আমার প্রিয় পোস্ট
- গত ৫ বছরে চালের দাম দ্বিগুণ - মারদাঙ্গা
- প্রখ্যাত ব্লগার দিনমজুর ও সোশ্যাল মিডিয়া এক্টিভিস্ট ফিরোজ গ্রেফতার! সোশ্যাল মিডিয়া মুভমেন্ট আপরাইজিং! - কৌশিক
- ক্ষুধার্ত থেকো, বোকা থেকো (কপি-পেস্ট পোস্ট) - বল্টু মিয়া
- জয় হোক বাংলা ভাষার, জয় হোক বাংলা ব্লগের: আলী মাহমেদ - নোটিশবোর্ড
- ভয়ঙ্কর এক সংখ্যার জন্ম, নিষ্ঠুর এক খুনের গল্প (শেষ পর্ব) - ম্যাভেরিক
- লগোদের বির্বতনবাদ - জেরী
- বাপেক্স/পেট্রোবাংলাকে নিয়ে যতসব মিথ ও তার জবাবে .... - দিনমজুর
- গ্যাস উৎপাদন কে করবে? - দিনমজুর
- বাংলাদেশে তেল/গ্যাস অনুসন্দ্ধানের সংক্ষিপ্ত ইতিহাস এবং গ্যাস সংকটের প্রেক্ষিত। - মনোয়ার আহমদ
- সাগর বক্ষে গ্যাস ব্লক ইজারার উদ্দেশ্য গ্যাস সংকট মোকাবেল না রফতানি? - ভিন্ন চিন্তা
- গ্যাস ব্লক ইজারা: এবার সাগর লুটের লাগলো ধুম - দিনমজুর
- হিরোশিমা দিবস ঃ আধুনিক সভ্যতার এক কলংকজনক অধ্যায়। - ভিন্ন চিন্তা
- সেলিব্রিটি সিনড্রোম - ফারহান দাউদ
- জায়নিস্টদের অবিসংবাদিত নেতা এবং ইসরায়েলের প্রথম রাষ্ঠ্রপতি ডঃ চ্যাইম ওয়াজম্যানের সাথে ইসরাইল প্রতিষ্ঠা বিষয়ে কথোপকথন। - নরাধম
- বাজেটে পিপিপি :পাবলিক-মানি টু প্রাইভেট পকেট?- ১ম কিস্তি - দিনমজুর
- ব্লাড ক্যান্সারে আক্রান্ত ডিএমসির ছাত্রী নাহিদা মৃত্যুর প্রহর গুনছে - অণৃণ্য
- পুরান আর রূপকথা নিয়ে আরও কিছু কথা... - খারেজি
- বাংলাদেশের মানুষের মন - আহমাদ মোস্তফা কামাল
- সচলায়তন ব্লগের কয়েকটি ইবুকের সরাসরি ডাউনলোড লিংক - সাদাচোখ
- যুদ্ধাপরাধীদের বিচার রোধে আন্তর্জাতিক চাপ - রেজওয়ান
- ৮০০তম পোষ্টঃ কিছু আবোল-তাবোল কথা - এস্কিমো
- ব্লগ এবং পত্রিকায় পাওয়া প্রত্যক্ষদর্শীদের বর্ণনাগুলোর সঙ্কলন - আতিকুল হক
- এসো ৭১ এর গল্প শোনাই সবাই মিলে - জ্বিনের বাদশা
- যুদ্ধাপরাধীদের বিচার চাই-১: একটা কমিশন গঠনের কাহিনী - শওকত হোসেন মাসুম
- আর কত মেরে থামবে শিকার, গণচিঠি দিন দেশে দেশে (আপডেটেড) - কাকশালিখচড়াইগাঙচিল
- ইজরায়েলের জবানবন্দী:: তেলআবিবে বিপন্ন মানবতা আর আত্মরক্ষার অধিকার !! - মেহরাব শাহরিয়ার
- চাইনিজ ভেজিটেবল কিভাবে রান্না করবেন। - জরিণা
- কাচ্চি বিরিয়ানী রেসেপি - মাহবুব সুমন
- জনস্বার্থের পোস্ট: ব্লগে আপনার নিজের সেরা লেখা কোনটি? (সবার অংশগ্রহন বাধ্যতামূলক)
- জ্বিনের বাদশা
- একাত্তরের গণহত্যা ও নারী নির্যাতনঃ কিছু সাক্ষীর বয়ান - রাশেদ
- অভিশপ্ত এই খুনীদেরও চিনতে হবে ঘৃণাভরে... - অমি রহমান পিয়াল
- সেই কালোরাতে ইথারে খুনীরা যা বলেছিলো.... - অমি রহমান পিয়াল
- মুক্তিযুদ্ধের কিছু প্রামান্য বইয়ের তালিকা - ফারহান দাউদ
- ফিরে দেখা ইতিহাস : ভাষা আন্দোলনের দিনপন্জী (১৯৪৭-৫৬)। উৎসর্গ - সকল ভাষাশহীদকে - মিরাজ
- একটি সত্যিকার [অ]রম্য গল্প: নাটকের বিবর্তন , প্যাকেজ বিপ্লব , এবং একজন বিপ্লব-প্রত্যক্ষদর্শীর জবানবন্দি - মেহরাব শাহরিয়ার
- ফিলিস্তিন সংকটের কারন - এ মাস্ট ওয়াচ ভিডিও - আবূসামীহা
- এক রাত্রির গল্প - রক্তিম
- যুদ্ধাপরাধীদের বিচার ৎৎ হবে না কেনো, হবে ... - হাসান মোরশেদ
ডিসেম্বর ৬ : ভুলিনাই, ভুলবনা
০৬ ই ডিসেম্বর, ২০০৭ বিকাল ৪:৫১
আজ ৬ই ডিসেম্বর ছিল, স্বৈরাচারের হাত থেকে আমাদের মুক্তির দিন।
মাঝে মাঝে একটা প্রশ্ন আমাকে ভীত করে তোলে। এই যে বিদেশে আছি, চাকরি বাকরি করছি, অথবা দেশে থাকলেও হয়ত ভাল কোন চাকরী করতাম; তখন হঠাৎ যদি একটা যুদ্ধ লাগত? ঠিক ৭১ এ যেমন দেশ আক্রান্ত হয়েছিল পাক হানাদের দ্বারা, সেরকম কিছু? তাহলে কি এই নিরাপদ/নিশ্চয়তামূলক জীবন ছেড়ে দেশের জন্য লড়ার রিস্কটা নিতাম? এখনই যদি যুদ্ধ লাগে, তাহলে কি দেশে গিয়ে অস্ত্র ধরব, না নিয়মিত অফিস করে রাতে ইন্টারনেটে এখানে সেখানে গনসংযোগ করেই দেশের প্রতি দ্বায়িত্ব শেষ করব? খুব কঠিন প্রশ্ন। ভয় হয়, সাধারন চিন্তায় ভাবলে মনে হয় যে, দেশে ফিরে যাবনা। হয়ত দেশকে ভালবেসে দেশের জন্য কিছু করার চেষ্টা তখন করব, কিন্তু সবটাই এখনকার নিশ্চয়তাটুকুকে অটুট রেখে। আমি জানিনা এরকম প্রশ্নের জবাবে আপনি পাঠক কি ভাবছেন।
তবে এটা বুঝি যে, সমস্যাটা দেখা না দিলে বলা যায়না কি করব; মানে যুদ্ধ লেগে গেলে তখনই শুধু বলা যাবে কি করব। যুদ্ধ করার জন্য যে ছুটে যাবনা সেটা আমি পুরো নিশ্চিত নই। মনের যে অংশটুকু যুদ্ধে যাবার জন্য সায় দেয়, সেখানে বাস করে এক অদ্ভুত স্মৃতি। হুমায়ুন আহমেদ তার 'জোছনা ও জননীর গল্প' বইয়ে লিখেছিলেন ৭১ এর ১৬ই ডিসেম্বর দেশ স্বাধীনের খবর যখন তিনি পেলেন, তখন ঢাকার খোলা রাস্তায় তিনি আর তাঁর বন্ধু (সম্ভবতঃ আনিস সাবেত) প্রাণখুলে দৌড়েছিলেন, আর কতক্ষণ পরপরই হেসে উঠেছিলেন। তাঁর বর্ণনাটা যতবার পড়েছি ততবারই মনে হয়েছে 'ইস্, আমি যদি তখন থাকতাম।' পড়তে পড়তে অদ্ভুত অনুভুতি হতো, আনন্দে হাসতে থাকি। আমরা এই প্রজন্ম সেই ১৬ই ডিসেম্বর পাইনি, আমাদের দুর্ভাগ্য। তবে এরকম ছোটখাটো একটা স্বাদ আমরা পেয়েছিলাম। সেটা ছিল ৯০ এর ৬ই ডিসেম্বর। সেসময় আমাদের ভয় হতো এই এরশাদকে হয়ত কোনদিনই সরানো যাবেনা গদি থেকে, কিন্তু ৬ই ডিসেম্বর সেই ভয় দূর করে দিয়েছিলো। সাথে সাথে এক আত্নবিশ্বাস দিয়েছিলো আমাদের যে, সামরিক স্বৈরাচার এদেশে আর জাঁকিয়ে বসতে পারবেনা।
আজ, আমাদের সেই ভয় আবার কবরের ঘুম ভেঙে মোটাতাজা তাগড়া হয়ে ফিরে আসছে, আমাদের সেই আত্নবিশ্বাসকে একদল লুটেরা, যাদের হাতে আমরা বিজয়কে ছেড়ে দিয়েছিলাম, তারা ভেঙে চুরমার করে দিয়েছে।
আমরা যাদেরকে বিশ্বাস করেছিলাম, তারা সেই একই স্বৈরাচারকে নিয়ে কাড়াকাড়ি করেছে, আমরা মুখ লুকাই কোথায়? ... শুধু তাইনা, যেকারনে এই কাড়াকাড়ি, সেই একই কারনে দেশের সাথে সবচেয়ে বড় হারামীপনা করা রাজাকার/আলবদর/আলশামসদেরও আঁচলের তলায় ঢুকিয়েছে ... তারপর আবারও সামরিক শাসনের কাছে দেশকে ছেড়ে দিয়ে নিজেরা এখন নতুন ধান্দায় ব্যস্ত ...
আর সেই সামরিক শাসকেরা আজ আমাদের বিশ্ববিদ্যালয় শিক্ষকদের মৌন মিছিল, হ্যাঁ জনাব, মৌনমিছিলের মতো "মহাঅপরাধের" দায়ে জেল-জরিমানা করেছেন ...
আমরা এখন কোথায় যাব?
৯০ এর গনআন্দোলনে এই সামান্য আমার কোন অংশগ্রহনই নেই বলতে গেলে। আমি তখন ক্লাস নাইনের ছাত্র। কারফিউ চলত, আমরা কলোনীর গেটের কাছে দাঁড়িয়ে থাকতাম। পুলিশের গাড়ী দেখা গেলে দূর থেকে ইট-পাটকেল ছুড়তাম; গাড়ী কাছাকাছি এলে ভোঁ দৌড়। এই সামান্য অংশগ্রহনেই আমি এক অদ্ভুত অভিমান বোধ করি, হতাশ লাগে।
তখন ভাবি,
যারা আত্নদান করেছেন, নিরলসভাবে নিঃস্বার্থভাবে স্বৈরাচারের বিরোধিতা করে দিনরাত আন্দোলনে ছিলেন, সরাসরি যুদ্ধে ছিলেন, তারা কি ভয়াবহ অভিমানে আছেন?
নুরহোসেনের বাবা-মা বা ডাঃ মিলনের স্ত্রী-সন্তানেরা আজ কিভাবে মুখ লুকিয়ে কাঁদেন।
তারপর ভাবি,
৭১ এর রাজাকরের গাড়ীতে যখন দেশের পতাকা উড়ে/ একাত্তরের সবচেয়ে বড় ক্রিমিনালদের একটাকে যখন "দেশের প্রতি বিশেষ অবদানের" জন্য বনানীতে জমিদেয়া হয় -- তখন সেই মুক্তিযু্দ্ধের সময়ের মানুষেরা কিভাবে অভিমানে ডুকরে উঠে! মুক্তিযোদ্ধাদের পবিত্র আত্নায় কি কঠিন কষ্ট অনুভূত হয়!!! ভাবতে পারিনা, গায়ে কাঁটা দেয়।
শেষপর্যন্ত কি, একদল নীরব অভিমানীতে ভরে যাবে এদেশ?
আরেকবার জেগে উঠবেনা?
বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
মাহবুব সুমন বলেছেন:
২য় প্যারার কথা ভাবছি।
নীতিশ বৈরাগী বলেছেন:
আমিও তখন ক্লাস নাইনে। ফাইনাল পরীক্ষা পিছাইয়া গেছিল আন্দোলনের কারণে। শ্লোগানগুলা মনে আছে :
হৈ হৈ রৈ রৈ
এরশাদ শালা গেলি কৈ
পলাইচ্ছেরে পলাইচ্ছে
এরশাদ শালা পলাইচ্ছে
ধর শালারে
মার শালারে
এস্কিমো বলেছেন:
আফসোস করার কোন কারন নেই। স্বৈরাচার বিদায় নিলেও ওর ছায়া এখনও রয়ে গেছে - সেই ছায়া প্রলম্বিত হয়ে হয়তো দেশকে ঢেকে ফেলবে। যার কিছু নমুনা দেখছে। সুতরাং তৈরী থাকুন - হয়তো আরেকটা ৬ ডিসেম্বর তৈরী হলেও হতে পারে।
নীতিশ, আমরা সবচেয়ে মজা পাইছিলাম,
"এরশাদ বলো, রওশন বলো, কিছুই রবে নারে, সবশালারা ভাইসা যাইব বঙ্গোপসাগরে"
মাহবুব সুমন বলেছেন:
চক্রাকারে চলবে সব।গনতন্ত্র এখন রাগবি বল। হাতেও খেলা হয়, পায়েও খেলা হয়।
সময়েই বলে দেবে আমি সাহসী না কাপুরুষ না এড়িয়ে থাকা বীর(?) পুরুষ।
"৭১ এর রাজাকরের গাড়ীতে দেশের পতাকা" না?
অন্যমনস্ক শরৎ বলেছেন:
আমাদের জাতীয় বাল দৈনিক, প্রথম আলোর পিছনের পৃষ্ঠায় যতটা ছোট করে পারা যায়, এই খবরটা ছাপছে।এইটা দেখেই বোঝা যায় দেশে গণতন্ত্রের অবস্থা কেমুন সংকুচিত। ভালো লেখা, আর কি খবর কন, আসেন কেমুন?
নীতিশ বৈরাগী বলেছেন:
ভাস্কর ভাই,৪ ডিসেম্বর ঐ সময়ে আমরা বিবিসি শুনতেছিলাম। রাত দশটায় বিবিসিতেই হঠাত শুনলাম চাচা যাইবোগা। তারপর বিটিভি ছাইড়া দেখি ঘটনা ঘইটা গ্যাছে। ৫ তারিখ রাস্তায় মানুষের ঢল নামছিল। ৬ তারিখে হইল আনুষ্টানিক পদত্যাগ।
আপনার লেখা অনেক ভাবনার সুযোগ করে দেয় , যার উত্তর খুজতে গিয়ে নিজের অবস্থানও প্রশ্নের সম্মুখীন হয়ে পড়ে (দ্বিতীয় প্যারা,শেষ প্যারা)
রাশেদ বলেছেন:
আশায় আছি আরেক গণজাগরনের।
পাগলা বাবু বলেছেন:
ভাই আমরা আছি ।
অচেনা বাঙালী, আমি মনে করিনা এটা শুধু ৯০ গনতন্ত্রের ইফেক্ট ... রাজাকাররা সবসময়েই সুযোগের অপেক্ষায় মুখিয়ে ছিল ... শাহআজিজের গাড়ীতেও যেমন পতাকা উড়েছে, ইনকিলাব মান্নানের/ রাজিয়া ফয়েজ/আনোয়ার জাহিদদের গাড়ীতেও উড়েছে ... ৯০ এর আগেই ...
ইনফ্যাক্ট ৭১ এও তাই ...
একদল বাংলাদেশী লোক (জামাতীরা) দেশের স্বাধীনতার বিরোধীতা করেছে, মূল কারণটা কি? জামাতের আদর্শ? আমার তা মনে হয়না ... জামাত হইল এমন একটা দল যারা সবসময়েই চায় ক্ষমতায় যাইতে বা এর কাছাকাছি থাকতে ... ৭১ এও তাই চাইছিল ... ইয়াহিয়ার পাছা চেটে যদি পূর্ব বাংলার কয়েকটা মন্ত্রী পদ বাগানো যায় ...
কালকে হন্যে হয়ে খুঁজছি, কোন পত্রিকাতেও লীড তো দূরের কথা গুরুত্বপাওয়া খবর হিসাবেও আসেনাই ... কোন কুতুব কলামও লেখেনাই ... গত বৎসরও একই ঘটনা ... গতবৎসর অবশ্য এই সময়ে দুই মহান কুতুব খালেদা-হাসিনা এরশাদকে নিয়া টানটানিতেই ব্যাস্ত ছিলেন ... হাহ্ ...
মেহরাব, ধন্যবাদ ...
রাশেদ, পাগলা বাবু, আশাই ভরসা ...
আপনি তো বস্ উধাও হয়ে গেলেন,অনেকদিন পরে দেখলাম।
ফারহান, ভাইরে সময় যে কিভাবে যায়! ... আপনাদের কি গ্র্যাজুয়েশন হয়ে গেছে? ... শুভেচ্ছা রইল

সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...















