somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আবারও এক সপ্তাহ পর রাশেদ-এস্কিমো ব্যানমুক্ত হবে --- আমরা কি করব?

০১ লা এপ্রিল, ২০০৮ সকাল ৭:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

হতাশ হচ্ছি এই ভেবে যে, কর্তৃপক্ষ কি আমাদের কথার কোন মূল্য দেয়?

এত লোক এতভাবে বলছে রাশেদ -এস্কিমোর উপর অন্যায় ব্যানটা উঠাতে, কর্তৃপক্ষ কি সেটার মূল্য বুঝতে পারছে?
কর্তৃপক্ষ কি ভাবছে যে "বিনাপয়সায় ব্লগিং করতে দিচ্ছি, আবার এত কথা কিসের?" এরকম কিছু?

তারা আমাদের কোন মতামতেরই গুরুত্ব দেয়না, কখনও দেয়নি। এই যে আমরা লিখছি, এগুলোর কোন মূল্যই নেই ...

এমনই অথর্ব কর্তৃপক্ষ যে একটা পোস্টে এসে নিজেদের অবস্থান পরিস্কার করে বলার মতো সৎসাহসও তাদের নেই

আগেরবারও জানুয়ারীর শুরুতে যখন আট/দশজন রেগুলার ব্লগারদের ব্যান করেছিলো, তখনও তারা আমাদের কথায় কান দেয়নি; ঠিকই নিজেদের মত অনুযায়ী এক সপ্তা পর ব্যান উঠিয়েছে ...

তারপরও আমরা মেনে নিয়েছি, খুশী হবার ভান করেছি ... কিন্তু কেন? ব্লগটাকে বাঁচানোর জন্যই তো, তাইনা? ...

আমরা যারা কলমবিরতিতে গিয়েছিলাম, তাদের সবার কয়েকটা দূর্বলতা আছে; একটা হলো লিখতে চাওয়া, নিজের মনের কথাকে লিখে রাখার তাগিদ বোধ করা, সেজন্যই তো ব্লগার, তাইনা? ... আরেকটা দূর্বলতা হলো এই সামহোয়ার কর্তৃপক্ষ না হোক, এই হোমপেজটা, এখানে একত্র হওয়া অসংখ্য ব্লগার -- তারা একে অন্যের প্রতি একটা টান অনুভাব করে শুধু এই ব্লগের কারণে-- এ ব্যাপারটা। আমরা এখানে লিখতে চাই, সবার সাথে কানেক্টেড থাকতে চাই ... সেই দূর্বলতার সুযোগ কি কর্তৃপক্ষ বারবার নেবে?

এবারও কি শেষমেষ তাই করবে? ... এক সপ্তাহ পর রাশেদ আর এস্কিমোকে আনব্যান করবে ... প্রশ্ন হলো, আমরা কি এবারও খুশী হবার ভান করব? আরও যে প্রশ্নটা থেকে যায়, একসপ্তাহ পর যখন রাশেদ আর এস্কিমো লিখতে পারবে, তখন কি আমরা এত সহজেই আবার কদিন আগের অবস্থায় ফিরে যেতে পারবো?

নিজের ব্লগে নিজের ক্ষোভ প্রকাশের জন্য প্রতীকি প্রতিবাদ করতে গিয়ে ব্যান হয়েছে রাশেদ। এই সেই রাশেদ, যাকে এই ব্লগে একটা ব্লগারও নাই যে ভালোবাসেনা। আমি তো বলব, এই ছেলেটা একাই সামহোয়ারকে বাঁচিয়ে রাখতে সাহায্য করেছে। খুব বেসিক একটা ব্যাপার, ব্লগাররা লিখে আনন্দ পায় তখনই যখন সে দেখে তার ব্লগে কমেন্ট পড়ছে। যখন সে দেখে রাশেদের মতো একজন মনোযোগী পাঠক (এবং সুলেখকও) তার লেখা পড়ছে, তখন সে পরবর্তী লেখাটা আরো ভালো করে লেখার উৎসাহ পায়। প্রশ্ন হলো, একসপ্তা পর রাশেদ যখন ব্যানমুক্ত হবে, তখন কি সে পারবে আগের মতো স্বতঃস্ফুর্তভাবে ব্লগে আসতে, সবার সাথে যোগাযোগ রাখতে কি সে আগের মতোই উৎসাহিত বোধ করবে? বিশেষ করে যে ব্লগ কর্তৃপক্ষ তার নিজের পোস্ট এডিট করার ক্ষমতা রহিত করেছে, তাদের রাজ্যে?

********************************************
জনাব/জনাবা কর্তৃপক্ষ, মনে রাখবেন, আপনারা শুধু প্ল্যাটফর্ম আর সফটওয়ারই দিয়েছেন। সেটা যে কেউ বানাতে পারে। সামহোয়ার ব্লগ এখন যে পরিচিতি অর্জন করেছে ইন্টারনেটে, সেটার পেছনে মূল অবদান ব্লগারদের। ব্লগারদের মতামতকে বাদ দিয়ে নীতিমালার প্রয়োগ এই ব্লগকে আবারও সেই শুধু প্ল্যাটফর্ম আর সফটওয়ারেই পরিণত করবে।

এই পোস্টে কর্তৃপক্ষকে সরাসরি সংলাপে আসার আহবান জানাচ্ছি, সৎসাহস থাকলে আসুন এখানে। আমরা ব্লগাররা যারা রাশেদ এস্কিমোর আনব্যানের দাবী তুলছি, তাদের প্রশ্নগুলোর জবাব দিন, কথাগুলো শোনার চেষ্টা করুন।

********************************************

ব্লগারদের বলছি:
একসপ্তাহ পর যদি রাশেদ আর এস্কিমোর আনব্যান হয়, সেটা প্রমাণ করবে কর্তৃপক্ষ আমাদের মতামতকে গুরুত্ব দেননি। সেক্ষেত্রে আমরা কি করব সেটা নিয়ে আমরা আলোচনা শুরু করতে পারি। সবাই মতামত দিন।

ব্যক্তিগতভাবে আমি এখানে ব্লগিং এই মুহূর্তেই বন্ধ করে দিতে পারি, কারণ আমি সচলায়তনেও ব্লগিং করি। আমার তো লেখার জায়গা আছেই, বন্ধুবান্ধবও সেখানে কম না।
কিন্তু কেন দিইনি? এই ব্লগটাকে ভালোবাসি বলেই, এখানে আসা অসংখ্য ব্লগারদের ইলেক্ট্রো-সখ্যতার টানেই বাদ দিইনি। হয়ত আমি তেমন উঁচুমানের ব্লগারনা, তারপরেও নিজের চিন্তা-ভাবনা দিয়ে ব্লগটাকে যতটুকু সমৃদ্ধ করা যায়, যতটুকু আনন্দের পরিবেশ তৈরী করা যায় সেটা সবসময়ই তৈরী করতে চেষ্টা করেছি। সেটার কারণ ছিল, আমার এই সামান্য প্রচেষ্টা যদি সামহোয়ারকে সামান্য হলেও উপভোগ্য করে তোলে, বাঁচিয়ে রাখে, সেই প্রচেষ্টাতেই।

আমাদের এই ভালোবাসা যদি কর্তৃপক্ষকে না ছোঁয়, তবে সেটা ভীষন দুঃখজনক। তবে আমি নিশ্চিত কর্তৃপক্ষকে না ছুঁতে পারলেও, সামহোয়ারের জমিনকে সেই ভালোবাসা ঠিকই ছুঁতে পেরেছে। তাই কর্তৃপক্ষকে যদি না ছোঁয়, তাহলে তার মানে শুধু এটাই হতে পারে,

কর্তৃপক্ষ নিজেই সামহোয়ারের জমিনের সাথে সংযুক্ত না।
সর্বশেষ এডিট : ০১ লা এপ্রিল, ২০০৮ সকাল ৮:০৬
৪৯টি মন্তব্য ১৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×