ইসলামকে অবমাননা করায় একুশে টিভির দৃষ্টান্তমুলক শাস্তি হওয়া উচিৎ!
বাংলাদেশ ধর্ম নিরেপক্ষ হলেও এটা একটা মুসলিম সংখ্যাঘরিষ্ঠ দেশ। এদেশে ইসলামকে এত বড় অবমাননা যে কোন মুসলমানের জন্য চরম অপমান জনক ব্যপার। একুশে টিভি সম্প্রতি তাদের একটি অনুষ্ঠান করছে নাম –"Voboghure.kom" (Show Time : Every Saturday Show Time = 6:30 PM). সে যা ইচ্ছা করুক কিন্তু কিছুক্ষন পূর্বে যা দেখলাম তা নিজের চোখকে বিশ্বাস করতে পারছিনা। তাদের এই অনুষ্ঠানের একটি পর্ব করছে দর্শকদের নিয়ে- খেলাটা এমন ক’জন মানুষকে রাজাকার থেকে ভাল মানুষ বানাতে হবে এ জাতীয় কিছু। সে জন্য কিছু Participants কে অনুরোধ করে সুন্দর সাদা পাঞ্জবী ও টুপি পড়িয়ে দেয়া হলো। এই গেমে অন্য যারা অংশগ্রহন করছেন তাদের কাজ হলো যে যত দ্রুত পারেন তাদের টুপি ও পাঞ্জবী খুলে ফেলতে হবে এবং তাদের সবাইকে সেভিং ক্রিম ও রেজার দেয়া আছে যিনি আগে সেভ করিয়ে দিতে পারবেন তিনি হবেন আজকের খেলার বিজয়ী।
আমার কথা হলো আজ যারা রাজাকার আছে সবাই তাদের চিনেন, যে বিচার হয় যা ইচ্ছা করুন, মুক্তি যুদ্ধ কিম্বা স্বাধীনতার মত পবিত্র বিষয়ের বিচার নিয়ে আমাদের কারো-ই কোন আপত্তি থাকা উচিৎ না অথবা থাকতে পারেনা, আমরাও চায় এসব বিষয়গুলো বিচার দ্রুত সম্পন্ন হওয়া উচিৎ। কিন্তু দাড়ি টুপি পাঞ্জবী মহানবী হযরত মুহাম্মাদ (সাঃ) এর আদর্শ ও সুন্নত, এটা কোন খেলার বিষয় নয়! ধর্মপ্রান কোন মুসলমান-ই এসব সহ্য করবে না। একুশেটিভির হুজুরপাক (সাঃ) এর সুন্নতকে অবমাননা করার জন্য দৃষ্টান্তমুলক শাস্তি হওয়া উচিৎ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

