আমার প্রিয় পোস্ট

যার ঘড়ি সে তৈয়ার করে, ঘড়ির ভিতর লুকাইছে

গেসবল ১৩: চায়ের কাপের কথকথা

২৩ শে এপ্রিল, ২০০৮ দুপুর ১২:০০

                       

গরম পানীয়, যেমন চা, কফি, গ্রীণ টি, ওলং চা -- এসব পান করার সময় সাধারণ স্বচ্ছ কাঁচের গ্লাস/কাপের চেয়ে চীনামাটির কাপ বেশী পছন্দনীয়; একটা কারণ সম্ভবতঃ অনেকক্ষেত্রেই সাধারণ কাঁচ খুব পুরু না হলে গরম পানীয়ের কারণে ফেটে যায়।

ছবিতে যে তিন ধরনের চীনামাটির কাপ দেখতে পাচ্ছেন, এগুলোর যে কোনটা দিয়ে চা/কফি খাওয়া যায়, হয়ত। তারপরও, (১) চা , (২) কফি এবং (৩)গ্রীনটি/ওলং চা খাবার জন্য এই তিন ধরনের পাত্র পৃথক পৃথকভাবে ব্যবহার করা হয়। বলতে পারবেন, কোন কাপটা কোন ধরনের পানীয় পানে ব্যবহৃত হয়?

নাহ, এটা আজকের গেসবল না। এটার উত্তর আমরা কমবেশী সবাই জানি।
বাঁয়ের হাতলওলা গভীর কাপটা হলো কফিকাপ, মাঝের মুখটা বেশ ছড়ানো স্টাইলিশ কাপটা হলো চায়ের কাপ আর ডানের হাতলছাড়া পানির গ্লাসের মতো কাপজোড়া হলো গ্রীণটি/ওলংচা'র জন্য।



আজকের গেসবলটা চায়ের কাপ নিয়ে:

চায়ের কাপের উপরের অংশটা, অর্থাৎ মুখটা, নীচের অংশের তুলনায় অনেক প্রশস্ত থাকে। এটা চায়ের কাপের ট্র্যাডিশন। উৎপত্তিস্থল, অবশ্যই গোঁড়া চা-পায়ীদের দেশ বৃটেন।

আপনাকে গেস করতে হবে,


চায়ের কাপের এই ট্র্যাডিশনটা আসলো কি কারণে?

চলুক তাহলে অসাধারণ সব গেস।


উত্তর:

উত্তর হলো কাপের চা সুন্দর দেখানোর জন্যে।

লালরঙের চায়ে সুর্য্যের আলো যত বেশী সারফেসে পড়বে, কাপের চা তত সুন্দর দেখাবে ...

অনেক সংস্কৃতিতেই খাদ্যের স্বাদের ধারনাটা শুধু জিহবার স্বস্তি না, চোখের স্বস্তিও দাবী করে ...

সূর্য্যের আলো চায়ের সারফেসে পড়লে, চায়ের সারফেস কাপের ভেতরের দেয়ালের সাথে যে বৃত্ত তৈরী করে, সেটাকে গোল একটা উজ্জ্বল রিংয়ের মতো দেখায়-- এটাকে বলাঘতো গোল্ডেন রিং ... জমিদারী চিন্তাভাবনা আর কি!

 

 

  • ৭২ টি মন্তব্য
  • ৩৯৪বার পঠিত
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ৭ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি
১. ২৩ শে এপ্রিল, ২০০৮ দুপুর ১২:১৭
comment by: জোনাকি বলেছেন: দেখতে সুন্দর লাগবে /হয়তো পান করার সময় সুবিধা হয় (আম্মাআআ)
২৩ শে এপ্রিল, ২০০৮ দুপুর ১২:২২

লেখক বলেছেন: আরেকটু ডিটেইলসে বলেন?

২৩ শে এপ্রিল, ২০০৮ দুপুর ১২:৪১

লেখক বলেছেন: দেখতে সুন্দর লাগবে -- এইটা কি কাপ দেখতে সুন্দর বুঝাইছেন?

২. ২৩ শে এপ্রিল, ২০০৮ দুপুর ১২:২০
comment by: সাইফুর বলেছেন: পান করার সুবিধার জন্য
২৩ শে এপ্রিল, ২০০৮ দুপুর ১২:২৩

লেখক বলেছেন: কফি খেতে কি অসুবিধা হয়? ;)

৩. ২৩ শে এপ্রিল, ২০০৮ দুপুর ১২:২৭
comment by: সাইফুর বলেছেন: গরম পানীয় পান করা রিলেটেড কোন ব্যাপার নাকি :(
২৩ শে এপ্রিল, ২০০৮ দুপুর ১২:৩৮

লেখক বলেছেন: গরম যেকোন পানীয়ের সাথে রিলেশন না থাকলেও, ইংলিশ চায়ের সাথে রিলেশন আছে

৪. ২৩ শে এপ্রিল, ২০০৮ দুপুর ১২:২৮
comment by: জোনাকি বলেছেন: এর থেকেও ডিটেইলস? যদি কাপের মুখের দিকে ছোট হয় তাহলে নাকে বেধে যাবে হয়তো সে জন্য
২৩ শে এপ্রিল, ২০০৮ দুপুর ১২:৪০

লেখক বলেছেন: খাইছে!! তাইলে কফিকাপে কফি খাবে ক্যামনে?

বৃটিশদের এলিটনেস জিনিসটা রিলেটেড

৫. ২৩ শে এপ্রিল, ২০০৮ দুপুর ১২:২৯
comment by: শাওন বলেছেন: একজন শুরু করেছে কিছু একটা ভেবে তাই পরে আরেকজনের ভালো লাগছে । প্রথম যে শুরু করেছিলো তিনি নিশ্চই কোনো একটা থিওরি দিয়েছেন । পরে সেটাই ব্যবহার হয়ে আসতেছে ।
আরে ধুর , জানিনা ।
২৩ শে এপ্রিল, ২০০৮ দুপুর ১২:৪০

লেখক বলেছেন: এই সম্ভাবনাটারে একেবারে উড়াইয়া দিতে পারতেছিনা ... তবে ব্যাটারা কারণ দাঁড়া করাইছে খাসা

৬. ২৩ শে এপ্রিল, ২০০৮ দুপুর ১২:৪১
comment by: শাওন বলেছেন: আপাতট খাওয়ার সুবিধার্থে ছাড়া অন্য কোনো চিন্তা মাথায় আসছে না :(
২৩ শে এপ্রিল, ২০০৮ দুপুর ১২:৪৫

লেখক বলেছেন: খাওয়ার সুবিধা কিভাবে হয়, ব্যাখ্যা করেন ..... পূর্ণমান ৫ ;)

৭. ২৩ শে এপ্রিল, ২০০৮ দুপুর ১২:৪৯
comment by: শাওন বলেছেন: এইবারের মত ছাইড়া দেন । :(
২৩ শে এপ্রিল, ২০০৮ দুপুর ২:০৮

লেখক বলেছেন: আইচ্ছা ;)

৮. ২৩ শে এপ্রিল, ২০০৮ দুপুর ১:০২
comment by: (অ)গাণিতিক বলেছেন: ১. যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়।
২. সর পড়ে না যায়। অথবা পড়োলেও মোটা না হয়। (অবশ্য বৃটেনে দুধ চা খায় কিনা জানিনা)
৩. শীতের দেশ তাই পুরো মুখে যাতে গরম ধোয়া লাগে!!
২৩ শে এপ্রিল, ২০০৮ দুপুর ২:১৩

লেখক বলেছেন: এত গেস!!!
ঠিক, বৃটিশরা দুধচা কম খায়, দুধ চা টা মনে হয় আমাদের অঙ্চলেই বেশী জনপ্রিয়, হিন্দী থেকে "চাই" বলা হয়

ইংলিশ টি বললে আমাদের লাল চা'কেই বুঝি

তবে গেসবলের উত্তরটা চায়ের স্বাদের সাথে সম্পর্কিত না ... বৃটিশদের এলিটনেসের সাথে সম্পর্কিত

৯. ২৩ শে এপ্রিল, ২০০৮ দুপুর ১:০৭
comment by: পুরা পাগল বলেছেন: বৃটিশরা মাথা মোটা সেই জন্য....
২৩ শে এপ্রিল, ২০০৮ দুপুর ২:১৬

লেখক বলেছেন:

১০. ২৩ শে এপ্রিল, ২০০৮ দুপুর ১:১১
comment by: gladiator বলেছেন:
চা দ্রুত ঠান্ডা করে খাবার মত তাপমাত্রায় আনার জন্য উপরের সারফেস এরিয়া বেশী রাখা হয়
২৩ শে এপ্রিল, ২০০৮ দুপুর ২:১৭

লেখক বলেছেন: আমিও তাই ভাবছিলাম ... আবার ভাবলাম চা দ্রুত ঠান্ডা করে লাভ কি? ... এটা ঠিক, কাপের এই ডিজাইন করা হয়েছে উপরের সারফেস এরিয়া বাড়ানোর জন্য ...

তবে সেটা চা খুব দ্রুত ঠান্ডা করার জন্য না :(

১১. ২৩ শে এপ্রিল, ২০০৮ দুপুর ১:১৭
comment by: নিয়ান্দার্থাল বলেছেন: প্রশস্ত কাপে চা তাড়াতাড়ি ঠান্ডা হয়। হয়তো ওদের ঠান্ডা চা পছন্দ ছিলো।
২৩ শে এপ্রিল, ২০০৮ দুপুর ২:১৮

লেখক বলেছেন: আরেকটু ভাবেন

১২. ২৩ শে এপ্রিল, ২০০৮ দুপুর ২:১০
comment by: মাহবুব সুমন বলেছেন: জিনসেং এর জন্য কুন কাফ লাগবো চাচ্চু ;) ?
২৩ শে এপ্রিল, ২০০৮ দুপুর ২:১৯

লেখক বলেছেন: ভাতিজা, ঐটা তো এখানে কওন যাইবনা

১৩. ২৩ শে এপ্রিল, ২০০৮ দুপুর ২:২১
comment by: জ্বিনের বাদশা বলেছেন: হিন্টস:

কাপের সারফেস প্রশস্ত হয় এটা একটা ব্যাপার
বৃটিশরা চা নিয়ে এলিটগিরি করত, এটাও একটা ব্যাপার

প্লাস, আরেকটা হিন্টস হইলো, "গোল্ডেন রিং" শব্দ

চালান গেস
১৪. ২৩ শে এপ্রিল, ২০০৮ দুপুর ২:২৪
comment by: (অ)গাণিতিক বলেছেন: ওহ বুঝসি!!
১৫. ২৩ শে এপ্রিল, ২০০৮ দুপুর ২:২৫
comment by: চিকনমিয়া বলেছেন: পুলাপাইনের ব্রেইন স্ট্ররমিং করানোর জইন্য জ্বীনের বাদশারে:)
মাইনাচ
২৩ শে এপ্রিল, ২০০৮ বিকাল ৩:২১

লেখক বলেছেন: ধইন্যবাদ ... চিকনমিয়া বাদ যাইবেন ক্যা ... শুরু করেন ;)

১৬. ২৩ শে এপ্রিল, ২০০৮ দুপুর ২:৩৭
comment by: (অ)গাণিতিক বলেছেন: যত বড় মুখ--> তত বড় গোল্ডেনরিং--> তত বেশী সোনা-->তত দামী-->তত এলিট :P
২৩ শে এপ্রিল, ২০০৮ বিকাল ৩:০৫

লেখক বলেছেন: হইতে হইতেও হইলনা ... তবে বেশ উঁচুমানের গেস, এইটা স্বীকার করতেছি

গোল্ডেন রিং, চা পানের ক্ষেত্রে একটা বিশেষ টার্ম ... কোন বস্তু না

১৭. ২৩ শে এপ্রিল, ২০০৮ বিকাল ৩:১০
comment by: মাহবুব সুমন বলেছেন: ঝিনচ্যাং কুন কাপে খায় চাচ্চু ;)
সেইটা কইলেন না ?
১৮. ২৩ শে এপ্রিল, ২০০৮ বিকাল ৩:১৩
comment by: মাহবুব সুমন বলেছেন: ঝিনচ্যাং কুন কাপে খায় চাচ্চু ;)
সেইটা কইলেন না ?
২৩ শে এপ্রিল, ২০০৮ বিকাল ৩:২৫

লেখক বলেছেন: কইলাম তো, এইখানে কওন যাইবনা ...

১৯. ২৩ শে এপ্রিল, ২০০৮ রাত ৮:৩০
comment by: জ্বিনের বাদশা বলেছেন: আর কেউ দেখি গ্যেস করেনা!!!
উত্তর বইলা দিমু নাকি?
২০. ২৩ শে এপ্রিল, ২০০৮ রাত ৮:৩৯
comment by: কোলাহল বলেছেন: মাথায় ঢোকেনা। আগে খাইয়া দেখতে হবে। তারপর হিসাব।
২৪ শে এপ্রিল, ২০০৮ ভোর ৬:৩৪

লেখক বলেছেন: ওকে লা ... আসেন, একসাথে বিড়ি ফুঁকতে ফুঁকতে এককাপ হয়ে যাক

২১. ২৪ শে এপ্রিল, ২০০৮ ভোর ৬:০৩
comment by: সক্রেটিস বলেছেন: হ্যা হ্যা, জিন ভাই উত্তরটা বলেন
২২. ২৪ শে এপ্রিল, ২০০৮ ভোর ৬:১২
comment by: রাশেদ বলেছেন: পারলাম না। :(
২৪ শে এপ্রিল, ২০০৮ ভোর ৬:৩৫

লেখক বলেছেন: কি কও মিয়া, তোমগোর দেশের কাহিনী ;)

২৩. ২৪ শে এপ্রিল, ২০০৮ ভোর ৬:৩৭
comment by: জ্বিনের বাদশা বলেছেন: আরো কিছু হিন্টস দিই ...

বৃটিশরা খুব সৌন্দর্যপ্রিয়
চাপানের ব্যাপারে একটা বনেদী সংস্কৃতি ছিল বাড়ীর সামনে লনে বসে ওপেন এয়ারে চা খাওয়া

এসব বিবেচনাতেই প্রাথমিক কাপডিজাইনাররা এইভাবে চায়ের কাপের মুখটা প্রসারিত রাখছিলো
২৪. ২৪ শে এপ্রিল, ২০০৮ সকাল ৮:৩৮
comment by: রাশেদ বলেছেন: বিস্কুত ডুবাইয়া খাইতে সুবিধা?
২৪ শে এপ্রিল, ২০০৮ সকাল ৮:৫৫

লেখক বলেছেন: আবার জিগায়

২৫. ২৪ শে এপ্রিল, ২০০৮ সকাল ৮:৪৭
comment by: জোনাকি বলেছেন: কাপের মুখ যত বড় তার মর্জাদ তোত বেশী
২৪ শে এপ্রিল, ২০০৮ সকাল ৮:৫৬

লেখক বলেছেন: এইটা হইলেও হইতে পারে ... খোঁজ নিয়া দেখতে হইব ;)

২৬. ২৪ শে এপ্রিল, ২০০৮ সকাল ৮:৪৯
comment by: দূরন্ত বলেছেন: বৃটিশরা আগে বিকালবেলা হালকা কেক বা বিস্কুট সহ চা খেতো। সেসময় পিরিচে বিস্কুট রাখা হতো। বিস্কুট বা কেক রাখার সুবিধার জন্য কাপের নিচের দিকটা এজন্য সঙ্কীর্ণ রাখা হতো (সাইডে বিস্কুট রাখার জায়গা করার জন্য)।
২৪ শে এপ্রিল, ২০০৮ সকাল ৯:৪৫

লেখক বলেছেন: আপনার গে্যসটা চমৎকার হয়েছে ... তবে বৃটিশ নাকউঁচা এলিটরা সেযুগে একই পিরিচে চায়ের কাপ আর বিস্কুট রাখত কিনা, ভাবতে হবে ;) ... ব্যাটাদের যেই খুঁতখুঁতি!!

২৭. ২৪ শে এপ্রিল, ২০০৮ সকাল ৮:৫১
comment by: কালপুরুষ বলেছেন: জানা হলো অনেককিছু। ধন্যবাদ।
২৪ শে এপ্রিল, ২০০৮ সকাল ৯:৪৬

লেখক বলেছেন: ধন্যবাদ কালপুরুষদা ... আপনার গেসটা বলে ফেলুন :)

২৮. ২৪ শে এপ্রিল, ২০০৮ সকাল ৮:৫১
comment by: দূরন্ত বলেছেন: অর্থাৎ চা ও বিস্কুট/ কেক/ স্যান্ডউইচ একসাথে রাখার জন্য।
২৯. ২৪ শে এপ্রিল, ২০০৮ সকাল ৯:১১
comment by: নেমেসিস বলেছেন: কাপ এর ভিতরের চায়ের সারফেসে আকাশের রিফ্লেকশান দেখতে
২৪ শে এপ্রিল, ২০০৮ সকাল ৯:৫৫

লেখক বলেছেন: খুব কাছাকাছি ... প্রায় হয়েই গেছে ... সঠিক বলে ধরে নিলাম ...
কনগ্রাচুলেশনস :)

আকাশের রিফ্লেকশনের চেয়েও ... আরেকটু ভাবেন ... আকাশ থেকে বা উপর থেকে কি আসে? ... মুখ যত বড়, সেইটা তত বেশী ঢুকবে কাপে

লালরঙের চায়ে সুর্য্যের আলো যত বেশী সারফেসে পড়বে, কাপের চা তত সুন্দর দেখাবে ...

অনেক সংস্কৃতিতেই খাদ্যের স্বাদের ধারনাটা শুধু জিহবার স্বস্তি না, চোখের স্বস্তিও দাবী করে ...


সূর্য্যের আলো চায়ের সারফেসে পড়লে, চায়ের সারফেস কাপের ভেতরের দেয়ালের সাথে যে বৃত্ত তৈরী করে, সেটাকে গোল একটা উজ্জ্বল রিংয়ের মতো দেখায়-- এটাকে বলাঘতো গোল্ডেন রিং ... জমিদারী চিন্তাভাবনা আর কি!

৩০. ২৪ শে এপ্রিল, ২০০৮ সকাল ৯:১১
comment by: দূরন্ত বলেছেন: /:)
৩১. ২৪ শে এপ্রিল, ২০০৮ সকাল ৯:১২
comment by: নেমেসিস বলেছেন: বা নিজের মুখের রিফ্লকশান দেখতে
৩২. ২৪ শে এপ্রিল, ২০০৮ সকাল ৯:২৯
comment by: মাহবুব সুমন বলেছেন: এমনি পেরসারে থাকি :( তার উপর বাবু চাচ্চু গেস মেস দিয়া মাথা উল্টা পাল্টা কইরা দেয় :( এইটা ঠিক না।
২৪ শে এপ্রিল, ২০০৮ সকাল ৯:৫৬

লেখক বলেছেন: অভিযোগ গৃহিত হইল

৩৩. ২৪ শে এপ্রিল, ২০০৮ সকাল ১০:০৯
comment by: নেমেসিস বলেছেন: যাক । সঠিক উত্তরের ধারে কাছে গেস করতে পারলাম আজকে :)
৩৪. ২৪ শে এপ্রিল, ২০০৮ সকাল ১০:১১
comment by: দূরন্ত বলেছেন: অভিনন্দন নেমেসিস।
৩৫. ২৪ শে এপ্রিল, ২০০৮ সকাল ১০:৩২
comment by: জোনাকি বলেছেন: এতো কথা কইলাম একটাও হইলো না।
২৪ শে এপ্রিল, ২০০৮ সকাল ১০:৪০

লেখক বলেছেন: জোনাকীর শুরু উত্তরটা একেবারে কানের পাশ দিয়া গেছিল ;)

৩৬. ২৫ শে এপ্রিল, ২০০৮ সকাল ১০:১১
comment by: মুকুল বলেছেন: সবার কত বুদ্ধি!!! আমি এক্টা বোকা। গেস করার ক্ষমতাই খুবই কম! :(
২৫ শে এপ্রিল, ২০০৮ সকাল ১০:২০

লেখক বলেছেন: আমনে মিয়া সবসময়ে দেরীতে আসেন ... :(

৩৭. ২৫ শে এপ্রিল, ২০০৮ সকাল ১০:২৩
comment by: জোনাকি বলেছেন: জ্বিনের লিডার ভাই আরেকটা পুষ্ট দেন..
২৫ শে এপ্রিল, ২০০৮ সকাল ১০:২৭

লেখক বলেছেন: ওকিজ ... দেখি ভাইবা-চিন্তা কইছু বাইর করতে পারি কিনা ;)

৩৮. ২৫ শে এপ্রিল, ২০০৮ সকাল ১০:২৮
comment by: মুকুল বলেছেন: আমি দেরিতে আসার কারণও আছে। আমার নেট কানেকশন খুব খারাপ। কমেন্ট করতে দেরি হইলে, চিন্তা করতে হইলে- এই সময়ে ডাটা ট্রান্সফার বন্ধ হইয়া যায়। তাই কোন না কোন পেজ লোড কইরা লাইনরে ব্যস্ত রাখতে হয়! এই ধরনের পোস্টে চিন্তা কইরা উত্তর দিতে হয়। সময় লাগে। তাই দেরিতে আসি! তার উপরে এখন বিদ্যুৎ থাকে না। তাই সময়ও কম পাই! :(
২৫ শে এপ্রিল, ২০০৮ সকাল ১০:৪৪

লেখক বলেছেন: হুমমমম ... বাসায় শুনলাম, বিদ্যুত নাকি দুই ঘন্টায় একবার যায় ... কি আর করবেন! তেনারা (নাম নেয়া পাপ) যে দয়া করে এটা দিচ্ছেন, তাতেই আমাদের তাথৈ তাথৈ করে নাচতে হবে ...

কাল তো শুনলাম আমাদের আর কোর্টে যাওয়ারও দরকার নাই ... সরকারমশাই ধরে নিয়ে লালদালানে জামাইআদর করবে ... হাঢ়াভাতে বাঙালীর জামিনের দরকার কি! ...

৩৯. ২৫ শে এপ্রিল, ২০০৮ সকাল ১০:৩৭
comment by: মেহরাব শাহরিয়ার বলেছেন: গেসবল দেয়ার জন্য গ্রিনিচ মান সময় স্থির করে দেয়া হোক ।

প্রতিবার এসে দেখি খেল খতম , তবে একটা ব্যর্থ ট্রায়াল মেরে যাই । এই অজুহাতে আজ আরেকটা ফেইলোর থেকে রক্ষা
২৫ শে এপ্রিল, ২০০৮ দুপুর ১:১২

লেখক বলেছেন: ওকে ... ভালো প্রস্তাব একটা সময় ঠিক করা যেতে পারে ... বাংলাদেশ সময় সকাল নয়টা/দশটা কেমন হয়?

৪০. ২৬ শে এপ্রিল, ২০০৮ ভোর ৫:১৪
comment by: ফারহান দাউদ বলেছেন: জানা থাকলো,আবার সবার শেষে ঢুকে উত্তর দেখা হইলো:)
২৬ শে এপ্রিল, ২০০৮ সকাল ৯:০৬

লেখক বলেছেন: হায় হায় ...গেস না করলে মজা কি? :)

৪১. ০২ রা মে, ২০০৮ সকাল ৭:২৯
comment by: শফিউল আলম ইমন বলেছেন: খিক খিক......ফারহানের মত আমিও উত্তর দেখে গেলাম।;)
আচ্ছা, একটা ব্যাপার...চীনে প্রথম চা খাওয়ার প্রচলন শুরু হয় তাহলে কাপের বিষয়টি কি সেখান থেকে শুরু হয় নি???
ব্রিটিশরা কিন্তু চায়ের কাপে খুব একটা চা পান করে না। চা থেকে ওদের কাছে কফির প্রেফারেন্স বেশী বলে মনে হয়।(কফিশপে কাজ করেছিলাম সে অভিগ্গতা থেকে বলছি:))

ভালো থাকুন।
০২ রা মে, ২০০৮ সকাল ৭:৩৬

লেখক বলেছেন: চাইনীজরা মনে হয় চায়ের কাপে কতটুকু আলো পড়ে সেটা কতটুকু সুন্দর দেখাচ্ছে, সেবিষয়ে অত সচেতন ছিলনা ... তাই ওদের চায়ের কাপগুলো ওপরের ছবির সর্বডানের কাপগুলোর মতো

 



 


দেশকে নিয়ে এখন একটাই বড় স্বপ্ন ... ৭১ এর যুদ্ধাপরাধীদের বিচার আমরা এই প্রজন্ম করেই ছাড়ব ...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

সর্বমোট হিট

 ৭৮০৯২