somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সাইকোলজী টেস্ট -- মনের কথা মন বোঝেনা ৪: পারুল আর অতুলের গল্প [সবাই অংশ নিন, প্লিজ]

২৩ শে অক্টোবর, ২০০৭ বিকাল ৪:২৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

[যেকোন পার্টি জমানোর জন্য, বিশেষ করে বিপরীত লিঙ্গের মানুষদের সাথেখাতির জমানোর জন্য এটা একটা ফার্স্টক্লাস সাইকোলজী টেস্ট]
****************************

অনেক অনেক আগের কথা। নদীর এপারে থাকত পারুল, আর ওপারে অতুল। ভীষন ভালবাসে দুজন দুজনকে। অথচ বিশাল নদীটা বাঁধা হয়ে আছে দুজনের জন্য। ওদের নৈকাও ছিলনা যে যখন তখন একজন আরেকজনের সাথে দেখা করবে। এদিকে অনেকদিন ধরে অতুলকে চোখের দেখা দেখতে না পেয়ে পারুলের আর কিছুই ভাল লাগছেনা। অবর্ণনীয় এই বিরহ সইতে না পেরে পারুল একদিন সিদ্ধান্ত নিয়ে নিল, যে করেই হোক নদীর ওপারে গিয়ে অতুলকে দেখে আসবেই।

কিন্তু বাঁধ সাধল মাঝি বদরুল। তাকে পারুল যতই বোঝাতে চেষ্টা করল যে পারুলের কাছে কোন পয়সা নেই, পরে কোন এক সময় সে বদরুলকে পাওনা মিটিয়ে দেবে, বদরুল রাজী হয়না। বদরুল বলে দ্রব্যের বিনিময়ে হলে সে রাজী, পারুল বলে পরনের শাড়ী ছাড়া তার আর কিছুই নেই। বদরুল বলে তাহলে সেই শাড়ীই তাকে দিয়ে দিতে। কি অসভ্য!

পারুল নদীর কিনারা ধরে হাঁটতে থাকে, হঠাৎ দেখে নদীর পাড়ে ধনীমতোন দেখতে এক মহিলা, নাম উখিয়া বিবি। উখিয়া বিবির কাছে চাইলে হয়ত আমাকে কিছু টাকা দেবে ভেবে পারুল তার কাছে যায়। সবশুনে উখিয়া বিবি বলেন, 'দেখ তোমার কথা আমি বুঝেছি, কিন্তু টাকা গাছে ধরেনা। তোমার ভালবাসার লোককে তুমি দেখতে চাও, তাহলে যাবার ব্যাবস্থাও তোমার নিজেকেই করতে হবে। আমি কেন তোমাকে পয়সা দিব?'

কাঁদতে কাঁদতে পারুল সারাদুপুর পার করে দেয়, কারুর দেখা পায়না। কিন্তু কোনভাবেই সে নিজের ভালবাসাকে অবহেলা করতে পারেনা, তার মনে হয় যেভাবেই হোক অতুলের সাথে দেখা করতেই হবে। অগত্যা সে বদরুল মাঝির কাছে ফিরে আসে, বলে, 'ঠিক আছে আমার শাড়ীর বিনিময়ে আমাকে ওপারে পৌঁছে দাও।' বদরুল মাঝি সানন্দে রাজী হয়, কারণ পুরানা শাড়ী হলেও এটা বেচে সে নৌকাভাড়ার চেয়ে কিছুটা বেশী পয়সাই পাবে। মনের আনন্দে সে পারুলকে নদীর অন্যপাড়ে অতুলের গ্রামে পৌঁছে দেয়। শাড়ীখুলে যখন পারুল বদরুল মাঝিকে নৌকোভাড়া মিটিয়ে দেয়, তখন তার শরীরে কিছু নেই। তবুও সে ভাবে এই ভরদুপুরে কেউ বাইরে থাকেনা, সে খুব দ্রুত অতুলের বাড়ীতে চলে যাবে, তারপর অতুল নিশ্চয়ই কোন ব্যাবস্থা করবে।

কিন্তু মানুষ ভাবে এক, হয় আরেক। নদীর পাড়েই বসে ছিল ইন্দু বাহাদুর নামে এক বদলোক। সে দৌড়ে গিয়ে পারুলকে জাপটে ধরে, ধর্ষন করা শুরু করে। বেশ খানিকটা দূরে আরেকটা রাস্তা দিয়ে যাওয়া খোকা চৌধুরীর চোখে পড়ে ব্যাপারটা। সে অনেকদূর থেকে এটুকু বুঝতে পারে যে দুজন নারী-পুরুষ আনন্দ করছে, ধর্ষনের ব্যাপারটা সে টের পায়না। দিনেদুপুরে নারীপুরুষের লীলা দেখে খোকা তো খোকা মহাউত্তেজিত! পথে একবন্ধুকে দেখে সাথেসাথেই তার কাছে গিয়ে খোকা বলতে থাকে, 'জানিস! সত্যি বলছি, নদীর পাড়ে দেখলাম দুটো ছেলেমেয়েত মিলে ইয়ে করছে।'

পারুলের দূর্ভাগ্য যে খোকা চৌধুরীর এই বন্ধুটিই ছিল অতুল। অতুল খোকার কাছে বর্ণনা শুনে সন্দেহ করে, কারণ অমন লম্বা গড়ন আর লম্বা চুল এ তল্লাটে আর কোন মেয়ের নেই। তাড়াতাড়ি ঘরে ছুটে এসে সে দেখতে পায় নগ্ন-বিধ্বস্ত পারুলকে। পারুলের কোন কথাই সে বিশ্বাস করেনা, পারুল যতই বোঝাতে চায় যে লোকটা তাকে ধর্ষন করেছে, অতুল মানতেই পারেনা। পারুলকে দূর দূর করে তাড়িয়ে দেয়।

ক্ষোভে, দুঃখে, অপমানে পারুল ছুটে বেরিয়ে যায়, নদীতে ডুবে আত্নহত্যা করে।

*************************************

এই হলো কাহিনী, এখন আপনাকে বলতে হবে গল্পটার যে ছয়টা চরিত্র --- পারুলের মৃত্যুর পেছনে এদের কার দায় কতটুকু। সবচেয়ে কম দায় থেকে সবচেয়ে বেশী দায় অর্ডারে সাজিয়ে লিখুন।

আশা করি সবাই অংশ নেবেন।

সময় আগামীকাল সারাদিন।

****************************************
ছয়টা চরিত্র হলো:

পারুল -- প্রেমিকা
অতুল -- প্রেমিক
বদরুল -- মাঝি
উখিয়া বিবি -- ধনী মহিলা
ইন্দু বাহাদুর -- ধর্ষক
খোকা চৌধুরী -- অতুলের বন্ধু

**************************************

ব্যাখ্যা:

এই গল্পে ছয়টা চরিত্র মানুষের ছয়টা চারিত্রিক বৈশিষ্ট্যকে খুব স্পস্টভাবে প্রকাশ করে ...
পারুল -- প্রেম/ভালোবাসা
অতুল -- অহম/ইগো
বদরুল -- বাস্তববাদীতা/প্র্যাগমেটিজম
উখিয়া বিবি -- উদাসীনতা(!!)/ ইনডিফারেন্স
ইন্দু বাহাদুর -- ইচ্ছামতো যাখুশী করা বা বলা/ইম্পালসিভনেস
খোকা চৌধুরী -- খোলামন/ওপেননেস

তো, সবার মাঝেই এই বৈশিষ্ট্যগুলো থাকে, ব্যবধানটা হয় কতটা সে প্রকাশ করছে বা অন্যের সাথে শেয়ার করছে।

উপরের চরিত্রগুলোর মধ্যে আপনি সবচেয়ে বেশী দোষী যাকে ভাবছেন তার করেসপন্ডিং বৈশিষ্ট্যটা আপনি সবচেয়ে কম শেয়ার করেন বা অন্যকথায় সবচেয়ে বেশী চেপে রাখেন
একই ক্রমে, সবচেয়ে কমদোষী যাকে ভাবছেন তার করেসপন্ডিং বৈশিষ্ট্যটা আপনি সবচেয়ে বেশী শেয়ার করেন

যেমন আপনি যদি পারুলকে খুব বেশী দোষী ভাবেন তার মানে আপনি প্রেম বা ভালবাসা অতটা প্রকাশ করেননা ,,,সেক্ষেত্রে আপনার ভালবাসার মানুষটি যদি এনিয়ে আপনাকে অভিযুক্ত করে তাহলে বুঝে নিন যে তিনি ভুল করছেননা।
আবার আপনি যদি ভাবেন বদরুলের দোষ সবচেয়ে কম, তাহলে আপনি খুবই বাস্তববাদী, আরেকটু কবিতা-টবিতা পড়ুন
সর্বশেষ এডিট : ২৫ শে অক্টোবর, ২০০৭ সকাল ১০:২২
৯২টি মন্তব্য ০টি উত্তর পূর্বের ৫০টি মন্তব্য দেখুন

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×