আমার প্রিয় পোস্ট
- গত ৫ বছরে চালের দাম দ্বিগুণ - মারদাঙ্গা
- প্রখ্যাত ব্লগার দিনমজুর ও সোশ্যাল মিডিয়া এক্টিভিস্ট ফিরোজ গ্রেফতার! সোশ্যাল মিডিয়া মুভমেন্ট আপরাইজিং! - কৌশিক
- ক্ষুধার্ত থেকো, বোকা থেকো (কপি-পেস্ট পোস্ট) - বল্টু মিয়া
- জয় হোক বাংলা ভাষার, জয় হোক বাংলা ব্লগের: আলী মাহমেদ - নোটিশবোর্ড
- ভয়ঙ্কর এক সংখ্যার জন্ম, নিষ্ঠুর এক খুনের গল্প (শেষ পর্ব) - ম্যাভেরিক
- লগোদের বির্বতনবাদ - জেরী
- বাপেক্স/পেট্রোবাংলাকে নিয়ে যতসব মিথ ও তার জবাবে .... - দিনমজুর
- গ্যাস উৎপাদন কে করবে? - দিনমজুর
- বাংলাদেশে তেল/গ্যাস অনুসন্দ্ধানের সংক্ষিপ্ত ইতিহাস এবং গ্যাস সংকটের প্রেক্ষিত। - মনোয়ার আহমদ
- সাগর বক্ষে গ্যাস ব্লক ইজারার উদ্দেশ্য গ্যাস সংকট মোকাবেল না রফতানি? - ভিন্ন চিন্তা
- গ্যাস ব্লক ইজারা: এবার সাগর লুটের লাগলো ধুম - দিনমজুর
- হিরোশিমা দিবস ঃ আধুনিক সভ্যতার এক কলংকজনক অধ্যায়। - ভিন্ন চিন্তা
- সেলিব্রিটি সিনড্রোম - ফারহান দাউদ
- জায়নিস্টদের অবিসংবাদিত নেতা এবং ইসরায়েলের প্রথম রাষ্ঠ্রপতি ডঃ চ্যাইম ওয়াজম্যানের সাথে ইসরাইল প্রতিষ্ঠা বিষয়ে কথোপকথন। - নরাধম
- বাজেটে পিপিপি :পাবলিক-মানি টু প্রাইভেট পকেট?- ১ম কিস্তি - দিনমজুর
- ব্লাড ক্যান্সারে আক্রান্ত ডিএমসির ছাত্রী নাহিদা মৃত্যুর প্রহর গুনছে - অণৃণ্য
- পুরান আর রূপকথা নিয়ে আরও কিছু কথা... - খারেজি
- বাংলাদেশের মানুষের মন - আহমাদ মোস্তফা কামাল
- সচলায়তন ব্লগের কয়েকটি ইবুকের সরাসরি ডাউনলোড লিংক - সাদাচোখ
- যুদ্ধাপরাধীদের বিচার রোধে আন্তর্জাতিক চাপ - রেজওয়ান
- ৮০০তম পোষ্টঃ কিছু আবোল-তাবোল কথা - এস্কিমো
- ব্লগ এবং পত্রিকায় পাওয়া প্রত্যক্ষদর্শীদের বর্ণনাগুলোর সঙ্কলন - আতিকুল হক
- এসো ৭১ এর গল্প শোনাই সবাই মিলে - জ্বিনের বাদশা
- যুদ্ধাপরাধীদের বিচার চাই-১: একটা কমিশন গঠনের কাহিনী - শওকত হোসেন মাসুম
- আর কত মেরে থামবে শিকার, গণচিঠি দিন দেশে দেশে (আপডেটেড) - কাকশালিখচড়াইগাঙচিল
- ইজরায়েলের জবানবন্দী:: তেলআবিবে বিপন্ন মানবতা আর আত্মরক্ষার অধিকার !! - মেহরাব শাহরিয়ার
- চাইনিজ ভেজিটেবল কিভাবে রান্না করবেন। - জরিণা
- কাচ্চি বিরিয়ানী রেসেপি - মাহবুব সুমন
- জনস্বার্থের পোস্ট: ব্লগে আপনার নিজের সেরা লেখা কোনটি? (সবার অংশগ্রহন বাধ্যতামূলক)
- জ্বিনের বাদশা
- একাত্তরের গণহত্যা ও নারী নির্যাতনঃ কিছু সাক্ষীর বয়ান - রাশেদ
- অভিশপ্ত এই খুনীদেরও চিনতে হবে ঘৃণাভরে... - অমি রহমান পিয়াল
- সেই কালোরাতে ইথারে খুনীরা যা বলেছিলো.... - অমি রহমান পিয়াল
- মুক্তিযুদ্ধের কিছু প্রামান্য বইয়ের তালিকা - ফারহান দাউদ
- ফিরে দেখা ইতিহাস : ভাষা আন্দোলনের দিনপন্জী (১৯৪৭-৫৬)। উৎসর্গ - সকল ভাষাশহীদকে - মিরাজ
- একটি সত্যিকার [অ]রম্য গল্প: নাটকের বিবর্তন , প্যাকেজ বিপ্লব , এবং একজন বিপ্লব-প্রত্যক্ষদর্শীর জবানবন্দি - মেহরাব শাহরিয়ার
- ফিলিস্তিন সংকটের কারন - এ মাস্ট ওয়াচ ভিডিও - আবূসামীহা
- এক রাত্রির গল্প - রক্তিম
- যুদ্ধাপরাধীদের বিচার ৎৎ হবে না কেনো, হবে ... - হাসান মোরশেদ
ছাইপাশ - ৩
২৬ শে মে, ২০০৭ সকাল ১০:৩৯
স্বর্গে সেদিন সেইন্ট পিটারের মন ভাল না।
গত কয়েকদিন যাবৎ বিচার-বাছাই করে করে লোকজনকে হয় স্বর্গে ঢুকতে দিয়েছেন, না হয় নরকের সেইন্ট ক্লিনটনের কাছে পাঠিয়ে দিয়েছেন।
তো পিটার ঠিক করলেন আজ খুব সহজ বিচার করবেন; সবার মৃত্যুর ঘটনা শুনবেন, তারপর যদি মনে হয় 'আহা বেচার!' তাহলে স্বর্গ আর কিছু মনে না হলে ক্লিনটনের কাছে।
১.
১ম লোক এল। নাম জন থান্ডারবোল্ট।
কিভাবে মৃত্যুবরন করিয়াছ, বাছা জন?, পিটার জিজ্ঞেস করলেন।
জন বর্ণনা শুরু করল,জানেন ফাদার, আমার মনে হয় আমার মতো এত কষ্ট পেয়ে আর কেউ মারা যায়নি।
কি রকম?
জন বলল, আমার প্রতিবেশিনী মিস উডস সেদিন সকালে আমার অফিসে ফোন করে বলল, 'জন তোমার ওয়াইফ একটু আগে তার বয়ফ্রেন্ডটাকে নিয়ে বাসায় ঢুকল। জলদি আসো, হাতেনাতে ধরতে পারবে' শুনে আমি টেলিফোন রেখেই ঝড়ের গতিতে অফিস থেকে বাসায় চলে এলাম। আমার ফ্ল্যাটটা ২৫ তলায়, পুরোটা সিড়ি ভেঙে দৌড়ে উঠেছিলাম! আমার হার্টবিট তখন ১৫০!! কিন্তু, ঘরে ঢুকে দেখি সব ঠিকঠাক। কেউ এসেছে বোঝার উপায় নাই। আমার স্ত্রী লিসা আমাকে বারবার বোঝাতে চাইল যে কিছুই হয়নি। তাও আমি সারাঘর তন্নতন্ন করে খুঁজলাম। যখন কিছুই পেলাম না, তখন গেলাম বারান্দায়। নাহ সেখানেও কিছু নেই। আবার ঘরে ঢুকব, ঠিক তখনই দেখলাম বারান্দার এককোণায় রেলিংয়ের উপর একটা হাত। গিয়ে দেখি, হারামজাদা রেলিং ধরে বাইরের দিকে ঝুলে আছে। আমি ঘরে ঢুকে একবার অগ্নিদৃষ্টিতে লিসার দিকে তাকালাম, সে যেন কিছুই বুঝলনা!! আমি বাসার সবচেয়ে ভারী হাতুড়িটা এনে হারামজাদার হাতের উপর দমাদম বাড়ি দিতে লাগলাম। ব্যাটার কই মাছের প্রাণ!! কোন ভাবেই ছাড়েনা, আমিও ছাড়িনা। গোটা বিশেক বাড়ির পর ব্যাটা আর পারলনা, রেলিং ছেড়ে ২৫ তলা থেকে নীচে পড়ে গেল। নীচে তাকিয়ে দেখি একটা ঝোপের উপর পড়ে হাত-পা নেড়ে কাতরাচ্ছে, মানে মরেনি। আপনি বিশ্বাস করতে পারেন ফাদার? কেমন কই মাছের প্রাণ! আমিও ছাড়বার পাত্র নই, হে হে। বাসার বিশাল ভারী ফ্রিজটা তুলে এনে ২৫ তলা থেকে ফেলে দিলাম ব্যাটার উপর। তারপর তার আর বাঁচার কথা না।
কিন্তু যা হবার হয়ে গেল। এত বেশী এক্সাইটমেন্টের কারণে আমি নিজেই হার্টফেল করে বসলাম, তারপর তো এইপারে।
জন কথা শেষ করে হাঁপাতে লাগল।
ফাদার দেখলেন, জন মানুষ মারলেও সেটা ছিল ইনোসেন্ট ক্রাইম। তিনি বললেন, ঠিক তোমার মৃত্যুটা খুব করুণ। যাও তুমি স্বর্গে প্রবেশ কর।
২.
২য় জন এল, নাম টেরী স্পোর্টসওয়াটার।
ফাদার উদারকন্ঠে বললেন, বাছা টেরী বলে যাও তোমার মৃত্যুকাহিনী।
টেরি বলা শুরু করল, আমার এত করুণ মৃত্যু হয়েছে যে আমি ঈশ্বরকে একবার জিজ্ঞেস করতে চাই কেন এই অবিচার আমার প্রতি!
আগে কাহিনীটা তো শুনি!, একটু বিরক্ত ফাদার।
টেরী বলে চলল, আমি স্পোর্টস পছন্দ করি। সেদিন অফিস ছুটি নিয়েছিলাম। আমার ২৬ তলা ফ্ল্যাটের বারান্দায় এরোবিকস করছিলাম মনের আনন্দে। এরোবিকসের সময় আমি মাঝে মাঝে বারান্দার রেলিংয়ে উঠে ব্যালান্স রক্ষার প্রাকটিস করতাম, সেদিনও করছিলাম। হঠাৎ পা পিছলে আমি পড়ে গেলাম, নীচে তাকিয়ে দেখি ২৬ তলা নিচে গ্রাউন্ড। আমার তড়িত রিফ্লেক্স কাজ কাজ করল, কারণ আমি ভাল স্পোর্টসম্যান। খপ করে এক হাতে আমার নিচের তলার ফ্ল্যাটের রেলিং ধরে ফেললাম। ঝুলে থাকতে থাকতে নিজের শরীরকে মানিয়ে নিচ্ছিলাম, ঠিক সে সময়েই ২৫ তলার বাসার বদ্ধউন্মাদটা আমাকে দেখে রক্তচক্ষু করে ফেলল। তারপর ঘর থে ইয়া গদা সাইজের এক হাতুড়ি এনে দমাদম বাড়ি দিতে লাগল, আমি কিছু বলারও অবকাশ পাচ্ছিলামনা। উন্মাদটা শুধু বলছিল, 'পাপের শাস্তি ভোগ কর!' আমি বুঝতে পারছিলামনা আমার পাপটা কি! যাইহোক হাতুড়ির আঘাত সইতে না পেরে আমি রেলিং ছেড়ে নিচে পড়া শুরু করলাম। নিচের ঝোপকে টার্গেট করে যথাসম্ভব নিজের শরীরকে ঘুরিয়ে সেখানে ফেললাম, এবং বেঁচে গেলাম। কিন্তু তখনই হতচ্ছাড়া ম্যানিয়াকটা একটা বিশাল সাইজের ফ্রিজ আমার উপর ফেলল। তারপর তো এখানে।
ফাদার ভেবে দেখলেন, টেরী পুরো নির্দোষ। তিনি বললেন, যাও তুমি সবচেয়ে ভাল স্বর্গটাতে গিয়ে ওঠ।
পরপর দুজনকে স্বর্গে পাঠাতে পেরে ফাদার খুব খুশী।
৩.
৩য় জন এল, নাম ডন ক্লিনটন।
বল বাছা ডন, কিভাবে মারা গেলে।
ডন ফুঁপিয়ে ফুঁপিয়ে বলতে লাগল, সে এক করুণ কাহিনী ফাদার। কল্পনা করুন, আপনি সম্পূর্ণ নগ্ন অবস্থায় একটা ফ্রিজের মধ্যে লুকিয়ে আছেন ....
সর্বশেষ এডিট : ২৬ শে মে, ২০০৭ বিকাল ৩:১৬ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

অফ টপিকে, গতকাল হাতে ফ্রিডম আসল। পরে ফেললাম। আপনাকে একটা স্যাল্যুট দেয়ার দরকার ছিল, অনলাইন পেয়ে দিয়ে দিলাম।
বস, কলম থামাইয়েননা।
শুভ বলেছেন:
জিন ভাই,ফ্রিজে ঢুকে টেস্ট করবে কে- আপনি না আমি?
অফ টপিক,
জিনদের মতো কিছু মানুষ মুগ্ধ হওয়ার জন্য মুখিয়ে থাকে- এ আর বিচিত্র কী!
ভাল থাকিয়েন গো মুগ্ধবাজ মানু। ওহ, আপনি তো মানু না, জিন!
রুকন ইমরান বলেছেন:
যদিো আগে পড়েছি, তার পরো মজা পেয়েছি।বাদশা ভাই, আপনার মুরিদ হতে চাই....,
কারন জ্বিনদের সাথে বন্ধুত্ব করার আমার খুব শখ।
... বন্ধুত্বে সবসময় স্বাগতম ... হাত মিলান 
অভুক্ত ভায়া, ধন্যবাদ ... টুকলিফাইয়িংয়ের ব্যাপারটা প্রথম কমেন্টে স্বীকার করিয়া লইয়াছি।
মুনতাসির হাসান বলেছেন:
অসাধারণ। তবে আগে পড়ছি মনে হয়।

ঝড়ো, আপনার নতু অফিসের গল্প বইলেন।
ঝড়ো হাওয়া বলেছেন:
গল্প ইস আন্ডার প্রসেস !!
ঝড়ো হাওয়া বলেছেন:
গল্প ডেলিভারড !
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...















.jpg)


