আমার প্রিয় পোস্ট
- গত ৫ বছরে চালের দাম দ্বিগুণ - মারদাঙ্গা
- প্রখ্যাত ব্লগার দিনমজুর ও সোশ্যাল মিডিয়া এক্টিভিস্ট ফিরোজ গ্রেফতার! সোশ্যাল মিডিয়া মুভমেন্ট আপরাইজিং! - কৌশিক
- ক্ষুধার্ত থেকো, বোকা থেকো (কপি-পেস্ট পোস্ট) - বল্টু মিয়া
- জয় হোক বাংলা ভাষার, জয় হোক বাংলা ব্লগের: আলী মাহমেদ - নোটিশবোর্ড
- ভয়ঙ্কর এক সংখ্যার জন্ম, নিষ্ঠুর এক খুনের গল্প (শেষ পর্ব) - ম্যাভেরিক
- লগোদের বির্বতনবাদ - জেরী
- বাপেক্স/পেট্রোবাংলাকে নিয়ে যতসব মিথ ও তার জবাবে .... - দিনমজুর
- গ্যাস উৎপাদন কে করবে? - দিনমজুর
- বাংলাদেশে তেল/গ্যাস অনুসন্দ্ধানের সংক্ষিপ্ত ইতিহাস এবং গ্যাস সংকটের প্রেক্ষিত। - মনোয়ার আহমদ
- সাগর বক্ষে গ্যাস ব্লক ইজারার উদ্দেশ্য গ্যাস সংকট মোকাবেল না রফতানি? - ভিন্ন চিন্তা
- গ্যাস ব্লক ইজারা: এবার সাগর লুটের লাগলো ধুম - দিনমজুর
- হিরোশিমা দিবস ঃ আধুনিক সভ্যতার এক কলংকজনক অধ্যায়। - ভিন্ন চিন্তা
- সেলিব্রিটি সিনড্রোম - ফারহান দাউদ
- জায়নিস্টদের অবিসংবাদিত নেতা এবং ইসরায়েলের প্রথম রাষ্ঠ্রপতি ডঃ চ্যাইম ওয়াজম্যানের সাথে ইসরাইল প্রতিষ্ঠা বিষয়ে কথোপকথন। - নরাধম
- বাজেটে পিপিপি :পাবলিক-মানি টু প্রাইভেট পকেট?- ১ম কিস্তি - দিনমজুর
- ব্লাড ক্যান্সারে আক্রান্ত ডিএমসির ছাত্রী নাহিদা মৃত্যুর প্রহর গুনছে - অণৃণ্য
- পুরান আর রূপকথা নিয়ে আরও কিছু কথা... - খারেজি
- বাংলাদেশের মানুষের মন - আহমাদ মোস্তফা কামাল
- সচলায়তন ব্লগের কয়েকটি ইবুকের সরাসরি ডাউনলোড লিংক - সাদাচোখ
- যুদ্ধাপরাধীদের বিচার রোধে আন্তর্জাতিক চাপ - রেজওয়ান
- ৮০০তম পোষ্টঃ কিছু আবোল-তাবোল কথা - এস্কিমো
- ব্লগ এবং পত্রিকায় পাওয়া প্রত্যক্ষদর্শীদের বর্ণনাগুলোর সঙ্কলন - আতিকুল হক
- এসো ৭১ এর গল্প শোনাই সবাই মিলে - জ্বিনের বাদশা
- যুদ্ধাপরাধীদের বিচার চাই-১: একটা কমিশন গঠনের কাহিনী - শওকত হোসেন মাসুম
- আর কত মেরে থামবে শিকার, গণচিঠি দিন দেশে দেশে (আপডেটেড) - কাকশালিখচড়াইগাঙচিল
- ইজরায়েলের জবানবন্দী:: তেলআবিবে বিপন্ন মানবতা আর আত্মরক্ষার অধিকার !! - মেহরাব শাহরিয়ার
- চাইনিজ ভেজিটেবল কিভাবে রান্না করবেন। - জরিণা
- কাচ্চি বিরিয়ানী রেসেপি - মাহবুব সুমন
- জনস্বার্থের পোস্ট: ব্লগে আপনার নিজের সেরা লেখা কোনটি? (সবার অংশগ্রহন বাধ্যতামূলক)
- জ্বিনের বাদশা
- একাত্তরের গণহত্যা ও নারী নির্যাতনঃ কিছু সাক্ষীর বয়ান - রাশেদ
- অভিশপ্ত এই খুনীদেরও চিনতে হবে ঘৃণাভরে... - অমি রহমান পিয়াল
- সেই কালোরাতে ইথারে খুনীরা যা বলেছিলো.... - অমি রহমান পিয়াল
- মুক্তিযুদ্ধের কিছু প্রামান্য বইয়ের তালিকা - ফারহান দাউদ
- ফিরে দেখা ইতিহাস : ভাষা আন্দোলনের দিনপন্জী (১৯৪৭-৫৬)। উৎসর্গ - সকল ভাষাশহীদকে - মিরাজ
- একটি সত্যিকার [অ]রম্য গল্প: নাটকের বিবর্তন , প্যাকেজ বিপ্লব , এবং একজন বিপ্লব-প্রত্যক্ষদর্শীর জবানবন্দি - মেহরাব শাহরিয়ার
- ফিলিস্তিন সংকটের কারন - এ মাস্ট ওয়াচ ভিডিও - আবূসামীহা
- এক রাত্রির গল্প - রক্তিম
- যুদ্ধাপরাধীদের বিচার ৎৎ হবে না কেনো, হবে ... - হাসান মোরশেদ
[mvBR=5] [Mvp] c
১৫ ই আগস্ট, ২০০৬ রাত ১:৩৯
একজন ব্যাক্তির প্রতি একটি জাতি সর্বোচ্চ অন্যায় করেছিল ...
কিন্তু তিনি সেই জাতিকে শেষ পর্যন্ত ভালবেসেছিলেন ...
কবির ভাষায় কৃষকের সিনেমা দেখার অনন্দ নষ্ট হবে বলে মৃত্যু বুকে পেতে নেবার সময় বাড়তি একটি বুলেট নষ্ট হতে দেননি ...
যে যাই মনে করেন, বঙ্গবন্ধুকে আমি আমাদের জাতির পিতা বলে মানি ... আমার কষ্ট হচ্ছে যে ব্যাপারটা আমাকে এভাবে বলতে হচ্ছে
তাঁর মৃত্যুদিবসে আমি সরকারী ছুটি চাইনা, রাস্তায় রাস্তায় মাইকিং চাইনা, আহাজারিও দরকার নেই ...
শুধু চাই প্রতিটি বাংলাদেশী একবার ভাবুক 'ভীষণ অন্যায় করা হয়েছে তাঁর প্রতি', প্রত্যেকে একটু লজ্জিত হোক, প্রত্যেকে দৃঢ়প্রতিঞ্জ হোক এই ভেবে যে 'এই অপরাধের বিচার হবেই' এবং 'এমন অন্যায় এদেশের মাটিতে আর হতে দেয়া হবেনা'!!
U2 এর একটা গান Pride ... গানটা যাকে নিয়েই লেখা হোক, আমি যখন শুনি আমার বঙ্গবন্ধুর কথা মনে হয়;
লিরিক্সটা তুলে দিলাম, (লিংক দিয়ে শান্তি পাচ্ছিলামনা)
[সাইজ=8][গাঢ়] Pride (in The Name Of Love) [/গাঢ়][/সাইজ]
One man come in the name of love
One man come and go
One man come, he to justify
One man to overthrow
In the name of love
What more in the name of love
In the name of love
What more in the name of love
One man caught on a barbed wire fence
One man he resist
One man washed on an empty beach.
One man betrayed with a kiss
In the name of love
What more in the name of love
In the name of love
What more in the name of love
(nobody like you...)
Early morning, April 4
Shot rings out in the Memphis sky
Free at last, they took your life
They could not take your pride
In the name of love
What more in the name of love
In the name of love
What more in the name of love
In the name of love
What more in the name of love...
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
অমি রহমান পিয়াল বলেছেন:
সালাম
অতিথি বলেছেন:
অতিথি বলেছেন:
অনেক শ্রদ্ধা।
অতিথি বলেছেন:
প্রত্যেকের মন্তব্য পড়েই গা শিরশির করে উঠে ... আবেগে ... সাদিকের কথাটা তো রীতিমতো অসাধারণ এক স্লোগান ... পত্রিকার মাধ্যমে সারা দেশে ছড়িয়ে দেয়ার মতো
বঙ্গবন্ধুর আত্নার শান্তি কামনা করছি ... সবার অশান্ত মনের শান্তি কামনা করছি ...
আমরা সবাই 'বিচার চাই'!!!
অতিথি বলেছেন:
ঠিক ঠিক বিচার চাই কিন্তু কার বিচার?
অতিথি বলেছেন:
লাঠি ভাইডু, কেমন আছো?
অতিথি বলেছেন:
ডেসট্রয়ার,কার বিচারও যদি বলে দিতে হয় ...
আপনি জানেননা? ... আপনি বাংলাদেশের মাটি, আলো, বাতাসের ছোঁয়ায় বড় হননাই ... এই প্রশ্ন আপনি কিভাবে করলেন? ... স্যরি, বুঝছিনা, তবে আপনার প্রশ্নটা সারকাস্টিক প্রশ্ন হলে ঠিক আছে ...
বঙ্গবন্ধু হত্যার সাথে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত সবার ... তারা সবাইতো প্রায় স্বঘোষিত ...
প্রথমে স্বঘোষিতগুলোকে ... তারপর পর্দার আড়ালে যেগুলা লুকিয়ে আছে সেগুলাকে ...
অতিথি বলেছেন:
আপনি কার বিচার করবেন জিনের বাদশা?কে আসল অপরাধি আর কে নকল অপরাধি তা আপনি কিভাবে বুঝবেন?তা বোঝার কোন উপায় নেই।
অতিথি বলেছেন:
ডেসট্রয়ার: সব পোস্টের একটা আলাদা মর্যাদা থাকে। এই পোস্টেরও সেরকম একটা মর্যাদা আছে। এখানে এই ধরনের 'বিচার, কার বিচার, আসল নকল অপরাধির' কথা টেনে এসে পোস্টটার আসল জায়গাটা নষ্ট করবেন না। অনুরোধ।মন্তব্যটি ব্যক্তিগতভাবে নেবেন না।
অতিথি বলেছেন:
ডেসট্রয়ার,মাফ চাই ... বুঝলাম আপনার প্রশ্নটা প্রহসন/সারকাস্টিক ছিলনা ...
একটা অনুরোধ,
আমাদের শুধু আজকের দিনটা ক্ষমা করুন ...
আগামীকাল যতটুকু পারি আপনাকে বোঝানোর চেষ্টা করব ...
অতিথি বলেছেন:
বঙ্গবন্ধু ছিলেন বলেই ভাবি জাতি হিসেবে আমরা কতটা ভাগ্যবান এবং একইসাথে দূর্ভাগা !শ্রদ্ধা, জনকের প্রতি।
ঝরা পাতা বলেছেন:
করতলভরা এই ম্লান রেখাগুলো তোমাদের জন্যরেখে গেলাম। হাড়গুলো থেকে সার হবে,
সার থেকে জন্ম নেবে হাড়ের গোলাপ।
আমার যে ছেলেটির জন্ম হয়নি, তাকে দিও
এই দুর্বিনীত শীসের কলম।
যে-শব্দটি আমি উচ্চারণ করতে পারলুম না -
তোমাদের প্রচন্ড ঘৃণায়, সন্দেহে, তার আত্মা
রক্তাপ্লুত হয়েছে বারবার।
যে-গান গাইতে পারিনি, তার সুর বেজেছে চৈতন্যে।
যে-কবিতা লেখা হলো না সে-ও ছিল
সংগঠিত সীসার ভিতরে।
এই কররেখাগুলো সাক্ষ্য দেবে, ভালবেসেছিলাম।
----গুনের "এপিটাফ : 1975" টাই তুলে দিলাম পিতার প্রতি শ্রদ্ধাঞ্জলি হিসেবে।
অতিথি বলেছেন:
প্রজাপতি,ভাগ্যবান ছিলাম -- সেটা ষোলআনা ...
দূর্ভাগা যতটুকু সেটাকে মেরামত করার ক্ষমতা আমদের আছে বিশ্বাস করি ... বঙ্গবন্ধুই তো প্রেরণা ... কারণ তিনি তো আমাদের মাঝেরই একজন ... আমরাও তাঁর মতো হতে পারব ...
আসুন সবাই সিরিয়াসলি গলা মিলাই, 'বিচারকাজটা শেষ করতেই হবে'
ঝরা পাতা, অসম্ভব প্রিয় একটা কবিতা ... ধন্যবাদ
অতিথি বলেছেন:
বঙ্গবন্ধুর প্রতি সবচেয়ে বড় অবিচারটা করেছে আওয়মীলিগ তাদের ক্ষমতাকালীন সময়ে... একদম পঁচিয়ে ছেড়ে দিয়েছে...!একজন মহান নেতার প্রতি আমার শ্রদ্ধা রইল!
অতিথি বলেছেন:
ত্রিভুজ,একমত হতে পারলামনা ... স্বীকার করছি আওয়ামী লীগ টিভিকে টু মাচ ব্যাবহার করেছে ...
কিন্তু এটা চিন্তা করুন!
এই মানুষটাকে মৃত্যুর পর থেকে 20 টা বছর টিভিতে দেখা যায়নি ...
তাঁর নামে যা তা দূর্নাম ছড়ানো হয়েছে ...
ন্যুনতম সন্মান তো দূরের কথা, আচরণটুকুও করা হয়নি ...
তাঁকে ট্যাবু হিসেবে তুলে ধরা হয়েছে ...
তাঁর হত্যার বিচারের প্রয়োজন নেই বলে আইন করা হয়েছে ... আরও কত কী?
আওয়ামী লীগ সেই ভয়ানক ক্ষতি পোষানোর জন্য চেষ্টা করেছে ... হতে পারে তাদের এ্যাপ্রোচে ভুল থাকতে পারে ...হতে পারে তারা বাড়াবাড়ি করেছে ... আমি নিজেও বিরক্ত হয়েছিলাম আওয়ামী লীগের কর্মকান্ডে ...
কিন্তু দেশের প্রতি বঙ্গবন্ধুর মমতা যারা বোধ করে, তাদের কাছে তিনি পঁচে যাননি ... বুঝবেন আশা করি
আমাদের ইতিহাস থেকে তাঁকে মুছে দেয়ার মতো দূঃসাহস দেখিয়েছিল জলপাই গং ... তারা অনেকটা পেরেছে ... নতুন প্রজন্মকে অনেকটাই ভুল বোঝাতে পেরেছে ... আমি নিজেও সেই কুশিক্ষার শিকার ... এখন খুব রাগ হয়
অতিথি বলেছেন:
ইতিহাস পালটানো যায় না। সে ফিরে আসবেই।
ঝরা পাতা বলেছেন:
জি্বনের বাদশা,আপনি কোথায় গেলেন। ফিরে আসুন অতিসত্ত্বর নতুবা আপনাকে জাপান হইতে পাকড়াও করা হইবে।
অতিথি বলেছেন:
লজ্জা আমার জি্বনের বাদশা, এই পোস্টটা আমার চোখের আড়াল হয়ে যাওয়াতে।শ্রদ্ধা আপনাকে, ঠিক আমার মতোই ভাবনার কথা গুলোকে তুলে রাখার জন্য।
ধিক্কার তাদের প্রতি, যারা আমাদেরকে অন্ধকারে রাখার চেষ্টা করেছে!
অতিথি বলেছেন:
সেটাই ধুসর গোধূলী,এখন আবার দেখি কারা জানি স্বাধীনতার ঘোষণা নিয়া কাবিলাতি শুরু করছে ...
আমি যাস্ট ভাবি, এরা যদি বঙ্গবন্ধুর মনটার ভিতর দেখার চেষ্টা করত একটু ... এদের দুনিয়া কেঁপে উঠত!!
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...















হবে হবে হবে
হবে নিশ্চয়!