মীরজাহান সাহেব একা হাঁটছিলেন। হঠাৎ পেছন থেকে বন্ধু হায়দার এসে পিঠ চাপড়ে বললেন, 'শুভ জন্মদিন হে, বন্ধু'।
মীরজাহান চমকে তাকান, কৃতজ্ঞতার ছাপ চোখেমুখে।
হায়দার বললেন, 'তা চল্লিশ কি হয়েই গেল?'
মীরজাহান বললেন,'নাহ, এখনও কয়েকবছর বাকী।পঁয়ত্রিশের জন্মদিনটাইতো মনে হয় এই সেদিন গেল! দিন কত তাড়াতাড়ি যায়!! '
'তা তোমার তিনটে ছেলেমেয়ে না? ওদের বয়েস কত হলো?' হায়দারের জিজ্ঞাসা।
মুচকি হেসে মীরজাহান বললেন, 'তোমার তো অঙ্কের মাথা ভাল, হিসেব করে বের কর। তিনটার বয়েসের গুনফল আমার বয়েসের সমান হলো আজ।'
হায়দার বললেন, 'তাতে তো কিছুই বুঝবনা!'
মীরজাহান হঠাৎ সামনের বিল্ডিংটার দিকে তাকিয়ে বললেন, 'ওদের বয়েসের যোগফল আর এই বিল্ডিংয়ের ফ্লোরের সংখ্যা সমান।'
হায়দার কিছুক্ষণ চিন্তা করে তারপর দাবী করল, 'নাহ বন্ধু, তাতেও পারার কথা না।'
'আমি জানি পারার কথা না' বলে মুচকি হাসেন মীরজাহান।
প্রসঙ্গ পাল্টে হায়দার বললেন, 'কোথায় যাও?'
মীরজাহান বললেন, 'কেক কিনতে।'
হায়দার চোখ কপালে তুলে বললেন, 'কি? এই বুড়ো বয়সে!!'
মীরজাহান বললেন, 'তুমি দেখি ভুলে গেলে! আমার বড় ছেলেটা আর আমার জন্মদিন এক তো!'
হায়দার বললেন, 'ওহ, তাই নাকি?'
তারপরই হায়দার বললেন, 'ওহ!! ইউরেকা! বুঝেছি তোমার বাচ্চা তিনটার বয়স কত।'
মীরজাহানের স্মিত হাসি, 'সাধে কি আর তোমাকে অংকের জাহাজ বলা হতো!'
আপনি কি বলতে পারবেন বাচ্চা তিনটার বয়েস কত?
চেষ্টা করে দেখুন না!!
(বিঃদ্রঃ এখানে বয়স হিসেবের ক্ষেত্রে শুধু বছর হিসেব করা হবে, যেমন, পাঁচ বছর দুই মাস বয়স হলে তা ৫ বছর হিসেবে কাউন্ট হবে)
সর্বশেষ এডিট : ০৭ ই মে, ২০০৭ সকাল ১১:২৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


