******************************************************
জাপানের ঐতিহ্যবাহী পত্রিকা ইয়োমিউরি শিমবুন; ইয়োমিউরি গ্রুপের বেসবল টিম "টোকিও জায়ান্টসে"র মতো আকাশছোঁয়া জনপ্রিয়তা না থাকলেও, যে জনপ্রিয়তাটা এই পত্রিকা এখনও ধরে রেখেছে সেটাও কম না। প্রতিদিন বিক্রী হয় কয়েক মিলিয়ন কপি।
তো, উপরের ছবিটা দেখলেই বুঝবেন, ইয়োমিউরি পত্রিকার হেডলাইনের ফন্টসাইজের ক্রমবিবর্তন দেখা যাচ্ছে। ১৯৫১, ১৯৮৩,১৯৮৯,২০০০ আর ২০০৮ সালের হেডিংয়ের ফন্টসাইজের বপুবিস্তারের ইতিহাস। শুধু হেডিং না, একইহারে বেড়েছে ভেতরের কন্টেন্টের ফন্টসাইজও।
ছবিতে যে জাপানী (অরিজিনালি চাইনীজ ক্যারেকটার) ক্যারেকটারটা দেখছেন, এটার উচ্চারণ হলো, "ইয়োমি", মানে হলো "পড়া"। ছাদ থেকে পড়ে যাওয়া না, বই-পুস্তক পড়া।
এখন আপানাকে গেস করতে হবে, কেন এই ফন্ট সাইজটা দিনে দিনে বড় হচ্ছে।
হিন্টস হলো, বাংলাদেশে এই ঘটনা ঘটার সম্ভাবনা নেই।
সর্বশেষ এডিট : ২৫ শে মার্চ, ২০০৮ সকাল ৯:৫৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


