আমার প্রিয় পোস্ট

যার ঘড়ি সে তৈয়ার করে, ঘড়ির ভিতর লুকাইছে

জাস্টিস মাস্ট প্রিভেইল! .... হাল ছেড়োনা বন্ধু

২৪ শে অক্টোবর, ২০০৭ বিকাল ৪:২২

শেয়ারঃ
0 0 0

*******************************************

মাননীয় সম্পাদক,

২০০৪ সালের আগস্টের মাঝামাঝি সময়ের সেই ঘটনাটি, সেই যে একটি নিরপরাধ মেয়ে রাহেলাকে কয়েকজন নরপশু মিলে ধর্ষন করল, তারপর তার গলা কেটে ঘাড়টা মটকে দিল, দুদিন পর এসে পানি খেতে চাওয়া মুমুর্ষু মানুষটার মুখে এসিড ঢেলে দিল -- সেই ঘটনাটির প্রেক্ষিতে আজ আমরা আপনার কাছে আর্জি নিয়ে এসেছি।

কোন সন্দেহ নেই মানউষের পক্ষে সম্ভব সবচাইতে জঘন্যতম অপরাধ এটা, কোন সন্দেহ নাই একজন নিরপরাধ মানউষের উপর করা সবচাইতে ভয়াবহ পাশবিকতা এটা। কিন্তু আমাদের এই বাংলাদেশের বাস্তবতার প্রেক্ষিতে, যেখানে আমলাতান্ত্রিক, রাজনৈতিক আর অর্থনৈতিক নিষ্পেষন একটি খুব সাধারন ঘটনা, সেখানে এই অসহায় মৃত মানুষটির পক্ষে আইনি লড়াই লড়তে সাহস পাচ্ছেননা তাঁর মা-বাবা অথবা তাঁর স্বামীর পরিবার। 'আইন ও সালিশ কেন্দ্র' নামে একটি প্রতিষ্ঠান রাহেলার হয়ে এই মামলাটি লড়ে যাচ্ছে, আগামী ২৯ শে অক্টোবর মামলাটি আদালতে উঠবে। কিন্তু মূল মামলার আসামী লিটন পলাতক, অন্যান্যরাও আইনের ফাঁকফোঁকর অথবা সামাজিক প্রতাপের বলে জামিনে মুক্ত। বাংলাদেশের সাধারন মানুষ হিসেবে আমরা আতংকিত এই ভেবে যে মামলাটির ভবিষ্যত হয়ত খুব একটা উজ্জল না।

তাই বলে কি ন্যায়ের প্রতিষ্ঠা হবেনা? ন্যায়ের প্রতিষ্ঠায় কি এদেশের সংবাদপত্রগুলো সবসময় এগিয়ে আসেনি? আমরা হাজার হাজার লাখো লাখো সংবাদপত্র পাঠকেরা আজ আবার আপনাদের পানে চেয়ে আছি, আপনারা আবার অবহেলিত/অত্যাচারিতের পক্ষে দাঁড়াবেন, আপনারা আবার প্রমাণ করবেন এদেশের অসহায় মানুষগুলোর পাশে সময়মতো দেশের বিবেক সংবাদপত্রগুলো এসে দাঁড়ায়।

রাহেলা হত্যামামলায় সর্বোচ্চ ন্যাবিচার যাতে পাওয়া যায়, সেজন্য আপনারা সর্বোচ্চ ভুমিকা রাখবেন এই শুভকামনা রইল।

-বাংলাদেশের সাধারন মানুষদের পক্ষ থেকে

*****************************************
Dear Editor

This letter is for your kind attention to the 'heinous rape-cum-murder case' that took place in mid August 2004 on an innocent lady, Rahela. Needless to say that it was one of the most barbaric act any human can do, where they committed multiple heinous crimes (rape, torture, acid-throwing, murder ) at a time, which by any means we think must be brought under justice.

A case was filed against the four criminals, and it the first hearing will be on October 29, 2007, i.e., within less than a week. But, as you understand the situation of our society, there is a very small chance of getting justice in this case as Rahela belonged to the unpreviliged economic class of Bangladesh. Apparently, it seems that her family did not get enough inspiration from around to keep fighting for the case. An organization, 'Ain O Shalish Kendro' is dealing the case, but we are afraid that without the help of mass-conciousness, this case may turn into another failure as many have been so far. For creating mass-conciousness, we think the best way is to use our news media, and that is why we are approaching you through this letter. We want to shout all together 'Justice Must Prevail'.

We are looking forward to seeing all the Bangladeshi newspaper turned active on this issue as soon as from tomorrow, and prove it again that our newspapers are always by the unpreviliged people.

Sincerely yours,

All the general people of Bangladesh


*****************************************

মানবীরপোস্ট

ফয়সলেরপোস্ট

শামীমেরপোস্ট
(এখানে অনেকপত্রিকার কনটাক্ট নং/এ্যাড্রেস দেয়া আছে)

১. উপরের পোস্টগুলোর ভিত্তিতে ঝটপট বাংলায় একটা পিটিশন তৈরী করলাম ... কপিপেস্ট করুন, পরিমার্জনা প্রয়োজন মনে করলে করুন স্বাধীনভাবে... তারপর মেইল করেদিন পত্রিকার ইমেইল এ্যাড্রেসে ...শামীমের পোস্টে বেশ কয়েকটি মিডিয়ার ই-মেইল এ্যাড্রেস আর ফোন নাম্বার দেয়া আছে ... সেগুলো ব্যাবহার করে অন্তত একজন ই-মেইল করুন ... বেশী হলে ভাল, তবে অসংখ্য যাতে না হয়, সেজন্য যিনিই ইমেইল করবেন তিনিই এখানে কমেন্টে ঘোষনা দিন ...মোটামুটি গোটা দশেক ইমেইল করা হলে আর করার দরকার নেই ...

২. বাংলাদেশের কেউ পিটিশনের প্রিন্ট আউট নিয়ে ফ্যাক্স করুন দয়া করে

৩. দয়াকরে একজন এক্ষুনি ইংরেজীতে একটা পিটিশন তৈরী করে ফেলুন ...

৪. আপনি অনলাইনে নিচের যেসব জায়গায় জড়িত ...সবখানে বিষয়টা তুলে ধরুন

গ্রুপমেইল
অনলাইন ফোরাম
অনলাইন ফ্রেন্ডশীপ সার্কল (ফেইসবুক, অর্কুট, এসব)
ব্লগিং ফোরাম

৫. কেউ একজন অনলাইন পিটিশন ফর্ম তৈরী করে দিন প্লিজ, যেখানে সবাই সাইন করতে পারবে।

৬. আর কি কি ধরনের পদক্ষেপ আমরা নিতে পারি, সেসব আইডিয়া নিয়ে এগিয়ে আসুন ...

সবাই এগিয়ে আসুন আবার ....
মনে রাখবেন ,
জাস্টিস মাস্ট প্রিভেইল!!!!!!!!!

 

সর্বশেষ এডিট : ২৪ শে অক্টোবর, ২০০৭ বিকাল ৫:৩৫ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ২৪ শে অক্টোবর, ২০০৭ বিকাল ৪:২৬
মুহিব বলেছেন: আমি কিছু বুঝি না কি করতে হবে বলে দিন
৪. ২৪ শে অক্টোবর, ২০০৭ বিকাল ৪:৩৪
জ্বিনের বাদশা বলেছেন: মুহিব, সংবাদপত্রগুলোর ঠিকানা/ফোননং/ইমেইল শামীমের পোস্টে দেয়া আছে ... উপরের পিটিশনটা কপিপেস্ট করে মেইল করে দিন
৬. ২৪ শে অক্টোবর, ২০০৭ বিকাল ৫:২৬
জ্বিনের বাদশা বলেছেন: ইংরেজীটাও যোগ করে দিলাম ... প্রয়োজনমতো সংশোধন/পরিমার্জন করে ব্যবহার করুন
৭. ২৪ শে অক্টোবর, ২০০৭ বিকাল ৫:৪১
মাহবুব সুমন বলেছেন: অণৃণ্যের রিপোর্ট টি দারুন কাজে লাগবে।
পত্রিকার মাধ্যমে সচেতনতা স্মৃস্টি করতে হবে।
এটাকে একটি উদাহরন হিসেবে দাঁড়া করাতে হবে ভবিষ্যতের জন্য।
৮. ২৪ শে অক্টোবর, ২০০৭ বিকাল ৫:৫১
জ্বিনের বাদশা বলেছেন: অণৃণ্যের রিপোর্ট কি চ্যানেল আইয়েরটা? ... চালিয়ে যেতে হবে ... পত্রিকাগুলো একসাথে সবাই ফোকাস করলে মামলা চোখে ধুলো দিতে পারবেনা ...
১০. ২৪ শে অক্টোবর, ২০০৭ সন্ধ্যা ৭:৫৭
জ্বিনের বাদশা বলেছেন: রাশেদ, ছড়িয়ে দিন আপনার সব নেটওয়ার্কে
১১. ২৫ শে অক্টোবর, ২০০৭ ভোর ৬:৪২
বিহংগ বলেছেন: এ রকমেরই পোস্ট চাই।
প্রতিটি শব্দ হোক প্রতিবাদের ভাষা।৫
১২. ২৫ শে অক্টোবর, ২০০৭ ভোর ৬:৫৯
জ্বিনের বাদশা বলেছেন: বিহংগ, সাধ্যমতো ছড়িয়ে দিন প্রতিবাদগুলো, দাবীগুলো ... পত্রিকা অফিসগুলোতে ফ্যাক্স করে দিতে পারলে সবচেয়ে ভাল
১৩. ২৫ শে অক্টোবর, ২০০৭ সকাল ৮:৪৩
মানবী বলেছেন: চমৎকার উদ্যোগ। তবে এই পোস্টগুলো খুব দ্রুত হারিয়ে যাচ্ছে প্রথম পাতা থেকে। সবগুলোর লিংক কম্পাইল করে রিপিটাডলি কেউ না কেউ পোস্ট করে গেলে হয়তো কিছু কাজ হবে! ব্লগার 'লাল দরজা'র পোস্টটি টপরেটেড করা সম্ভব হলেও হয়তো সুবিধা হতো!

ব্লগার গড় জর কধৎ উউড় ঐৎড়ংযড় ট কধৎ খড় , অত্যন্ত জরূরি কিছু পরামর্শ ও ঠিকানা দিয়েছেন, সেগুলো সকলের কাজে আসবে। ওনার পোস্টটি হিজিবিজি হয়ে আছে, 'সাংবাদিকদের প্রতি বিশেষ অনুরোধ' পোস্টে মন্তব্য আকারে দিয়েছেন, আপনি পড়ে দেখতে পারেন। আপনার এই মেইল ড্রাফ্টগুলো একটু এডিট করে সেই ঠিকানায়ও পাঠানো যায়।

অনেক ধন্যবাদ আপনাকে।
১৪. ২৫ শে অক্টোবর, ২০০৭ সকাল ৮:৫১
এস্কিমো বলেছেন: জাস্টিস মাস্ট প্রিভেইল!!!!!!!!!
১৫. ২৫ শে অক্টোবর, ২০০৭ সকাল ৯:১২
মাহবুব সুমন বলেছেন: মেইল সব বাউনস্ড হচ্ছে !!
১৬. ২৫ শে অক্টোবর, ২০০৭ সকাল ৯:১৫
জ্বিনের বাদশা বলেছেন: হুমমম ... সুমন, আমিও একটু আগে মেইলবক্স চেক করে দেখি ৫ টা জায়গা থেকে বাউন্সড হয়েছে ... মোরশেদ ভাইও কয়েকজায়গা থেকে বাউন্সড পাইছেন ... আমি পাইলাম ইত্তেফাক, যুগান্তর, নিউনেশন, নয়াদিগন্ত, যাযাদি তঃেকে

মনে হয় কাউকে ফ্যাক্স করতে হবে ... দেখি কি করা যায় ... কেউ ফ্যাক্স করতে পারলে আওয়াজ দিয়েন

১৭. ২৫ শে অক্টোবর, ২০০৭ সকাল ৯:১৭
জ্বিনের বাদশা বলেছেন: মানবী, ব্লগার "গড়জর...." এর কমেন্ট থেকে ঠিকানাগুলো নিলাম ... ধন্যবাদ ... মনে হয় ফ্যাক্স করা লাগবে ... বেশী বেশী লোকে মিলে ফ্যাক্স করুন ...যতবেশী ফ্যাক্স যাবে তত গুরুত্ব বাড়বে

এস্কিমো, চালিয়ে যান ... যেভাবে পারেন ...
১৮. ২৫ শে অক্টোবর, ২০০৭ সকাল ৯:২৩
এস্কিমো বলেছেন: লাল দরজার পোস্টের লিংক টা দেন @মানবী
১৯. ২৫ শে অক্টোবর, ২০০৭ সকাল ৯:২৯
মানবী বলেছেন: লাল দরজা'র পোস্ট, ফয়সল নোই এর প্রথম পোস্টটি সাংবাদিকদের দৃইষ্টিগোচর হলে তাঁদের অনেক সাহায্য করবে। ধন্যবাদ এস্কিমো।
২০. ২৫ শে অক্টোবর, ২০০৭ সকাল ৯:৩৯
কালপুরুষ বলেছেন: চমত্কার উদ্দ্যোগ। সাধুবাদ জানাই।
২১. ২৫ শে অক্টোবর, ২০০৭ সকাল ৯:৪৫
জ্বিনের বাদশা বলেছেন: কালপুরুষদা, ধন্যবাদ ... সবাই মিলে যে যেভাবে পারি চেষ্টা চালালে কিছু রেজাল্ট আসবেই ...
২২. ২৫ শে অক্টোবর, ২০০৭ সকাল ১০:৩৮
ঝড়ো হাওয়া বলেছেন: আমিও আছি আপনাদের সাথে।
শুভ কামনা করছি।
২৩. ২৫ শে অক্টোবর, ২০০৭ সকাল ১০:৪৩
নগর বাউল বলেছেন: আমিও আছি আপনাদের সাথে।
শুভ কামনা করছি। ৫
২৪. ২৫ শে অক্টোবর, ২০০৭ দুপুর ১:২৩
জ্বিনের বাদশা বলেছেন: ধন্যবাদ, ঝড়ো হাওয়া আর নগর বাউল ... যে যেভাবে পারেন হেল্প করেন ...

ব্লগার "গড় জর ...(মৃদুল)"এর সুপারিশ অনুযায়ী বিভিন্ন পত্রিকার কলামিস্টদের কাছে আমরা ব্যাপারটা তুলে ধরতে পারি... চলেশ রিসিলের জন্য মু. জাফর ইকবাল কলম ধরেছিলেন ... ব্যাপারটা সাড়া ফেলেছিল ... যদিও রাহেলার ব্যাপারটা 'সামরিক অত্যাচারের' প্রতীক না, তাও এটাও নজর দেয়ার জন্য একটা গুরুত্বপূর্ণ বিষয় ... কারণ এত জঘন্য নৃশংসভাবে মানুষ খুন হয়, এটা ভাবতেও গা শিউরে ওঠে ...

পত্রিকাগুলোর অনলাইন ভার্সনে কলামিস্টদের ইমেইল এ্যাড্রেস পাওয়া যাবে কি? অথবা কেউ জানলে এখানে জমা দিতে থাকেন।
২৭. ২৭ শে অক্টোবর, ২০০৭ বিকাল ৫:২৯
ম. ন. আলম ফরিদ বলেছেন: সবাই কে একটা প্লাটফর্মে কাজ করলে সম্মিলিত শক্তিটাও অনেক বেশি হতো। আপাতত আমার কাছে মনে হচ্ছে আমাদের সবার এক সাথে একই জায়গায় এক সাথে কাজ করা দরকার। আমি যে আই-পিটিশনটা Click This Link তৈরী করেছি ওটাতে সাইন পড়েছে প্রায় ১০৪ কাছাকাছি। তবে ওটার কনটেন্টটা আরও শক্ত করা দরকার ছিল। রাহেলার জন্য তৈরী করা ব্লগেhttp://justice-for-rahela.blogspot.com/ রাহেলাকে নিয়ে করা সম্ভাব্য কাজ গুলোর লিংক দেয়া আছে। আরিফ জেবতিক একটা গুগুল গ্রুপ খুলেছেন -http://groups.google.com/group/JusticeForRahela আরও কিছু বিচ্চিন্ন কর্মকান্ড হচ্ছে । যা এক সময় হয়তো গতি হারিয়ে ফেলতে পারে। কারন আমরা হচ্ছি এক হুজুগে জাতি। যখন হুজুগ আসে আমরা এক সাথে অনেক কিছু করি আবার কিছু দিন পর সব কিছু ভুলে যাই।
২৮. ২৭ শে অক্টোবর, ২০০৭ রাত ১০:৩৯
জ্বিনের বাদশা বলেছেন: ফরিদ, বিচ্ছিন্নভাবে হচ্ছেনা ... সামহাউ সবাই কানেক্টেডভাবেই করছে ...জেবতিক আরিফ ভাই গুগল মেইলিং লিস্ট করেছেন ... লালাদরজা সবপোস্ট একত্র করে সামগ্রিক চিত্র দাঁড় করিয়েছেন এখানে
কাজেই হুজুগে জাতি নিয়ে হতাশ হবেননা ... আমরা একতাবদ্ধ ... যে যেভাবে পারেন এগিয়ে যান ..যখনসবাই একবিন্দুতে এসে মিলবে, তখন একটা বিশাল মোমেন্টাম হবে

ধন্যবাদ
২৯. ০৮ ই নভেম্বর, ২০০৭ সকাল ১০:৩৮
মানবী বলেছেন: রাহেলা হত্যা মামলার বিচারের জন্য পিটিশনটিতে জাপান প্রবাসীদের তেমন দেখছিনা! :(
সকলের মাঝে পিটিশনটি ছড়িয়ে দেবার উপায় জ্বিন বিশেষ করে জ্বিনের বাদশা'র জানা আছে নিশ্চয়!
৩০. ০৮ ই নভেম্বর, ২০০৭ বিকাল ৪:২১
জ্বিনের বাদশা বলেছেন: মানবী, হুমম ... আমি আসলে ব্যাপারটা নিয়ে একটু হতাশাতে ভুগছিলাম ... তেমন সাড়া না পেয়ে ... যাইহোক, মু. জাফর ইকবালের অনুষ্ঠানের দিন ব্যাপারটা সবার সামনে তুলব ... আশা করি লোকজন সচেতনতা দেখাবেন ...

যাই হোক, আশা ছাড়ছিনা

 

মোট সময় লেগেছে ০.৯৫১৯ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
কি করার কথা কি করছি,
কি লেখার কথা কি লিখছি!
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ