somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

তিব্বতে এসব কি হচ্ছে? চীন সরকারকে নিন্দা জানাই

১৭ ই মার্চ, ২০০৮ সকাল ১১:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ছোটবেলায় ভূগোল বইয়ে পড়েছিলাম, নিষিদ্ধ শহর -- লাসা, তিব্বতের রাজধানী। সেই লাসার জনগন আজ ভয়াবহ আক্রমণের সম্মুখীন। দীর্ঘসময় ধরে চীনের অধীনে থাকা এই তিব্বতী জনগন, যাদেরকে চীন সরকার যাবতীয় অধিকারসমূহ থেকে নিষ্ঠুরভাবে বঞ্চিত করে আসছে কয়েক দশক ধরে, তাদের জীবন আজ সরাসরি অস্ত্রের মুখে নিরাপত্তাহীন। গত সপ্তায় শুরু হওয়া চীন সরকারবিরোধী আন্দোলনে কয়েকদিনের মাথায়ই শতাধিক নিহত হয়েছে বলে দাবী করছে বিশ্বের মূল মিডিয়াগুলোর সবগুলো। নিষিদ্ধ শহর আবারও নতুনভাবে নিষিদ্ধ হয়েছে, মিডিয়া, বিদেশী পর্যটক ও অধিবাসীদের লাসা থেকে চলে যাবার নির্দেশ দিয়েছে চীন সরকার।

ধিক্কার আর নিন্দা জানানোর ভাষা নেই, চীন সরকারকে বলি, এই নিষ্ঠুরতা এক্ষুণি থামাও!!!

এটা ঠিক যে চীনে অনুষ্ঠিতব্য অলিম্পক গেমসকে লক্ষ্য করে চীন সরকারের যাবতীয় মানবাধিকার লংঘনমূলক কাজকর্ম এখন আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছে, তারই ফলশ্রুতিতে চীনের বিরুদ্ধে বিশ্বজনমত তৈরী হবার পথ ধরেই হয়ত লাসার অধিবাসীরা এই আন্দোলনের সূত্রপাত ঘটিয়েছে। কিন্তু দীর্ঘদিন যাবৎ বিশেষ করে সাংস্কৃতিকভাবে নিপীড়িত এই জনগোষ্ঠীর নিজেদের দাবী জোরদার করার অধিকার আছে। যেমন অধিকার আছে দারফুরের জনগনেরও।

দারফুরের গণহত্যার জন্য সুদান সরকারকে অস্ত্র সহায়তা দেয়ার জন্য চীন সরকারের সমালোচনা করে জনপ্রিয় চলচ্চিত্র পরিচালক স্টিফেন স্পিলবার্গ এবছর অলিম্পিক কার্যক্রম থেকে নিজেকে সরিয়ে নিলে মূলত চীনের মানবাধিকার লংঘনবিষয়ক ইস্যুগুলো একটার পর একটা আলোচনায় আসতে থাকে। যদিও একই দোষে দুষ্ট আমেরিকায় (ইসরাইলে অস্ত্র যোগান) বসবাস করে চীনের ব্যাপারে স্পিলবার্গের এই প্রতিক্রিয়াকে অনেক সমালোচকই "হাস্যকর" বলে অভিহিত করেছেন, তথাপি দারফুরের গণহত্যার জন্য সুদান সরকারের পাশাপাশি চীন সরকারের দায় পুরোপুরিই থেকে যায়। যেমনটা থেকে যাচ্ছে এবারের "লাসা ম্যাসাকারের" দায়।

বাংলাদেশের মিডিয়া বা রাজনৈতিক অঙ্গনের এব্যাপারে নিশ্চুপ থাকাটাও একরকম নৈতিক অস্বস্তির জন্ম দেয়।

অবিলম্বে চীন সরকার এই গণহত্যা থামাবে -- এই আহবান রাখা ছাড়া দুপয়সার ব্লগলেখক আমাদেরও আর তেমন কিছু করার নেই।


ছবি: ওয়ালস্ট্রীট জার্নাল
সর্বশেষ এডিট : ১৭ ই মার্চ, ২০০৮ সকাল ১১:৫৬
২৪টি মন্তব্য ২১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

×