somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ইগনোবেল থিওরী ৪: অপেক্ষা করো অথবা অপেক্ষা করাও

২৬ শে জুলাই, ২০০৭ বিকাল ৩:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রতিদিনকার জীবনে ফ্যাকড়া লাগার খুব সাধারণ একটা উদাহরণ হলো টেলিফোন। যেমন ধরুন, কোন প্রয়োজনে বা এমনি গ্যাঁজানোর জন্য কাউকে ফোন করলেন। ৬/৭/৮...১০বার রিং হলো কিন্তু ওপাশে কেউ ফোন ধরেনা! সেক্ষেত্রে আপনি কি করেন? লাইন কেটে দ্যান, তাইতো?

এখন আবার ভাবুন, উল্টোটাও তো ঘটে। প্রায়ই কি এমন হয়না যে টেলিফোন বাজল আর আপনার মনে হলো 'এই অসময়ে কে ফোন করল!'? তারপর যাবতীয় আলস্যকে ঠেলে যখন ফোনটা ধরা হলো ঠিক সেই মুহূর্তেই দেখা গেল যে লাইনটা কেটে গেল!!

একটু ভাবলেই বুঝবেন, যিনি ফোন করেছিলেন তিনি কিন্তু এক্ষেত্রে লাইন কেটে দিলেন।


কেন এমন হয়? সেখানেই আমার থিওরী

***********************************************
মানুষের অপেক্ষা করার সর্বোচ্চ সময়, আর অপেক্ষা করানোর সর্বনিন্ম সময় প্রায় কাছাকাছি; এবং এই সময়টা সব মানুষের ক্ষেত্রেই খুব কাছাকাছি।
***********************************************


(টেলিফোনের ক্ষেত্রে আমার ব্যাক্তিগত অভিজ্ঞতা বলে এই সময়টা হলো সাত/আটবার রিং করার সমান। তবে ব্যাপারটা সম্ভবতঃ আরো অনেকেই টের পেয়েছেন, কারণ মোবাইল ফোনকোম্পানীগুলো 'কল ফেইলড' মেসেজ দেয়ার জন্য ডিফল্ট হিসেবে ৭ বার রিং হওয়াকে সেট করে রাখে।)

আজই পরীক্ষা করে দেখুন আপনার ক্ষেত্রে এই সংখ্যাটা কত?

সময়ের হিসেবে বলি, যেমন ধরুন ডেট করতে গ্যাছেন। প্রেমিকার/প্রেমিকের আসার নাম নেই। মোবাইলে ফোন করে দেখেন মোবাইলও বন্ধ। কতক্ষণ অপেক্ষা করবেন?

সাধারণ মানুষ ১৫ মিনিট অপেক্ষা করে, আর দেরী করার ক্ষেত্রেও মানউষ সাধারণত ভাবে যাকে অপেক্ষা করাব সে ১৫ মিনিট অপেক্ষা করলে নিশ্চয়ই খুব বিরক্ত হবেনা :)

ডেটিংয়ের সময় যেটা সেট করবেন, প্রেমিক/প্রেমিকাকে তারচেয়ে ১৫ মিনিট আগের সময়টাকে 'মিটিং টাইম' হিসেবে বলুন।

রাস্তায় কাঁচুমাচু চেহারা নিয়ে দাঁড়িয়ে ঘামতে হবেনা
২৬টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একজন বণিক, যিনি বদলে দিয়েছিলেন সমগ্র আরবের ইতিহাস

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৪৩


মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন... ...বাকিটুকু পড়ুন

কৃত্তিম বুদ্ধিমত্তা যেভাবে আব্বাসীদের জন্য হুমকি হয়ে আসছে- কী হবে খালেদ মহিউদ্দিনের?

লিখেছেন হিমন, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৫০

হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

×