সাগর যেথা লুটিয়ে পড়ে নতুন মেঘের দেশে, আকাশ-ধোয়া নীল যেখানে সাগর জলে মেশে । মেঘের শিশু ঘুমায় সেথা আকাশ-দোলায় শুয়ে, ভোরের রবি জাগায় তারে সোনার কাঠি ছুঁয়ে ।
মৃত রাক্ষসের চক্ষু কোটরের মত পুঞ্জ পুঞ্জ মেঘ আকাশের বুক চেপে ধরেছে......!!
সন্ধ্যা সকাল মেঘের মেলা- কুলকিনারা ছাড়ি, রং বেরঙের পাল তুলে দেয় দেশবিদেশে পাড়ি । মাথায় জটা, মেঘের ঘটা আকাশ বেয়ে ওঠে, জোছনা রাতে চাঁদের সাথে পাল্লা দিয়ে ছোটে ।
ঘূর্ণীপথের ঘোরের নেশা দিক্বিদিকে লাগে, আগল ভাঙা পাগল হাওয়া বাদল রাতে জাগে ; ঝড়ের মুখে স্বপন ছুটে আঁধার আসে ঘিরে ! মেঘের প্রাণে চমক হানে আকাশ চিরে চিরে ! বুকের মাঝে শঙ্খ বাজে- দুন্দুভি দেয় সাড়া ! মেঘের মরণ ঘনিয়ে নামে মত্ত বাদল ধারা ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


