আমার প্রিয় পোস্ট
- জাতীয় কবির মৃত্যুবার্ষিকীতে কবিকে স্মরণ । ভালো লাগা প্রিয় কবিতারা-২৯ (সাম্যবাদী--কাজী নজরুল ইসলাম ) - আবদুর রাজ্জাক শিপন
- চাইনিজ ভেজিটেবল কিভাবে রান্না করবেন। - জরিণা
- কাচ্চি বিরিয়ানী রেসেপি - মাহবুব সুমন
- জনস্বার্থের পোস্ট: ব্লগে আপনার নিজের সেরা লেখা কোনটি? (সবার অংশগ্রহন বাধ্যতামূলক)
- জ্বিনের বাদশা
- একাত্তরের গণহত্যা ও নারী নির্যাতনঃ কিছু সাক্ষীর বয়ান - রাশেদ
- খুনী আল-বদরের উত্তরসূরী ছাত্র শিবির : উত্থানের ভয়াবহ দলিলপত্র - অমি রহমান পিয়াল
- যুদ্ধাপরাধীদের বিচার ও নানাবিধ যুক্তি : শিশুর সাথে আরেকটি আলাপচারিতা - আরিফ জেবতিক
- অভিশপ্ত এই খুনীদেরও চিনতে হবে ঘৃণাভরে... - অমি রহমান পিয়াল
- যে কারনে পাকিস্তানী যুদ্ধাপরাধীদের বিচারে ব্যর্থ হলাম (মুক্তিযুদ্ধে শহীদ ও নির্যাতিত সকল সূর্য-সন্তানদের কাছে ক্ষমা প্রার্থনা সহ) - মিরাজ
- সেই কালোরাতে ইথারে খুনীরা যা বলেছিলো.... - অমি রহমান পিয়াল
- আমার স্মৃতিতে নোয়াখালীর মুক্তিযুদ্ধ (১ম পর্ব) - মুকুল
- মুক্তিযুদ্ধের কিছু প্রামান্য বইয়ের তালিকা - ফারহান দাউদ
- বাংলার বীরশ্রেষ্ঠ সন্তানেরা - সাত বীরশ্রেষ্ঠ মুক্তিযোদ্ধার জীবনী - রাগিব
- ফিরে দেখা ইতিহাস : ভাষা আন্দোলনের দিনপন্জী (১৯৪৭-৫৬)। উৎসর্গ - সকল ভাষাশহীদকে - মিরাজ
- আমার বাবা ও মুক্তিযুদ্ধ - নাদান
- '৭১ এর বুড়ি : সাধারণ কিছু মানুষের গল্প - ফারহান দাউদ
- একটি সত্যিকার [অ]রম্য গল্প: নাটকের বিবর্তন , প্যাকেজ বিপ্লব , এবং একজন বিপ্লব-প্রত্যক্ষদর্শীর জবানবন্দি - মেহরাব শাহরিয়ার
- ফিলিস্তিন সংকটের কারন - এ মাস্ট ওয়াচ ভিডিও - আবূসামীহা
- এক রাত্রির গল্প - রক্তিম
- যুদ্ধাপরাধীদের বিচার ৎৎ হবে না কেনো, হবে ... - হাসান মোরশেদ
গেসবল ১৪: টন নিয়ে ভেবে ভেবে মাথা টনটন
২৫ শে এপ্রিল, ২০০৮ সকাল ১১:০৮
ঠিক ধরেছেন, যে "টন" নিয়ে কথা বলব, সেটা ওজনের একক। বৃটিশদের চালিত অন্যান্য একক যেমন, গজ, মাইল, ফুট, পাউন্ড -- এসব ফ্রান্সের নেতৃত্বে স্ট্যান্ডার্ডাইজেশনের নামে ধীরে ধীরে মুছে যেতে থাকলেও, "টন"টা নামের আগে "মেট্রিক" ধারণ করে টিকে গেছে। সেটাও আমরা সবাইই জানি। মান একটু এদিক সেদিক হয়েছে ঠিকই (১ মে.টন = ১.১০২টন), তাও বৃটিশ এককের "টন" শব্দটি 'পরবর্তী ফরাসী চক্রান্ত টাইপের কিছু'র আবির্ভাবের আগ পর্যন্ত আমাদের উচ্চারণ করে যেতে হবে। "টন"কে এখনই ঝেড়ে ফেলে দেয়া যাচ্ছেনা।
তো আজকের গেসবল, এই "টন" শব্দকে নিয়েই। আমরা জানি, বিবলিকাল ধর্মগুলোর একটি ইহুদী বিশ্বাস মোতাবেক, স্রষ্টা ৬ দিনে পুরো বিশ্বজগত সৃষ্টি করে সপ্তম দিনে বিশ্রাম নিয়েছিলেন -- এই ব্যাখ্যা থেকেই প্রাচীন ব্যবিলনে প্রতি ছয়দিন অন্তর অন্তর সপ্তমদিনকে ছুটির দিন ধার্য করা হয়, মানে, মাসের ৭, ১৪, ২১, ২৮ তারিখ ছিল ছুটির দিন। সেই থেকেই ধীরে ধীরে "সাতদিনে এক সপ্তাহের" আমদানী বা আগমন।
আবার ১২ ইঞ্চিতে ১ ফুটেরও আগমন কিভাবে তা আমরা কমবেশী জানি হয়ত, অথবা গেস করতে পারি সহজেই। বিশালদেহী বৃটিশদের পায়ের দৈর্ঘ্যে এক ফুটের কাছাকাছি ছিল -- সেই থেকে "ফুট" শব্দের আগমন।
আজকের গেসবল:
আজ আপনাকে গেস করতে হবে "টন" নিয়ে, খানিকটা মাথা টনটন করতে পারে, তবে অসুবিধে নেই। এককাফ কফি নিয়ে বসে পড়ুন, গেস করুন,
ওজনের একক "টন"- এর আগমন কিভাবে হলো? হিন্টস থেকে বুঝতে পারছেন ওয়াইনের ব্যারেল থেকে এসেছে, প্রশ্নটা হলো, ওয়াইনের ব্যারেলকে কেন টন (আসলে টান) বলা হতো।
*******************************************************************
হিন্টস: পোস্টের মধ্যেই একটা বিশাল হিন্টস আছে
লেখক বলেছেন: আমি ছবি আপলোড করতে ভুলে গেছিলাম ... আপনাকে ধন্যবাদ হিন্টসটা আগেই বলে দেয়ার জন্য
কিন্তু খেলা তো শেষ হয়নি!!! ![]()
সবচেয়ে বড় ব্যারেলকে "টন" বলা হতো ঠিক আছে, কিন্তু এই "টন" বা "টুন" শব্দটা আসলো কোথা থেকে?
সেটা গেস করুন ... ব্যাপক মজার!!!
লেখক বলেছেন: উত্তেজনা শেষ হয়নাই, সবে শুরু 
আসলে ওজনের একক নিয়ে একটা ইন্টারেস্টিং বই মাত্র গত সপ্তাহে পড়ে শেষ করলাম,
বরং আপনারা এই এককটা পড়ে দেখেন, http://en.wikipedia.org/wiki/Smoot বেশ মজা পাবেন।
লেখক বলেছেন: অসুবিধা নেই ... রাগিবের উত্তরটা হিন্টসটাকে ক্লিয়ার করেছে ... প্রথম ধাপ শেষ ... আসল উত্তর এখনও লটকে আছে ![]()
মাহবুব সুমন বলেছেন:
1379, tonne, unit for measuring the carrying capacity of a ship, originally "space occupied by a tun or cask of wine," thus identical to tun (q.v.). The two words were not differentiated until c.1688. The measure of weight is first recorded 1485; the spelling ton is from 1538, and became firmly established 18c. Tonnage (1422) was originally "tax or duty on wine imported in tuns." Modern tonne (1877) is the Fr. form of the word, adopted for Eng. use to denote a metric ton (1,000 kg.).
লেখক বলেছেন: ইডা কি কইলেন, আমি যেটা জানতাম সেইটা ভিন্ন স্টোরি ![]()
(অ)গাণিতিক বলেছেন:
পড়তে পড়তে অনেক কিছু গেস করে ফেলসিলাম!কিন্তু
মজা শেষ!!
প্রসং করমে বলে রাখি। আমার পাও কিন্তু প্রায় এক ফুট! হাফ ইঞ্চি কম আছে!
এই পা নিয়ে বাংলাদেশে থাকা দায় হয়ে গেছে! লোকাল বাস থেকে জুতার দোকান সব যায়গায় অপাংতেয় হয়ে গেসি!!
"বিশালদেহী বৃটিশদের পায়ের দৈর্ঘ্যে এক ফুটের কাছাকাছি ছিল"
এইটা শুনে ব্রৃটেনে চলে যেতে ইচ্চা হচ্চে!
লেখক বলেছেন: আহারে!! আমার এক ইন্দোনেশিয়ান বন্ধু ছিল, পায়ের মাপ ২৯ ইঞ্চি ... পুঁচকে জাপানীদের দেশে ওর পায়ের মাপের জুতো পাওয়া যায় শুধু টোকিওর বিশেষ কিছু দোকানে ... বেচারার বন্ধুরা টোকিওর দোকান থেকে জুতার ছবি মোবাইলের ক্যামেরায় তুলে পাঠাতো, সে ছবি দেখে পছন্দ করত ![]()
লেখক বলেছেন: একক সম্পর্কিত বিরাট ভুল করিয়াছি ... ২৯ সে.মি হইবেক
মানবী বলেছেন:
আমি যেদিন অনুপস্থিত বা যখন চলে যাবো তখন এই গেসবল গুলো পোস্ট হচ্ছে!!! পরের গেসবল সময়মতো পড়ার সুযোগ পাবো আশা করি।
ধন্যবাদ জ্বীনের বাদশা
লেখক বলেছেন: অবজেকশন !!!
আজকে কপাল আসলেই খারাপ 
লেখক বলেছেন: দেওয়া হইল ![]()
জ্বিনের বাদশা বলেছেন:
বেরসিক মাহবুব সুমন
আর রাগিবের
(মাইন্ড নিয়েননা ভাইসাহেবেরা) কারণে একটু পাল্টাইয়া দিলাম ...প্রশ্ন হইলো, মদের পিপার ওজন থেকে এক টন এককটা আসছে, কিন্তু মদের পিপাকে কেন টন বলা হতো?
হিন্টস: ফ্রান্স থেকে বৃটেনে জাহাজ ভরে ভরে মদের পিপা আমদানী-রপ্তানী হতো
লেখক বলেছেন: হে হে হে ... মাথা আউলাইছে আজকে ...
... ২৯ সে.মি হইবেক
(একটু আগে মে.টন আর টনের রিলেশন দেখার জন্য একটা চার্ট ঘাঁটছি ... মাথা কিছুটা আউলা
)
লেখক বলেছেন: হা হা হা ... একটু বেশীই মনে হয় ![]()
(অ)গাণিতিক বলেছেন:
আজগুবি কিছু গেস করি! ১। "ব্রিটন" থেকে "টন"
২। TONNE -->to nne
লেখক বলেছেন: ফ্রান্সের সাথে আমদানী-রপ্টানীর বিষয়টা খেয়াল করেন ... ফ্রেঞ্চগোরে বৃটিশরা ভাবতো "চোর" ![]()
মাহবুব সুমন বলেছেন:
আমার মনে হয় ক্লিনটনের নাম থেইকা "টন" শব্দটা আইছে
লেখক বলেছেন: হ্যার মাথায় খালি অন্যচিন্তা !! ![]()
তবে, ক্লিন টন মানে যদি পরিস্কার(ক্লিন) পিপা(টন) হয়, তাইলে কইছুটা হইলেও হিন্টসে লাগব
Click This Link
http://www.jstor.org/pss/2915769
লেখক বলেছেন: হায় হায়, একি কান্ড করলেন!!!
দিলেন তো সব বরবাদ করে ...
সত্যি সত্যি কি কারণ ছিল সেইটা বললে হবেনা, গেসবলের প্রশ্নদাতা যে উত্তর ঠিক করছে (হাজার ভুল হোক), সেই উত্তরই দিতে হবে, 
লেখক বলেছেন: ধন্যবাদ রাগিব ...
সম্ভবতঃ আমি যেই উত্তরটা জেনে গেসবলটা থ্রো করছিলাম, সেইটা ভুল ...
এখন সেই ভুল উত্তরটাকেই গেস করতে হবে ...হিন্টস থেকে
শুরু করেন 
জ্বিনের বাদশা বলেছেন:
আমি শুনছি এক টিভি অনুষ্ঠানে ... কিভাবে "টন" শব্দটা মদের পিপা হয়ে ওজনের এককে পরিণত হইছে ... সেইটাই গেস করতে হবে ... আর কোন কথা শুনবনা ... লেখক বলেছেন: আরে না ... এখনথেকে রাগিব আর মাহবুবস সুমনরে ধইরা আইনা জোর করাইয়া গেস করামু ... ভুল গেস ![]()
লেখক বলেছেন: আরে কি বলেন ... এতক্ষণ তো টেস্ট খেললেন , এখন টুয়েন্টি-টুয়েন্টি খেলেন ... উড়াধুড়া গেস চালান
লেখক বলেছেন: আরেকটা হিন্টস দিই ... জাহাজে কিন্তু একটা দুইটা মদের পিপা উঠতনা, শতে শতে হাজারে হাজার উঠত ![]()
(অ)গাণিতিক বলেছেন:
যে গুলায় টন লেখা থাকবে সেই গুলা ওজন করে দেখতে হবে । কারন এই গুলা বড় পিপা!ওজন এক টণের কম হইলে চোর লুকায়া আছে! নাইলে মদই আছে!!
লেখক বলেছেন: হুমমম ... আপন বেশ কাছাকাছি চলে গেছেন ...
চোর ফ্রেঞ্চরা মাঝে মাঝে চালানের একশ/দুইশটা পিপার মাঝে একটা দুইটা খালি পিপা দিয়ে দিত ... সেইখান থেকে গল্প শুরু ![]()
লেখক বলেছেন: ভাতিজা রাগ করলা নিকি?
... যাউ, আর বকাবাইদ্য করবনা ...![]()
লেখক বলেছেন: আজকে মনে হয় গেসবল নিজেই ইনজুরড ... ![]()
ফারহান দাউদ বলেছেন:
আমি গেসবল পড়ি ২ দিনপরে,কারণ ১টা গেসও করতে পারি না,মাথায়ই আসে না কিসু(সৃষ্টিশীলতা নাইলেখক বলেছেন: আজকেই তো আপনের দিন ... এখনও উত্তর আসে নাই ![]()
(অবশ্য আজকে যা ওয়েদার, উত্তর শুইনাও আনন্দ পাবেননা
)
মোস্তাফিজ রিপন বলেছেন:
উত্তরটা কি? রাগিব ভায়েরটাই কি ঠিক?
barrel-এর একটা ফ্রেঞ্চ হচ্ছে টন। ইংলিশরা খালি ব্যারেল বোঝাতে ফ্রেঞ্চ 'টন' শব্দটা ব্যবহার করতো- যাতে সহজেই 'ওজনে ফরাসি বাটপারি' কথাটা বোঝা যায়?
লেখক বলেছেন: এটা হওয়ার সম্ভাবনা ব্যাপক ![]()
দূরন্ত বলেছেন:
চেষ্টা করছি।
জ্বিনের বাদশা বলেছেন:
আমি যেটা শুনেছি,ফ্রেঞ্চরা নাকি প্রায়ই পিপে না ভরেই দিয়ে দিত ... তো, বিশাল কয়েকশ পিপের লট যখন বন্দরে আসত, তখন সেগুলো ঠিকমতো মদে ভরপুর কিনা এই টেস্টটা ইংরেজ নাবিকরা করত পিপের মুখে লাঠি দিয়ে বাড়ি দিয়ে। বাড়ির শব্দে বোঝা যেত যে পিপে ভরা, নাকি ভাওতাবাজি।
এই বাড়ির শব্দটা নাকি শোনাত "টন"এর মতো ... তাই যে ব্যাটা চেক করত, সে এই "টন টন টন টন ... ... " শুনতে শুনতে নিশ্চিত করত যে কোন ভাওতাবাজি হয়নি ... সেই থেকে "টন" চালু হয়
(আমি টিভির এক অনুষ্ঠানে দেখেছি ... রাগিবের লিংক দেখার পর খানিকটা বিভ্রান্ত
লেখক বলেছেন: হুমমম ... গেসবলের একটা ইউনিভার্সাল টাইম ঠিক করতে হইব
দূরন্ত বলেছেন:
আমি মনে করছিলাম, সঠিক ওজনের পিপাগুলিকে টন বলে। কিন্তু সে সময় কাজে ব্যস্ত ছিলাম, লেখার সময় পাই নাই। এখন ভাবতেছি, ভাগ্যিস আবোল তাবোল কিছু লিখি নাই লেখক বলেছেন: সেইটাও হইতে পারে ...
রাশেদ বলেছেন:
বিডি টাইম সকাল ১০ টাতে দিতে পারেন। ইউরোপবাসীরা তাইলে মিস করবে কিন্তু বাকিদের পাবেন।
লেখক বলেছেন: ইউরোপবাসীদের জন্য কখন ভালো?
রাশেদ বলেছেন:
আমাদের জন্য বিডি টাইম ভোর তিনটার পরে যে কোন সময়। তখন আমাদের রাত ৯-১০ টা।
ত্রিভুজ বলেছেন:
জ্বিনের বাদশা বলেছেন: আমি যেটা শুনেছি,ফ্রেঞ্চরা নাকি প্রায়ই পিপে না ভরেই দিয়ে দিত ... তো, বিশাল কয়েকশ পিপের লট যখন বন্দরে আসত, তখন সেগুলো ঠিকমতো মদে ভরপুর কিনা এই টেস্টটা ইংরেজ নাবিকরা করত পিপের মুখে লাঠি দিয়ে বাড়ি দিয়ে। বাড়ির শব্দে বোঝা যেত যে পিপে ভরা, নাকি ভাওতাবাজি।
এই বাড়ির শব্দটা নাকি শোনাত "টন"এর মতো ... তাই যে ব্যাটা চেক করত, সে এই "টন টন টন টন ... ... " শুনতে শুনতে নিশ্চিত করত যে কোন ভাওতাবাজি হয়নি ... সেই থেকে "টন" চালু হয়
আমি কিন্তু ঠিক এইরকমই একটা উত্তর দিতে যাইতেছিলাম। মজা কইরা আরকি... যার লাইগ্যা গেলে তো আলগা ভাব আছেই
দিলেন তো মজাটা নষ্ট কইরা। এর পর থেকে গেসবলের উত্তর আপনি নিজে দিবেন না.. দিলেও তিনদিন পরে দিবেন
লেখক বলেছেন: হ, আপনে মিয়া ভোটার রেজিঃ কেন্দ্রে কেন্দ্রে ঘুরবেন, আর অন্যরা উত্তরের আশায় বইসা থাকব ![]()
লেখক বলেছেন: ধন্যবাদ, ইমন ... অনেক দিন দেখিনা, ব্যাপার কি?
শফিউল আলম ইমন বলেছেন:
একটু ব্যস্ত সময় যাচ্ছে। সামনে এক্সামস আছে সো পড়ালেখায় সময় একটু বেশী দিতে হচ্ছে।আপনি কেমন আছেন?
লেখক বলেছেন: চলছে একরকম ... একটু ব্যস্ত ... ভালোমতো পরীক্ষা শেষ করুন ... শুভকামনা রইল
রাশেদ বলেছেন:
হেল্লো!!!!!
রন্টি চৌধুরী বলেছেন:
আর পোষ্ট কই?



















http://en.wikipedia.org/wiki/Tonne#Origin