আমার প্রিয় পোস্ট
- গত ৫ বছরে চালের দাম দ্বিগুণ - মারদাঙ্গা
- প্রখ্যাত ব্লগার দিনমজুর ও সোশ্যাল মিডিয়া এক্টিভিস্ট ফিরোজ গ্রেফতার! সোশ্যাল মিডিয়া মুভমেন্ট আপরাইজিং! - কৌশিক
- ক্ষুধার্ত থেকো, বোকা থেকো (কপি-পেস্ট পোস্ট) - বল্টু মিয়া
- জয় হোক বাংলা ভাষার, জয় হোক বাংলা ব্লগের: আলী মাহমেদ - নোটিশবোর্ড
- ভয়ঙ্কর এক সংখ্যার জন্ম, নিষ্ঠুর এক খুনের গল্প (শেষ পর্ব) - ম্যাভেরিক
- লগোদের বির্বতনবাদ - জেরী
- বাপেক্স/পেট্রোবাংলাকে নিয়ে যতসব মিথ ও তার জবাবে .... - দিনমজুর
- গ্যাস উৎপাদন কে করবে? - দিনমজুর
- বাংলাদেশে তেল/গ্যাস অনুসন্দ্ধানের সংক্ষিপ্ত ইতিহাস এবং গ্যাস সংকটের প্রেক্ষিত। - মনোয়ার আহমদ
- সাগর বক্ষে গ্যাস ব্লক ইজারার উদ্দেশ্য গ্যাস সংকট মোকাবেল না রফতানি? - ভিন্ন চিন্তা
- গ্যাস ব্লক ইজারা: এবার সাগর লুটের লাগলো ধুম - দিনমজুর
- হিরোশিমা দিবস ঃ আধুনিক সভ্যতার এক কলংকজনক অধ্যায়। - ভিন্ন চিন্তা
- সেলিব্রিটি সিনড্রোম - ফারহান দাউদ
- জায়নিস্টদের অবিসংবাদিত নেতা এবং ইসরায়েলের প্রথম রাষ্ঠ্রপতি ডঃ চ্যাইম ওয়াজম্যানের সাথে ইসরাইল প্রতিষ্ঠা বিষয়ে কথোপকথন। - নরাধম
- বাজেটে পিপিপি :পাবলিক-মানি টু প্রাইভেট পকেট?- ১ম কিস্তি - দিনমজুর
- ব্লাড ক্যান্সারে আক্রান্ত ডিএমসির ছাত্রী নাহিদা মৃত্যুর প্রহর গুনছে - অণৃণ্য
- পুরান আর রূপকথা নিয়ে আরও কিছু কথা... - খারেজি
- বাংলাদেশের মানুষের মন - আহমাদ মোস্তফা কামাল
- সচলায়তন ব্লগের কয়েকটি ইবুকের সরাসরি ডাউনলোড লিংক - সাদাচোখ
- যুদ্ধাপরাধীদের বিচার রোধে আন্তর্জাতিক চাপ - রেজওয়ান
- ৮০০তম পোষ্টঃ কিছু আবোল-তাবোল কথা - এস্কিমো
- ব্লগ এবং পত্রিকায় পাওয়া প্রত্যক্ষদর্শীদের বর্ণনাগুলোর সঙ্কলন - আতিকুল হক
- এসো ৭১ এর গল্প শোনাই সবাই মিলে - জ্বিনের বাদশা
- যুদ্ধাপরাধীদের বিচার চাই-১: একটা কমিশন গঠনের কাহিনী - শওকত হোসেন মাসুম
- আর কত মেরে থামবে শিকার, গণচিঠি দিন দেশে দেশে (আপডেটেড) - কাকশালিখচড়াইগাঙচিল
- ইজরায়েলের জবানবন্দী:: তেলআবিবে বিপন্ন মানবতা আর আত্মরক্ষার অধিকার !! - মেহরাব শাহরিয়ার
- চাইনিজ ভেজিটেবল কিভাবে রান্না করবেন। - জরিণা
- কাচ্চি বিরিয়ানী রেসেপি - মাহবুব সুমন
- জনস্বার্থের পোস্ট: ব্লগে আপনার নিজের সেরা লেখা কোনটি? (সবার অংশগ্রহন বাধ্যতামূলক)
- জ্বিনের বাদশা
- একাত্তরের গণহত্যা ও নারী নির্যাতনঃ কিছু সাক্ষীর বয়ান - রাশেদ
- অভিশপ্ত এই খুনীদেরও চিনতে হবে ঘৃণাভরে... - অমি রহমান পিয়াল
- সেই কালোরাতে ইথারে খুনীরা যা বলেছিলো.... - অমি রহমান পিয়াল
- মুক্তিযুদ্ধের কিছু প্রামান্য বইয়ের তালিকা - ফারহান দাউদ
- ফিরে দেখা ইতিহাস : ভাষা আন্দোলনের দিনপন্জী (১৯৪৭-৫৬)। উৎসর্গ - সকল ভাষাশহীদকে - মিরাজ
- একটি সত্যিকার [অ]রম্য গল্প: নাটকের বিবর্তন , প্যাকেজ বিপ্লব , এবং একজন বিপ্লব-প্রত্যক্ষদর্শীর জবানবন্দি - মেহরাব শাহরিয়ার
- ফিলিস্তিন সংকটের কারন - এ মাস্ট ওয়াচ ভিডিও - আবূসামীহা
- এক রাত্রির গল্প - রক্তিম
- যুদ্ধাপরাধীদের বিচার ৎৎ হবে না কেনো, হবে ... - হাসান মোরশেদ
গেসবল ৩: মেন'স শার্ট? উইমেন'স শার্ট?
২১ শে মে, ২০০৭ সকাল ১০:১৬
একটা শার্ট কিনতে গিয়ে ধরুন ঝামেলায় পড়ে গেলেন, কারণ আপনি বুঝতে পারছেননা এটা মেন'স শার্ট? না উইমেন'স শার্ট?
ছবিটে দেখে হয়ত সহজেই বুঝছেন ... শেইপ, কালার -- এসব দেখে।
আসলেই এরকম বোঝার প্যারামিটার কিছু আছে হয়ত ...
কিন্তু ইদানিং ডিজাইন-হাইব্রিড এত বেশী হচ্ছে যে ক্লিয়ারলি বোঝাটা মাঝেমাঝে বেশ ঝামেলার হয়ে পড়ে।
কালকে একটা খুব সহজ উপায় জানলাম।
কইনছেন দেহি, কি?
জনপ্রিয় ব্লগার আনোয়ার সাদত শিমুল এই প্রশ্নের জবাব দিয়ে দিয়েছেন খুবই দ্রুত।
একটু পরে বোঝা গেল সম্ভবত শুধু আমিই জানতামনা ব্যাপারটা (ধরাখাওয়া হাসি)
তো যাই হোক, গেসবল খেলাটাকে টিকিয়ে রাখার জন্য শিমুল আরও দুটো প্রশ্ন প্রস্তাব করেছেন ...
১. কেন ছেলেদের আর মেয়েদের শার্টের বোতাম দুটি ভিন্ন পাশে থাকে (অলরেডী কমেন্টে সঠিক উত্তর চলে এসেছে ... তবে কমেন্ট না দেখে আপনি গেস করার চেষ্টা করতে পারেন)
২. বিয়েতে কেন বর কনের ডানপাশে বসে?
এটা নিয়ে চমৎকার সব গেসিং চলুক।
শিমুলকে অসংখ্য ধন্যবাদ।
লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): প্প্বষপ্প্মপ্প্ব্যে-প্প্বপ্প্বৈপ্প্বেষপ্প্মপ্প্ব্যে ;
প্রকাশ করা হয়েছে: ধাঁধা বিভাগে । সর্বশেষ এডিট : ২১ শে মে, ২০০৭ দুপুর ২:৩৫ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
আনোয়ার সাদাত শিমুল বলেছেন:
ছেলেদের শার্টের বোতাম ডান পাশে, মেয়েদের শার্টের বোতাম বাম পাশে। এটা?
এই গেসবল দিয়া তো মনে হয় ধরা খাইছি ... (ধরা খাওয়া হাসি) ...
মিয়া মোহাম্মদ হুসাইনুজ্জামান বলেছেন:
হ.. এইটা পুরান জ্ঞান... বোতামের ঘর দেইখ্যা চেনন যায়..... ধরা খাইয়া শিখছি ছোটকালে...
আনোয়ার সাদাত শিমুল বলেছেন:
ভ্রাত:আপনার এটা কিন্তু গেসগেম না।
আসল গেস গেম হইলো, কেনো মেয়েদের শার্টের বোতাম বাম পাশে থাকে?
এইটার কিছু ইন্টারেস্টিং রিজন শুনছিলাম একসময়। দেখি মেমরি রি-কল করে কিছু মনে আসে কিনা।
এই ফাঁকে আপনি ট্রাই করেন।
জলদস্যু বলেছেন:
ছেলেদের শার্ট ছেলেদের ডিপার্টমেন্টে থাকে, মেয়েদেরটা মেয়েদের ডিপার্টমেন্টে। বিশ্বাস না হলে শপিঙ সেন্টারে গিয়ে দেখেন। ওকে এটাকেই এবারের গেসবল বলে চালাই
মেয়েদের ব্রেনের বামদিকের অংশ আর ছেলেদের ব্রেনের ডানদিকের অংশ বেশী এফিসিয়েন্ট, এরকম কিছু নাকি?
আনোয়ার সাদাত শিমুল বলেছেন:
হবে, ঐটা হবে...এরকম চলুক।
কিছু কমন আন্সার আছে।
ওগুলোর বাইরে নতুন কিছু আসলে ভালো হবে।
জি.এম.তানিম বলেছেন:
@আনোয়ার সাদাত শিমুল:মেয়েদের শার্টের বোতাম বামদিকে থাকার কারণ শুনসিলাম একটা...ডানহাতিদের ডানদিকে বোতাম থাকলে নিজে পরতে সুবিধা, আর আগেকার যুগে রাণীদের পোষাক দাসীরা পরিয়ে দিত তাই বামদিকে বোতাম থাকলে পরাতে সুবিধা...এরকমই কি যেন একটা কারণ।
আনোয়ার সাদাত শিমুল বলেছেন:
জিএম তানিম,রাইট, দাসীরা পরিয়ে দিতো, এটাই সবচে বেশী প্রচলিত কারণ। ধন্যবাদ।
আচ্ছা! তারমানে বাচ্চাদের শর্টেও কি সবসময় বামদিকে বোতাম থাকে নাকি? ... কারণ শার্ট তো মা বা বাবাই পরিয়ে দেয়।
জলদস্যু বলেছেন:
উপরওয়ালা যেন পরের জন্মে রাণীর জামার বোতাম হিসাবে দুনিয়াতে পাঠান। কমপক্ষে বুঝতে তো পারব কেন মেয়েদের জামার বোতাম বামপাশে হয়।
আনোয়ার সাদাত শিমুল বলেছেন:
এই লিংকগুলায় দেখলাম সামারী করা আছে। ঢুঁ মারতে পারেন - http://ask.yahoo.com/20031205.html
Click This Link
Click This Link
গোলাপি বলেছেন:
ধন্যবাদ। এই তথ্য জানা ছিল না! সার্ট অনেক পিচ্চি থাকতে পড়তাম। বড় হয়ে আম পড়িনি। কোনো ছেলেকেও সার্ট গিফট করিনি! বাবা আর ভাইকে পাঞ্জাবি গিফট করেছিলাম দু'একবার। সার্ট কেনা হয়নি! তাই বলতেও পারিনা!
দ্রোহী বলেছেন:
উরে.........ইহা সুপ্রাচীন তথ্য। মনে হয় নারীদের পদস্খলিত করিয়া রাখিবার বাসনায় এইটা করা হয়েছে।

বিশেষ করে ছেলেদের তলোয়ার ব্যবহার আর মেয়েদের ব্রেস্টফিডিংও এই ব্যাপারটার কারণ জেনে মজা পেয়েছি ...
দ্রোহী ভায়া, নারীর পদস্খলনের ব্যাখ্যাটা দিয়েন
আনোয়ার সাদাত শিমুল বলেছেন:
ভ্রাত:এই ডান-বাম নিয়ে আরেকটা ট্রিক আছে।
বিয়ের আসরে কণে বামে আর বর ডানে থাকে কেনো?

আমার গেস হলো আংটি পরানোর জন্য ... ছেলেদের ডান আর মেয়েদের বামহাতে আংটি পরে ... তাই ছেলে ডানপাশে, মেয়ে বামপাশে বসলে পরানোর জন্য স্পেস পাওয়া যায় ... নাকি অন্য কিছু?
আনোয়ার সাদাত শিমুল বলেছেন:
জ্বি.বা.পোস্টে প্রশ্ন যোগ করার জন্য ধন্যবাদ। কিন্তুক আমার নামের আগে অইটা কী লিখলেন? জুনুপ্রিয়ু, শর্ভণাষ!
হা হা হা। আপনার গেসটা ক্রিয়েটিভ। এটা আজকে নতুন জানলাম। দেখি আরও কী কী আসে।
) @ শিমুলওরেব্বাবা!! আরও জটিল কারণ নাকি ... আরেকটা ভেবেছি ... যদিও আমাদের দেশে করেনা ..ওয়েস্টার্ণ বিয়েতে বিয়ে পরানোর পর বর কনেকে কোলে নেয় ... এবং ডানহাতিদের জন্য কাউকে কোলে নিতে হলে বাঁপাশে থাকলে সুবিধা ... এরকম কিছু?
কিছু ভাল ভাল ক্রিয়েটিভ গেস আসুক
আপনার প্রশ্নটা আসলেই ভালু হইছে
আনোয়ার সাদাত শিমুল বলেছেন:
সাংঘাতিক! কোলে নেয় নাকি?তাইলে তো ঐটা বরের 'মেরুদন্ড' টেস্টের জন্য ভালো পুলসিরাত।
হা হা হা।
ওকে এখন কিছু বলবো না।
কাপালিক বলেছেন:
বোতাম ছাড়াও আরেকটা পার্থক্য আছে - মেয়েদের শার্ট এবং টিশার্ট ওয়েস্টে চিপা থাকে, আর ছেলেদেরটা স্ট্রেইট।
ধুসর গোধূলি বলেছেন:
কিং অফ জ্বিনস, আমি না জানার দলে। অন্তত একজন তাইলে পাওয়া গেলো আপনার দলে।আপনারা ডান বামের সল্যুশন বের করেন আমি চিন্তা করে দেখি রিক্সায় কোনদিকে বসতাম!
জয় বাংলা।
যাকউগা।
দাবায় মন্ত্রী রাজার কোনদিকে থাকে?
মেয়েটা কেন বামদিকে থাকে এইটা বুঝতে হলে ঐতিহাসিক যাত্রাপালা বা সিনেমা দেখতে হবে।
যখন রাজকুমার তার প্রেমিকাকে মুক্ত করে নিয়ে পালায় তখন বাম হাত দিয়ে প্রেমিকাকে ধরে আর ডান হাতে থাকে তলোয়ার। সেটা দিয়ে শত্রুপক্ষকে ঘায়েল করতে করতে সে এগিয়ে যায়।
ডাইন হাতে তলোয়ার আর বাম হাতে কন্যা।
এই হলো নায়কের আসল নমুনা।
মেয়েটারে বামে রেখে ডানদিকটা ফ্রি রাখে নায়ক। তাতে সবদিক দিয়া সুবিধা।

ধুসর, লন হাত মিলান ... রিক্সায় কেন কোনপাশে বসে এটা নিয়েও থিওরী দাঁড় করানো যায় ...

শোহেইল ভাই, আপনি আসলেই গেসমাস্টার!! ক্রিয়েটিভ সব চিন্তা ... ইমপ্রেসড!!
ধুসর গোধূলি বলেছেন:
রিক্সার ব্যাপারটা আমাকে আমার দোস্ত ভুষা বলেছিলো।রিক্সা রাস্তায় চলার সময় যখনই কোন কিছু তাকে ক্রস করে তখন সেটা ডানদিক থেকেই করে। আর দেশের ট্রাক এবং লোকাল বাস গুলো এতোই বেপরোয়া যে যেকোন মূহুর্তে ঢুঁশঢাশ হয়ে যেতে পারে। সেই অনাকাঙ্খিত সংঘর্ষ থেকে যাতে মেয়েটা রক্ষা পায় সেজন্য নাকি মেয়েদের রিক্সায় বাম দিকে বসার নিয়ম।
সত্য মিথ্যা জানিনা। ভুষা কইছে, আমি শুনছি। এখহন মগাদিশু চৌরাসিয়ার যুদ্ধের ঘটনা শুনে মনে হলো বলে দেই, দিলামও!
তারমানে আম্রিকাতে রিক্সায় মেয়েরা বসবে ডানে ...
ধুর, ঐ দেশে তো রিক্সাই নাই
আনোয়ার সাদাত শিমুল বলেছেন:
শোহেইল ভাইয়ের উত্তরটাই ঠিক।ধারণা করা হয় - আগের দিনে রাজপুত্ররা বিয়ে করার সময় শত্রু রাজ্যের কেউ এসে হানা দিতে পারে, রাজকণ্যাকে ছিনিয়ে নিতে পারে। তাই রাজপুত্র বাম হাতে বিয়ের কণেকে ধরে রাখতো, ডান হাতে থাকতো তলোয়ার। রাজা এডওয়ার্ড (কত নম্বরটা শিউর না) এরকম এক হাতে বিয়ের কণ্যা অন্য হাতে তলোয়ার নিয়ে শত্রুর আক্রমণ ঠেকিয়েছেন। সেই থেকে এই প্রথা চালু আছে।
আরেকটা লজিক আছে - বুকের বাম পাশে হার্ট থাকে। কণেকে হৃদয়ের কাছাকাছি রাখার প্রতীক হিসেবে বামে রাখা হয় বলে অনেকে বলেন। তবে কণের হার্ট বুকের ডান পাশে থাকে কিনা ওটার কোন প্রমাণ পাওয়া যায় নি।

হতে পারে পুরুষতান্ত্রিক সমাজের আরেকটি নিয়ম।
একজনের গেস ছিল: খ্রিস্টান বিয়ে আয়োজনে - বিয়ের কণে তার বাবার বাম পাশ ধরে হেঁটে আসে, কণ্যা পক্ষের লোকজন দর্শক সারির বাম পাশে বসে। কণেও বাম পাশে। তবে এটার কোনো ডিটেইল লজিক পাওয়া যায় নি।
জ্বিনের বাদশার আংটি পরানো এবং কোলে নেয়া তত্ত্বের যথেষ্ঠ গ্রহণযোগ্যতা আছে। ধন্যবাদ।
যুঞ্চিক্ত বলেছেন:
হে: হে: বোতামের ধাঁধা কৈ গিয়া থামছে!!!

যুক্তিভাই, জগৎটাই তো এমন ... কোথাকার পানি, কোথায় গড়ায়!!
যূথচারী বলেছেন:
এই বিষয়ে ভারতীয় পুরাণে কিছু কথা আছে, বলতে হলে তো আবার পড়াশোনা করতে হবে! উফ, আপনারা এতো জ্ঞান-পিপাসু ক্যান্?
আনোয়ার সাদাত শিমুল বলেছেন:
ধন্যবাদ। ভ্রাত: আপনার ওয়ার্ডপ্রেসে আমার একটা কমেন্ট বেশ কিছু দিন যাবত ঝুলে আছে। মডারেশনের ডিসিশন কুইকলি নিয়ে ফয়সালাটা করা যায় না
?
একদিন ঝোঁকের বশে ওয়ার্ডপ্রেসে কয়েকটা লেখা তুললাম ... আর তো ঢোকাও হয়নি ... অনেকদিন মেইলও চেক করিনা ... সামহোয়ার খোলা রাখি ... চান্স পাইলে একটু পড়ি, কমেন্ট করি

দেখি আজই করব
যূথচারী, জ্ঞান শেয়ার করা মহৎ ব্যাপার
... লিখে ফেলুন ... বড় হলে আলাদা পোস্টই দিয়ে ফেলুন
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...


















