোগ্রামিং ল্যাংগুয়েজ পি.এইচ.পি. নিয়ে বেশ মাতামাতি হচ্ছে। বাস্তবতা এই যে, এভাবে date, echo ফাংশান নিয়ে এই পোস্টগুলান শুরু হলেও, প্রায়ই ইনফিনিটি ফাংশান নিয়ে পি.এইচ.পি. শেষ করা আদৌ শেষ হবে কিনা দেখার বিষয়। পি.এইচ.পি. এর অফিসিয়াল সাইটে গিয়ে আপনি সাধারণ কোন ইংরেজী শব্দ নিয়ে সার্চ দিলেই ভুড়ি ভুড়ি বিল্ট ইন ফাংশান চলে আসবে, সংগে তো উদাহরণ রয়েছেই। বোধ করি, এজন্যই এখনো পর্যন্ত বাংলায় খুব একটা উজার ফ্রেন্ডলী কোন পি.এইচ.পি. প্রোগ্রামিং বই বাজারে আসেনি।
যারা সত্যি সত্যি পি.এইচ.পি. শিখতে চান, তারা বেসিক কিছু নলেজ (HTML) আগে জেনে নিন। তারপর, দরজা বন্ধ করে বই পড়া শুরু করুন। পড়ার শেষে, যা পড়েছেন তার উপর প্রতিদিন কিছু প্রোগ্রাম প্র্যাকটিস করুন। আপনি যত বেশি অনুশীলন করবেন, তত বেশিই এর উপর দক্ষতা বাড়বে। উপরন্তু, নেটে থেকে (অন্যের নয়) নিজে কিছু দেখে তা ইমপ্লিমেন্ট করার চেষ্টা করুন।
বিশ্বাস করুন, পড়াশুনা বা অনুশীলন ব্যাতীত কোনভাবেই পি.এইচ.পি.তে দক্ষতা পাবার শর্টকাট কোন রাস্তা নেই।
যারা কষ্ট করে ব্লগে পি.এইচ.পি. শিখানোর চেষ্টা করছেন, তারা মনের মতো কিছু না লেখে পি.এইচ.পি. এর উপর কোন বই থেকে সিস্টেমেটিক উপায়ে ধাপে ধাপে যাবার জন্য অনুরোধ করা গেলো। যাতে একজন প্রাথমিকভাবে সহজে কিছু শিখতে পারে।
এখানে মনে রাখা দরকার, পি.এইচ.পি. কে আপাতত দৃষ্টিতে খুব সোজা মনে হলেও এটা আসলে এতটা সোজা নয়। অবজেক্ট ওরিয়েন্টেড পি.এইচ.পি. হয়ত অনেকেই শুনে থাকবেন, তার সংগে AJAX ব্যবহারে অনেক বড় বড় প্রোগ্রামের নাকানি চুবানি খেতে হয়।
যদি কেউ আপনাকে বলে যে, পি.এইচ.পি. আসলে সোজা; তবে জেনে রাখুন-
উনি হয়ত পি.এইচ.পি.তে একদম আনকোড়া
নতুবা, উনি পি.এইচ.পি. কিছুই জানেন না।
বিশ্বাস করুন, আমি এখনোও পর্ষন্ত কোন পি.এইচ.পি. এক্সপার্টকে বলতে শুনিনাই যে, পি.এইচ.পি. সোজা। আসলে, দুনিয়ায় সোজা বলে কোন জিনিস নেই।
ভালো থাকুন ও শুভ পি.এইচ.পি.।
১১টি মন্তব্য ১০টি উত্তর
আলোচিত ব্লগ
দ্য ড্রাগ কিং

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।
খুলনা... ...বাকিটুকু পড়ুন
সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে
আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন
ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন
মন কথনিকা-৪৮৭৩-৭৪
মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।