আমার প্রিয় পোস্ট

যার ঘড়ি সে তৈয়ার করে, ঘড়ির ভিতর লুকাইছে

মনের কথা মন বোঝেনা ৪: কে সেই ... কে?

২২ শে মে, ২০০৭ সকাল ৯:৪৪

শেয়ারঃ
0 0 0

[আগের পর্বটির আনন্দ মাটি করেছে সামহোয়ারের বাসাবদল ... অনেকের কমেন্ট হারিয়ে গিয়েছিল ... তেমন জমেনি ... আশা করি এবার বেশী জমে সেই ক্ষতিপূরণ হবে ... জমবে কিন্তু ব্লগারদের দ্বারাই]

[এবারে যেই টেস্টটা দেয়া হবে সেটা আমার দেখামতে সম্ভবতঃ সবচাইতে নির্ভুল বা Accurate সাইকোলজী টেস্ট ... তাই একটা টেরাই দ্যান ]

*****************************************

চোখ বন্ধ করে একটু জোরে দম নিন, তারপর দম ছাড়ুন।

এখন কল্পনা করুন :

আজ অনেকরাত পর্যন্ত কাজ করেছেন। খুব ব্যাস্ত ছিলেন, প্রচুর ধকল গ্যাছে শরীরের উপর দিয়ে।

এখন কাজ শেষে ১০ তলা অফিস থেকে বের হয়ে লিফটের সামনে অপেক্ষা করছেন। শরীরে যেমন ক্লান্তির অবসাদ, 'বাসায় ফিরে রস্ট নেয়া যাবে' এই ভেবে মনে তেমনি একটু আনন্দ

তো, উপর থেকে লিফট নেমে আসল, দরজা খুলল। আপনার ধারনা ছিল এতরাতে নিশ্চয়ই লিফট ফাঁকাই থাকবে।

কিন্তু

দরজা খোলার পরপরই আপনি দেখলেন যে লিফটের ভেতরে একজন মানুষ! যাইহোক, দুজনে একসাথে একতালা পর্যন্ত গেলেন এবং তারপর যে যার পথে।

প্রশ্ন:
১. কাকে দেখলেন? তার বর্ণনা দিতে পারেন সংক্ষেপে

২. আপনি কি তারসাথে কথা বললেন? অথবা লিফটে সারাটাসময় আপনি কি করলেন।

৩. আবার দেখা হোক এমনটা কি চাইছেন?

(অনেক আগে খুব পছন্দের একজন ব্লগারকে জিজ্ঞেস করেছিলাম)

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): মন ;
সর্বশেষ এডিট : ৩০ শে নভেম্বর, -০০০১ রাত ১২:০০ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ২২ শে মে, ২০০৭ সকাল ৯:৫২
ভাস্কর চৌধুরী বলেছেন: ১। ছায়া ২। নিজের সাথে,লিফটে সারাটাসময় চিন্তা করলাম ৩।হ্যাঁ।
২. ২২ শে মে, ২০০৭ সকাল ৯:৫৪
জ্বিনের বাদশা বলেছেন: ভাল বলেছেন @ভাস্কর ভাই...
১,২ আর ৩ এর সিকোয়েন্সে মিল আছে
৩. ২২ শে মে, ২০০৭ সকাল ১০:২৬
আনোয়ার সাদাত শিমুল বলেছেন: ১) না, পারবো না। কারণ লিফটে আরেকজনকে ততটা ফলো করা হয় না। আনইজি লাগে।
২) লিফটের আয়নায় তাকিয়ে নিজেকে দেখলাম। উফ! খুব ধকল গেলো আজ। চেহারাটা ম্লান হয়ে গেছে কী?
৩) না।
৪. ২২ শে মে, ২০০৭ সকাল ১০:৪১
মিয়া মোহাম্মদ হুসাইনুজ্জামান বলেছেন: লিফটে সাধারণত আয়নায় নিজের প্রতিবিম্বই দেখা হয়। অত রাতে তো কথাই নাই।
.
অন্য কারো সাথে দেখা হওয়াটা অসম্ভব না। অনেকেই রাতে পড়ে ল্যাবে বসে বসে। মাঝে মাঝে ভেন্ডিং মেশিন কর্নারে যায়।
.
মুখচেনা হলে ওত্সুকারে সামাদেস বলা হয়। নাহলে চুপচাপ।
.
দেখা হইলেই কি আর না হইলেই কি? লিফট চালু থাক এইটাই চাই।
৫. ২২ শে মে, ২০০৭ সকাল ১১:০০
দ্রোহী বলেছেন: মাফ চাই। উত্তর দেয়া সম্ভব হচ্ছে না। উত্তর দিলে নেয় না। দেখি এটা নেয় নাকি!!!
----
যদি নেয় তাহলে দয়া করে এটা সহ উপরের সবগুলো ফাঁকা বক্স মুছে দিন।
৬. ২২ শে মে, ২০০৭ সকাল ১১:০২
দ্রোহী বলেছেন: মাফ চাই। উত্তর দেয়া সম্ভব হচ্ছে না। উত্তর দিলে নেয় না। দেখি এটা নেয় নাকি!!!
----
যদি নেয় তাহলে দয়া করে এটা সহ উপরের সবগুলো ফাঁকা বক্স মুছে দিন।
৭. ২২ শে মে, ২০০৭ সকাল ১১:২১
জ্বিনের বাদশা বলেছেন: ওমা!! দ্রোহী তো বিদ্রোহ করে ফেলেছেন!!!
মুছে দিচ্ছি।

জানিনা, এই সাইটে কি হইছে দুইদিন পরই একটা টেকনিকাল সমস্যা দেখা দিতেছে ... আগের এমবেডেড ফন্ট সিস্টেমটাই ভাল ছিল

বুঝতেছিনা কি হইছে!!
মাঝখান দিয়া দ্রোহীর মজার উত্তরটা হারালাম (রাগ)
৮. ২২ শে মে, ২০০৭ সকাল ১১:২৩
জ্বিনের বাদশা বলেছেন: শিমুল, হুসাইন ভাই ... আপনাদেরটাও বেশ ব্যাখ্যা করার মতোই হয়েছে

দ্রোহী, আপনার উত্তরটা আসছেনা কেন বুঝছিনা ... ১,২,৩ কে এক,দুই,তিন এভাবে লিখে দেখবেন?
৯. ২২ শে মে, ২০০৭ দুপুর ১:০১
জ্বিনের বাদশা বলেছেন: দ্রোহী ভায়া, আবার টেস্ট করবেন নাকি?

অন্যরাও অংশ নিন
১০. ২২ শে মে, ২০০৭ বিকাল ৩:৪১
ফরিদ বলেছেন: বে-স্টার আপনি? তাহলে সেটা আমি নিজে ৯ তারিখে পোস্ট করে দিয়েছি। যেকোন মুহূর্তে পৌছায়ে যাবে হোপফুলি।
১২. ২২ শে মে, ২০০৭ বিকাল ৪:২৩
ফরিদ বলেছেন: ওয়েলকাম। হাতে বই পাইয়াই নতুন বই অর্ডারের জন্য স্বাগতম রইল। দেখতেই পাইতেসেন... আসতে কিছু সময় লাগে, তদ্দিনে এইগুলা পড়া হয়ে যাবে
১৩. ২২ শে মে, ২০০৭ সন্ধ্যা ৭:৪০
অনুভূতি শূন্য কেউ একজন বলেছেন: হিমু ভাই টাইপ খাইস্টা উত্তর দেয়া যাইতে পারে ।

আবার আসবো, উত্তর দিতে ।
১৪. ২২ শে মে, ২০০৭ সন্ধ্যা ৭:৫৬
তারেক রহিম বলেছেন: কঠিন কঠিন সব প্রশ্ন মনে হচ্ছে। :( কিছু ভেবে পাচ্ছি না আপাতত।
১৫. ২২ শে মে, ২০০৭ রাত ৯:০১
জ্বিনের বাদশা বলেছেন: অনুভূতিহীন মানুষ আবার খাইস্টা হয় ক্যামনে?

এত সোজা প্রশ্নরেও কঠিন মনে হইল? বলেন, আপনাকে কি প্রশ্ন করা যায় @তারেক রহিম
১৬. ২৩ শে মে, ২০০৭ সকাল ৯:৩২
জ্বিনের বাদশা বলেছেন: হুমম!! মনে হচ্ছে লিফটে দেখা মানুষ বর্ণনা করা বেশ কঠিন

এই টেস্টটার উত্তর হলো,
১. যাকে দেখলেন সেটা হলো আপনার নিজের কাছে নিজের ইমেজ
২. তারসাথে কতটুকু ইন্টেরক্ট করলেন সেটা দিয়ে বুঝবেন আপনি কতটুকু নিজের আত্মার মুখোমুখি হন
৩. আবার দেখা করতে চাওয়ার ইচ্ছেটা যত বেশী আপনি তত সুখী, তত সৎসাহসী
১৮. ২৩ শে মে, ২০০৭ সকাল ৯:৪৯
জ্বিনের বাদশা বলেছেন: শিমুল, আমি দেখছিলাম ৬০ বছর বয়সের এক বুড়ো ... এমন শক খাইছি উত্তরটা জানার পরে
১৯. ২৩ শে মে, ২০০৭ সকাল ৯:৫২
আনোয়ার সাদাত শিমুল বলেছেন: আপনার ওখানে ৬০ বছর বয়েসীদের 'বুড়ো' বলা যায় নাকি? গড় আয়ুর যে অবস্থা (ক্লোজআপহাসি)
২০. ২৪ শে মে, ২০০৭ বিকাল ৩:৪২
জ্বিনের বাদশা বলেছেন: চমৎকার উত্তর প্রজাপতি ...
এটা একটা মজার ব্যাপার ...
অপরিচিত জায়গায় অবিকল নিজের মতো কাউকে দেখলে মানুষ নাকি যত দ্রুত সম্ভব সেখান থেকে কেটে পড়ে
২১. ২৪ শে মে, ২০০৭ বিকাল ৪:৩২
প্রজাপতি বলেছেন: অনেক পরে দেখলাম। উত্তর পড়ি নি কিন্তু, এবার বলি--
১। নিজের সাথে।
২। চমকে উঠলাম এবং যথাসম্ভইব এড়িয়ে যেতে চাইলাম।
৩। না।

এবার পড়ি যে আপনি কি বলেছেন।
২৩. ২৪ শে মে, ২০০৭ বিকাল ৪:৩৬
প্রজাপতি বলেছেন: উত্তর আগেই পড়া উচিত ছিলো।
এর পর অবশ্যই নিজের সাথে দেখা প্রচুর খোশালাপ করব। এবং জিজ্ঞেস করব, আবার করে দেখা হবে বন্ধু? :-)
এবার আমি সুখী, সত সাহসী।
২৫. ২৬ শে মে, ২০০৭ সকাল ১০:৪৫
জ্বিনের বাদশা বলেছেন: কই? খাইস্টা উততর যা ভাবছ দিয়া ফালাও ...কুনু শরমের কাম নাই

 

মোট সময় লেগেছে ১.০০৬৪ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
কি করার কথা কি করছি,
কি লেখার কথা কি লিখছি!
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ