আমরা এখন যে প্রযুক্তি নির্ভর সময়টাতে বসবাস করছি তাতে কাছের মানুষকে পাশে পাওয়া কিম্বা ভাললাগার মানুষটাকে ভালবাসার অনুভূতির কথা শোনাতে খুব বেশী কষ্ট করতে হয়না। তাই বুঝি ভালবাসা খানিকটা সস্তা হয়েছে বৈকি! যে মানুষের সহজাত প্রবৃত্তি ভালবাসা; তার হৃদয়ে ও কংক্রিটের ফ্রেমে বন্ধী হয়ে আছে পাওয়া না পাওয়ার ক্ষোভ। আবার সেই সব দুঃখ বিলাসকে কষ্টের ফুলদানিতে সাঁজিয়ে প্রতিনিয়ত সযত্নে লালন করছে কতনা অবুঝ হৃদয়।
তবে ভালবাসার বুক জুড়ে এত হাহাকার কেন! তাহলে কি আমরা বুঝি না আসলে কি ভালবাসি, কাকে ভালবাসি অথবা আমার ভালবাসার মানুষটার কাছে আমার প্রকৃত চাওয়াটা কি!! কাছের মানুষকে পাশে পেয়েও প্রেমহীন অনলে পুড়ে পুড়ে অঙ্গার হয় শুধু পবিত্র ভালবাসার মাঝে ভাললাগা নেই বলে। কৃত্রিমতা-বিবর্জিত ভালবাসার নন্দন কানন পুষ্পিত হোক ভালবাসার অপরূপ মহিমায়, মনোমুগ্ধকর সৌন্দর্যে জাগরিত হোক প্রেম। অপরাধ, অপবাদ ও প্রতিশোধ নয় জয় হোক ভালবাসার!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

