আমার প্রিয় পোস্ট
- গত ৫ বছরে চালের দাম দ্বিগুণ - মারদাঙ্গা
- প্রখ্যাত ব্লগার দিনমজুর ও সোশ্যাল মিডিয়া এক্টিভিস্ট ফিরোজ গ্রেফতার! সোশ্যাল মিডিয়া মুভমেন্ট আপরাইজিং! - কৌশিক
- ক্ষুধার্ত থেকো, বোকা থেকো (কপি-পেস্ট পোস্ট) - বল্টু মিয়া
- জয় হোক বাংলা ভাষার, জয় হোক বাংলা ব্লগের: আলী মাহমেদ - নোটিশবোর্ড
- ভয়ঙ্কর এক সংখ্যার জন্ম, নিষ্ঠুর এক খুনের গল্প (শেষ পর্ব) - ম্যাভেরিক
- লগোদের বির্বতনবাদ - জেরী
- বাপেক্স/পেট্রোবাংলাকে নিয়ে যতসব মিথ ও তার জবাবে .... - দিনমজুর
- গ্যাস উৎপাদন কে করবে? - দিনমজুর
- বাংলাদেশে তেল/গ্যাস অনুসন্দ্ধানের সংক্ষিপ্ত ইতিহাস এবং গ্যাস সংকটের প্রেক্ষিত। - মনোয়ার আহমদ
- সাগর বক্ষে গ্যাস ব্লক ইজারার উদ্দেশ্য গ্যাস সংকট মোকাবেল না রফতানি? - ভিন্ন চিন্তা
- গ্যাস ব্লক ইজারা: এবার সাগর লুটের লাগলো ধুম - দিনমজুর
- হিরোশিমা দিবস ঃ আধুনিক সভ্যতার এক কলংকজনক অধ্যায়। - ভিন্ন চিন্তা
- সেলিব্রিটি সিনড্রোম - ফারহান দাউদ
- জায়নিস্টদের অবিসংবাদিত নেতা এবং ইসরায়েলের প্রথম রাষ্ঠ্রপতি ডঃ চ্যাইম ওয়াজম্যানের সাথে ইসরাইল প্রতিষ্ঠা বিষয়ে কথোপকথন। - নরাধম
- বাজেটে পিপিপি :পাবলিক-মানি টু প্রাইভেট পকেট?- ১ম কিস্তি - দিনমজুর
- ব্লাড ক্যান্সারে আক্রান্ত ডিএমসির ছাত্রী নাহিদা মৃত্যুর প্রহর গুনছে - অণৃণ্য
- পুরান আর রূপকথা নিয়ে আরও কিছু কথা... - খারেজি
- বাংলাদেশের মানুষের মন - আহমাদ মোস্তফা কামাল
- সচলায়তন ব্লগের কয়েকটি ইবুকের সরাসরি ডাউনলোড লিংক - সাদাচোখ
- যুদ্ধাপরাধীদের বিচার রোধে আন্তর্জাতিক চাপ - রেজওয়ান
- ৮০০তম পোষ্টঃ কিছু আবোল-তাবোল কথা - এস্কিমো
- ব্লগ এবং পত্রিকায় পাওয়া প্রত্যক্ষদর্শীদের বর্ণনাগুলোর সঙ্কলন - আতিকুল হক
- এসো ৭১ এর গল্প শোনাই সবাই মিলে - জ্বিনের বাদশা
- যুদ্ধাপরাধীদের বিচার চাই-১: একটা কমিশন গঠনের কাহিনী - শওকত হোসেন মাসুম
- আর কত মেরে থামবে শিকার, গণচিঠি দিন দেশে দেশে (আপডেটেড) - কাকশালিখচড়াইগাঙচিল
- ইজরায়েলের জবানবন্দী:: তেলআবিবে বিপন্ন মানবতা আর আত্মরক্ষার অধিকার !! - মেহরাব শাহরিয়ার
- চাইনিজ ভেজিটেবল কিভাবে রান্না করবেন। - জরিণা
- কাচ্চি বিরিয়ানী রেসেপি - মাহবুব সুমন
- জনস্বার্থের পোস্ট: ব্লগে আপনার নিজের সেরা লেখা কোনটি? (সবার অংশগ্রহন বাধ্যতামূলক)
- জ্বিনের বাদশা
- একাত্তরের গণহত্যা ও নারী নির্যাতনঃ কিছু সাক্ষীর বয়ান - রাশেদ
- অভিশপ্ত এই খুনীদেরও চিনতে হবে ঘৃণাভরে... - অমি রহমান পিয়াল
- সেই কালোরাতে ইথারে খুনীরা যা বলেছিলো.... - অমি রহমান পিয়াল
- মুক্তিযুদ্ধের কিছু প্রামান্য বইয়ের তালিকা - ফারহান দাউদ
- ফিরে দেখা ইতিহাস : ভাষা আন্দোলনের দিনপন্জী (১৯৪৭-৫৬)। উৎসর্গ - সকল ভাষাশহীদকে - মিরাজ
- একটি সত্যিকার [অ]রম্য গল্প: নাটকের বিবর্তন , প্যাকেজ বিপ্লব , এবং একজন বিপ্লব-প্রত্যক্ষদর্শীর জবানবন্দি - মেহরাব শাহরিয়ার
- ফিলিস্তিন সংকটের কারন - এ মাস্ট ওয়াচ ভিডিও - আবূসামীহা
- এক রাত্রির গল্প - রক্তিম
- যুদ্ধাপরাধীদের বিচার ৎৎ হবে না কেনো, হবে ... - হাসান মোরশেদ
সহজিয়া দর্শন ৩: ওয়ান ডাইমেনশনাল পার্সোনালিটি
২৬ শে জুন, ২০০৭ সকাল ৯:২৩
প্রাতিষ্ঠানিক শিক্ষার অনেক ভাল দিক আছে, সেগুলো নিয়ে গুনীজনদের লেখালেখির শেষ নেই। সেই আলোচনা আবার লেখায় টেনে আনাটা হতে পারে পুরোনো কাঁসুন্দি ঘাঁটার মতোই, আপাতত সেদিকে যাচ্ছিনা। বরং, মুদ্রার উল্টোপিঠটা একটু দেখি।
প্রতিষ্ঠানিক শিক্ষার খারাপ দিকটা কি?
খারাপ দিকটা হলো ড্রেনে মধ্যে প্রবাহিত হওয়া, যারা ফ্যাক্টরীতে কনভেয়ার বেল্টে কাজ করেছেন তারা বুঝবেন, একটা ড্রেন বা বেল্টের মাধ্যমে প্রবাহিত হতে থাকে প্রোডাক্টগুলো, কতক্ষণ তাকিয়ে থাকলে চোখে সরষেফুল দেখার মতো হবে, একই রকম জিনিস বেরুচ্ছে হাজারে হাজারে, লাখে লাখ।
প্রতিষ্ঠানিক শিক্ষাও অনেকটা সেরকম, একই রকম অসংখ্য মানুষ তৈরী হয়ে যায়, এরা একমাত্রায় ভাবে, একমাত্রায় চলে, একমাত্রায় জীবন যাপন করে। রাস্তার দিকে তাকালে এদের চোখে পড়ে শুধু বড়বড় গাড়ীঘোড়া, রাস্তার এক কোণায় ফুটে থাকা মিষ্টি হলুদ ফুলটার অস্তিত্বও টের পায়না।
তো আজ, চিন্তাধারার একমাত্রিকতার দূষণ নিয়ে কথা বলি। এটা সবচেয়ে ভয়াবহ, যখন মানুষের মাথার ভেতরের প্রসেসরটা ওয়ান-টু-ওয়ান ম্যাপিং শুরু করে। ওয়ান-টু-ওয়ান ম্যাপিং হলো এরকম, যে একটা ঘটনা দেখে আপনি নিশ্চিত হয়ে গেলেন তার কারণ একটাই!
উদাহরণ দিয়ে বলি। ধরুন, শেরাটন হোটেলের পাশের ফুটপাত ধরে হাঁটতে গিয়ে দেখলেন স্যুটপরা এক ভদ্রলোক দেয়ালের দিকে মুখ করে হিসু করছে। একমাত্রিক চিন্তাধারায় সাথেসাথেই ধরে নেয়া হবে, 'লোকটার ভব্যতা জ্ঞান নেই'।
কিন্তু একটু চিন্তা করে দেখুন, লোকটার এই 'ভব্যতাজ্ঞান'টা যদি পৃথিবীর সবচেয়ে টনটনে পর্যায়ের হয়, তারপরও কি এমন কারণ থাকতে পারে যে রাস্তার পাশে দাঁড়িয়ে হিসু করবে?
অনেক কারণ পাবে, রাইট। যেমন, সবচেয়ে সহজ একটা কারণ হতে পারে সে ব্লডার ফাটার পর্যায়ে চলে গেছে, আর পারেনি। এমনও হতে পারে সে শেরাটনে গিয়ে গার্লফ্রেন্ডের সাথে দেখা করবে, সেখানে গিয়ে মেয়েটাকে লবীতে বসিয়ে রেখে টয়লেটে গেলে কেমন দেখাবে তা নিয়ে তার ভব্যতাজ্ঞান বেশী টনটন করায় সে এখানেই কাজ সেরে যাচ্ছে, কারণ হয়ত সে বুঝতে পেরেছে মেয়েটা অলরেডী চলে এসেছে। এরকম আরও বিশটা কারণ থাকতে পারে, কিন্তু ড্রেনে প্রবাহিত হবার কারণে অধিকাংশ মানুষই একমাত্রিকভাবে চিন্তা করবে, তা হলো 'লোকটার ভব্যতাজ্ঞান নেই'।
ব্যাপারটার আরও এক্সট্রিম লেভেলের উদাহরণ দেই, তাহলে আরও ভাল বোঝা যাবে।
একটু আগের হিসু করা লোকটা যদি একজন রিক্সাওয়ালা টাইপের লুঙ্গি-ছেঁড়া গেঞ্জিপরা লোক হতো?
তাহলে আপনি দেখে হয়তো সেটুকু ভাবার সময়ও নষ্ট করতেননা। কারণ, আপনি তো জানেনই এসব ফকিরের বাচ্চারা হরহামেশা এরকম কাজ করে বেড়ায়, চারপাশে দুর্গন্ধ ছড়ায়। কিন্তু একবার ভেবে দেখুন, এরক কি ভাবার স্কোপ নাই যে ঐ ছেঁড়া লুঙ্গিওয়ালার ভব্যতাজ্ঞান খুবই টনটনে, সে কখনোই রাস্তার পাশে হিসু করেনা, কিন্তু আজ সে ব্লাডার ফাটার পর্যায়ে চলে গেছিল?
কিন্তু সেটা কয়জন ভাববে?
একজন রিক্সাওয়ালাকে রাস্তার পাশে মুততে দেখে কয়জন ভাববে, আহারে বেচারা মনে হয় হিসু চাপতে পারছিলনা।
এটাই একমাত্রিকতা, ওয়ান-টু-ওয়ান ম্যাপিং করে দুয়েদুয়ে চার মিলিয়ে ফেলে নিজেনিজে প্রশস্তি লাভ করা, আহা! আমার চেয়ে বোদ্ধা কে আছে?
এই একমাত্রিকতাটাকে কাটিয়ে ওঠাটাই হওয়া উচিত ছিল শিক্ষার আসল লক্ষ্য, তার বদলে একটা কন্ট্রাডিকশনের মাঝে পড়ে গেল প্রাতিষ্থানিক শিক্ষা।
আরেকটা কৌতুকসহ উদাহরন দিই।
জাপানে সামার আর স্প্রিং ভ্যাকে এদের প্রধান রেললাইন জে.আর. একটা সস্তা টিকেট ছাড়ে, ২০ ডলার সমমানের টাকায় একদিন পুরো ট্রেনে চড়া যায়, আপনি দেশের একমাথা থেকে আরেক মাথায় চলে যেতে পারবেন হয়ত। তো এসময়ে ইউনিভার্সিটি বন্ধ থাকত, নামাজ পড়তে ইসলামিক সেন্টারে গেলে তবলীগের হুজুররা জোরাজুরি কর ধরে নিয়ে যেতে চাইত কয়েকদিনের ট্রিপে। তো একবার গেলাম।
ট্রেনে চেপে প্রায় বিশজন, এখানে ট্রেনের দৈর্ঘ্যের সাথে লম্বালম্বি সিট থাকে , একেকটা ব্লকে বিশজনের মতো বসতে পারে। এমন একটা ব্লকে সবাই মিলে বসে আছি, গল্প করছি।
তো আমরা যে তিন-চারজন ছাত্র ছিলাম, তাদের এসে ধরল এক হুজুর। তিনি নানারকম উদাহরণ দিয়ে এটা সেটা প্রচুর বয়ান করছেন, অধিকাংশই ইসলামের সাথে কোন সম্পর্কও নাই! আমরা মজা পাচ্ছি। হঠাৎ আমাদের এক বন্ধু ফাজলামি করে জিজ্ঞেস করল, হুজুর, আপনার ভিসা আছেনি?
হুজুর থমকে গেলেন, তারপর সুর করে আবার ওয়াজের ভঙ্গিতে মস্করা করে বললেন, আল্লার দুনিয়ায় মুমিন-মুসলমানের ভিসা লগেনাআআআআআআ।
সেই ট্রিপ থেকে ফিরে এসে এটা হয়ে গেল হট টক। সবাই এই সব ভিসাবিহীন লোকদের, তারওপর আবার হুজুর, এমন লোকদের আঠারো গুষ্ঠি উদ্ধার করলেন।
আমিও করলাম, ওয়ান-টু-ওয়ান ম্যাপিংয়ে একটুও সময় লাগেনি।
৯৮ এর বন্যার সময় একটা ফান্ড রেইজিং কাজ করেছিলাম, সেটা আমাকে লজ্জিত করেছিল। তখন আমি দেখেছিলাম কতবড় বেকুবের মতো ওয়ান-টু-ওয়ান ম্যাপিং করে এসেছি।
কারণ, তখন দেখলাম এইসব ভিসাবিহীন দেশের মান-ইজ্জতনষ্টকারী লোকগুলো দেশের জন্য পারলে নিজের গায়ের চামড়া খুলে দিয়ে দেয়!
একজন, ব্যাংকে গিয়ে দেখল পাঁচ হাজার ইয়েন ছাড়া আর কিছু নাই, সে তাই দিয়ে দিল, পরের সপ্তায় বেতন পেয়ে আবার দিতে আসল।
আর আমরা যারা নাক সিঁটকেছিলাম তাদের অনেকেই কেমন "বিজি" হয়ে গেলেন, একজন পোস্টডক ফেলো দিলেন ২০০ ইয়েন, হ্যাঁ ২০০ ইয়েন। ১১০ টাকা!! তাঁর স্কলারশীপ ছিল আড়াই লাখ ইয়েন প্রতিমাসে!!!!
যখন মসজিদের ফান্ড তোলা হলো, ঐ হতচ্ছাড়া দেশের মান-ইজ্জতনষ্টকারী ভিসাবিহীনেরা কি করেনি!!
সারাদিন কারখানায় হাড়ভাঙা খাটুনি খেটে রাতে চলে যেত দূরে দূরে, ইসলামিক সেন্টারগুলোতে ফান্ড কালেকশনের জন্য।
আর এলিটরা? মাসে দুমাসের মিটিংয়ে লম্বা লম্বা কমেন্ট করে বুঝিয়ে দিতেন আমাদের কোন ভুলগুলো দেখলে তাদের হাসি পায়।
সেসময় আমি বুঝেছিলাম, জীবন একমাত্রার না।
তার দুবছর পর ফোর্থ ইয়ারে যখন ল্যাবে ঢুকলাম, আমার প্রফেসর যিনি কমপ্লেক্স সিস্টেম নিয়ে কাজ করেন, বললেন, মানুষ,মূষের জীবন যবই হলো ক্যাওস, মাত্রায় বাঁধা যায়না। আমি আবার দুবছর আগের সেই অনুভূতিটা পেলাম।
*******************************************
ইন্দোনেশিয়ার আচে ৎসুনামির পর বিশ্বের সব হোটেলে ইউনিসেফ একটা বাক্স রেখেছিল কাউন্টারে, যাতে পর্যটকরা দান করেন।
স্পেনের কোন এক হাজারতারা হোটেলে ডেভিড বেকহ্যাম ছিলেন একরাত, স্যুটভাড়া ৮০০০ পাউন্ড, আর তিনি ইউনিসেফের বক্সে দিলেন কত পাউন্ড বলেনতো?
পাঁচ পাঁচ টি পাউন্ড!!!
এদের শুধু চিন্তাধারা না, এদের কাজকর্মও একমাত্রিক।
এদের নিয়ে পারলে আরেকদিন লিখব।
লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): দর্শন, দর্শন ;
সর্বশেষ এডিট : ২৬ শে জুন, ২০০৭ সকাল ৯:৩১ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
ঝড়ো হাওয়া বলেছেন:
বাদশাহ ভাই, পুরা লেখাটার একটা সামমর্ম দেওয়ার যায় না ?
কেমিকেল আলী বলেছেন:
আসলেই সবকিছু একমাত্রিক।
ঝড়ো হাওয়া বলেছেন:
এইবার পড়লাম !!আজাইরা ফাও ঝগড়া ঝাটির ব্লগে না গিয়া আপনার ব্লগে রেস্ট নিলেও বহুত ফায়দা আছে।
টেস্টে পাইছিলাম ১০ এ ৩ 
বিকালে বাদাম চিবাইতে চিবাইতে পইড়া ফেইলেন ... সাহিত্য না, মাকাল জিনিস
... অসংখ্য ধন্যবাদ ... পরের পর্ব তো এখনই নামাইতে ইচ্ছা করতেছে
মানবী বলেছেন:
ভালো লিখেছেন জ্বিনের বাদশা।
ভাস্কর চৌধুরী বলেছেন:
বাদশা ভাই. ভালো হয়েছে লেখাটি।
মাহবুব সুমন বলেছেন:
এক কথায় অসাধারন লেগেছে। মন দিয়ে পড়লাম।আমাদের আশে পাশেই কতোই না মানুষ এ রকম, ব্লগেই তো আছে কিছু ইন্টেলেকচুয়াল ওয়ান ট্রাকড আদমি !
হুজুরে আলা জ্বীনকা বাদশা, ১ টা মেইল দিয়েন আমারে, আপনার ১ টা এপয়েন্টমেন্ট দরকার আমার।
আসল ট্র্যাপ বলেছেন:
এইটারে কেউ রেটিং করলো না ক্যা? পাবলিকের সমস্যা কি?
শোহেইল ভাই, ধন্যবাদ। যাক, মনে হয় আবার রেগুলার হবেন, ভাল লাগছে।
আসল ট্র্যাপ, ধন্যবাদ এরকম বড় কমপ্লিমেন্টের জন্য।
আরও কিছু উদাহরণ যোগ করব।
রেজওয়ান বলেছেন:
কম্পলিমেন্ট নয় সত্য কথা: দশ পাতা ঘেটে কিছু পড়ে মজা পেলাম। কোন একদিন সাক্ষাতের ইচ্ছে রয়েছে আপনার সাথে।
নেই মানুষ বলেছেন:
বস, চমতকার লিখছেন।
বাফড়া বলেছেন:
আপনার এই লেখাটা রাগিব ভাইয়ের ''স্টিরিওটাইপ'' নামের পোস্টে লিন্ক হিসেবে কমেন্টে এড করে দিয়েছি অনুমতি ছাড়াই। ভাবলাম রিলেটেড টপিকের উপর আপনার এই লেখা পড়লে পাব্লিক মজা পাবে।এই পোস্টের সর্বশেষ কমেন্ট নেই মানুষের করা দেখে ভাল লাগল
লেখক বলেছেন: ধন্যবাদ বাফড়া ...
নেই মানুষকে তো অনেকদিন দেখিনা ![]()
পদ্মাচরের লাঠিয়াল বলেছেন:
মনটা বেশ বিষন্ন ছিলো মানুষের ব্যবহার, প্রকৃতি সংক্রান্ত একটা কারণে। আপনার এই পোস্টটি পড়ে তাই খুব ভালো লাগলো। আসলেইতো, এভাবে চিন্তাতো কখনোই করিনি সেভাবে!প্রিয়তে নিলাম।
আব্দুল্লাহ আল নোমান বলেছেন:
আর আমরা যারা নাক সিঁটকেছিলাম তাদের অনেকেই কেমন "বিজি" হয়ে গেলেন, একজন পোস্টডক ফেলো দিলেন ২০০ ইয়েন, হ্যাঁ ২০০ ইয়েন। ১১০ টাকা!!
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...















