আমার প্রিয় পোস্ট

যার ঘড়ি সে তৈয়ার করে, ঘড়ির ভিতর লুকাইছে

গেসবল ১৫: এটিএম মেশিন (নট শামসুজ্জামান) ;)

০৯ ই মে, ২০০৮ সকাল ১০:০৭

                       

গেল কয়েকবছর বাংলাদেশেও এটিএম মেশিন বেশ জনপ্রিয় হয়ে উঠেছে, ব্যাংকের ক্যাশিয়ার কাউন্টারের সামনে দাঁড়িয়ে ক্যাশিয়ারের অলস ভঙ্গিতে নড়াচড়া দেখে বিরক্ত না হয়ে, অটোমেটিক উপায়ে যন্ত্রের মাধ্যমেই টাকা তোলা যায় -- এটা একটা বিরাট আরামের ব্যাপার। এজন্য আপনার শুধু লাগবে একটি ক্যাশকার্ড আর একটি পিন(পারসোনাল আইডেন্টিফিকেশন নাম্বার)। মেশিনে কার্ড পাঞ্চ করে, পিন ইনপুট করে দিন, তারপর টাকার পরিমাণটা ইনপুট করবেন। মেশিন থেকে টাকা বেরিয়ে আসবে। এটিএম মেশিন নিয়ে মজার ব্যাপার হলো, এটিএম'র মধ্যেই মেশিন শব্দটা (অটোমেটেড টেলার মেশিন) থাকার পরও, অনেকেই একে এটিএম না বলে এটিএম মেশিন বলে। কেন, কে জানে?

তো, এই এটিএম ব্যবহার করে টাকা তুলতে গিয়ে যে সমস্যাটা হতে পারে সেটা হলো, তাড়াহুড়োর মধ্যে থাকলে আপনি পাঞ্চ করা কার্ড না নিয়েই চলে আসতে পারেন। যেটা হতে পারে আপনাকে পথে বসিয়ে দেবার এক অনোন্যপায়। এখন এই সমস্যায় যাতে গ্রাহকরা না পড়েন, তাই এটিএম তৈরীকারীরা একটা বিশেষ পদ্ধতি প্রয়োগ করেছেন মেশিনের ডিজাইনে। এতে তারা ব্যবহার করেছেন হিউম্যান সাইকোলজীর খুব বেসিক একটা দিক।

আজকের গেসবল:

গ্রাহকরা যাতে ভুল করে কার্ড ফেলে না যান, সেজন্য এটিএম ডিজাইনার কি বিশেষ পদ্ধতি প্রয়োগ করেছেন সেটা গেস করুন।

 

 

  • ৮১ টি মন্তব্য
  • ৪৮৬বার পঠিত
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ৫ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি
১. ০৯ ই মে, ২০০৮ সকাল ১০:১১
comment by: লংকার রাজা বলেছেন: মনে লয় কার্ড টা ধইরা রাখন লাগব.........ইডা নি?
২. ০৯ ই মে, ২০০৮ সকাল ১০:১৩
comment by: রাগিব বলেছেন: আমি কি বলে দিবো না আমার মুখ বন্ধ? ;)
০৯ ই মে, ২০০৮ সকাল ১০:৩৭

লেখক বলেছেন: একটু পরে ;)

৩. ০৯ ই মে, ২০০৮ সকাল ১০:২০
comment by: বাফড়া বলেছেন: এতদিনে মনে অয় আপনেরে বাগে পাইছি...... আগে কার্ড পরে টাকা.....।
৪. ০৯ ই মে, ২০০৮ সকাল ১০:২৫
comment by: মেহরাব শাহরিয়ার বলেছেন: ইশশ , একবার যদি ভুলটা করতাম হয়তো কিছু আন্দাজ করতে পারতাম । কার্ডটার কথা ভুল হয়না কখনো
৫. ০৯ ই মে, ২০০৮ সকাল ১০:২৮
comment by: মোঃ নাজমুল হাসান বলেছেন: কার্ডটি রিমুভ না করা পর্যন্ত শব্দ করতে থাকে

৬. ০৯ ই মে, ২০০৮ সকাল ১০:৩০
comment by: মানবী বলেছেন: কার্ডটি পুরোপুরি ইনসার্ট না করে শুধু স্লাইড করতে হবে।


আরেকটি করা যায়, কার্ডটি ফেরত নেবার পর টাকাটা পাওয়া যাবে :)
০৯ ই মে, ২০০৮ সকাল ১০:৩৯

লেখক বলেছেন: দ্বিতীয়টা ঠিক ...

৭. ০৯ ই মে, ২০০৮ সকাল ১০:৩২
comment by: বাফড়া বলেছেন: মামু, এইটা শেষ....... নতুন আরেকটা ছাড়েন........
০৯ ই মে, ২০০৮ সকাল ১০:৩৯

লেখক বলেছেন: ঠিক, এইটা শেষ ... (ধরাখাওয়া হাসি)

রাগিবের মুখ বন্ধ রাইখাও পার পাওয়া গেলনা :(

আপনারে অভিনন্দন :)

৮. ০৯ ই মে, ২০০৮ সকাল ১০:৩৫
comment by: মোঃ নাজমুল হাসান বলেছেন: কিছু আগে বাংলাদেশী এক মহিলা (নাম দেখে অনুমান) কার্ড ভিতরে রেখেই চলে যায়। আমি স্বভাবতই কার্ড দিতে যাই কিন্তু নেয়না। ঘুরায়ে ফেরায়ে ব্যর্থ হয়ে খেয়াল করি ভিতরে কার্ড। একাউন্টেও ছিল $২৫৩২। কার্ডটা পরে জমা দিয় দেই। ভাইবেন আমি অনেক সাধু তাই ফেরত দিছি। ঘাড়ের উপর ক্যামেরা ছিল আর স্বদেশী বলেও একটু...
০৯ ই মে, ২০০৮ সকাল ১০:৪০

লেখক বলেছেন: বলেন কি? কার্ড না নিলে টাকা বাইর হয় এমন মেশিন এখনও আছে? ...

৯. ০৯ ই মে, ২০০৮ সকাল ১০:৩৮
comment by: `হাসান বলেছেন:
আমাদের একানে কার্ড বাইর না করা পর্যন্ত টেকা মেসিন থাইকা বাইরাইনা
১০. ০৯ ই মে, ২০০৮ সকাল ১০:৪১
comment by: জ্বিনের বাদশা বলেছেন: এই গেসবল সবচেয়ে দ্রুত শেষ হইছে ;)
১১. ০৯ ই মে, ২০০৮ সকাল ১০:৪২
comment by: মোঃ নাজমুল হাসান বলেছেন: মনে হয় শুধু একাউন্ট ইনফো চেক করছিলো
১২. ০৯ ই মে, ২০০৮ সকাল ১০:৪৪
comment by: মোঃ নাজমুল হাসান বলেছেন: আগে কার্ড পরে টাকা আরও পরে statement
১৩. ০৯ ই মে, ২০০৮ সকাল ১০:৪৪
comment by: মানবী বলেছেন:

দীর্ঘদিন পর সময়মতো গেসবল চোখে পড়েছে :)

শুধু ব্লগার বাফড়া কে অভিনন্দন!!!!! :-*
১৪. ০৯ ই মে, ২০০৮ সকাল ১০:৪৫
comment by: মেহরাব শাহরিয়ার বলেছেন: হায় আল্লাহ , কি শুনলাম ।

আমাদের এখানে তো আগে টাকা , তারপর কার্ড বের হয় :( :(

০৯ ই মে, ২০০৮ সকাল ১০:৫৮

লেখক বলেছেন: তাইলে তো সর্বনাশ! ... ;)
কেনাকাটা করতে গেলে কোনটা বেশী হয়? ... ফেরতটা না নিয়েই রওয়ানা দেন, নাকি কেনা জিনিস না নিয়েই রওনা দেন?
এটা একটা ভালো সাইকোলজিকাল টেস্ট

১৫. ০৯ ই মে, ২০০৮ সকাল ১০:৪৭
comment by: বাফড়া বলেছেন: আরে না...... আপনে কাজে (অব:)হেলা করতাছেন। (অহন আর্মির যুগ তাই অরকম কইরা অবহেলা বানান লিখলাম)। কাজে মন দেন ভাল সরেস মাল ছাড়েন বস
১৬. ০৯ ই মে, ২০০৮ সকাল ১০:৫০
comment by: বাফড়া বলেছেন: থ্যন্কু, মানবী। গেসবল যতই সোজা হোক না কেন, আমার পয়লা পয়লা নিজেরে আলাদীন মনে অইতাছিল (আফটার অল জ্বিনের বাদশারে প্রদীপের ভিতর ভরলাম এই প্রথম)
০৯ ই মে, ২০০৮ সকাল ১০:৫৬

লেখক বলেছেন: হা হা হা ... প্রদীপের ভিতরে বইসা হাসি

১৭. ০৯ ই মে, ২০০৮ সকাল ১০:৫২
comment by: বাফড়া বলেছেন: মারছে আমি (অব: ) হেলা লিখছিলাম
০৯ ই মে, ২০০৮ সকাল ১০:৫৯

লেখক বলেছেন: আসলেই ইদানিং লেখার কইছু মাথায় আসেনা ... নিজেরে (অবঃ) (অবঃ) লাগে ;)

১৮. ০৯ ই মে, ২০০৮ সকাল ১১:০৪
comment by: মেহরাব শাহরিয়ার বলেছেন: এখানে একবার টাকা বের করার পর জানতে চায় , ফারদার কোন ট্রানজাকশান করতে চাই কিনা ? 'নো' দিলে তারপর কার্ড বের হয় ।

আমার মাঝে কেনা জিনিস ফেলে আসার প্রবণতা বেশি
০৯ ই মে, ২০০৮ সকাল ১১:২১

লেখক বলেছেন: সেটাও অবশ্য একটা পয়েন্ট!! ... ভালো বলেছেন ... বারবার কার্ড ঢুকিয়ে পাসওয়ার্ড ইনপুট যন্ত্রণার

০৯ ই মে, ২০০৮ সকাল ১১:৪১

লেখক বলেছেন: হুমমম ... মেয়েরা মনে হয় জিনিস নিয়ে টাকা রেখে আসে ... ;)

১৯. ০৯ ই মে, ২০০৮ সকাল ১১:২৩
comment by: রাগিব বলেছেন: এখানে অনেক মেশিনে এই সমস্যা দূর করার জন্য যে ডিজাইন ডিসিশন নেয়া হয়েছে, তা হলো এরকম - কার্ড স্ক্যান হওয়ার সময়ে কার্ডটা ইউজারের হাতে ধরা থাকতে হয়। যেমন, কার্ড ঢুকানো না, কার্ডটা হাতে ধরে স্ক্যান করাতে হয়, বা কার্ড ঢুকে গেলেও বের করার সময়ে টান দিয়ে নেয়ার সময়েই স্ক্যান হয়। কাজেই মেশিন থেকে কার্ড বের করার পরেই কেবল সেটা কাজ করবে।
০৯ ই মে, ২০০৮ সকাল ১১:৪৬

লেখক বলেছেন: হুমমম ... আস্তে আস্তে হয়ত হোল্ড ওভারের দিকেই যাবে ... তখন আপনার কার্ড আর পকেট থেকেও বের করতে হবেনা ... মানিব্যাগ স্ক্যানারের উপর ধরবেন, পাসওয়ার্ড দেবেন ... টাকা বেরুবে ... এখন যেমনটা হচ্ছে ট্রেনে চড়ার ক্ষেত্রে ...

২০. ০৯ ই মে, ২০০৮ সকাল ১১:৩২
comment by: অ্যামাটার বলেছেন: নট শামসুজ্জামান"---
হা হা হা ....উনি জানলে দিলে বড়ই দু:স্ক পাইবেন !!
০৯ ই মে, ২০০৮ দুপুর ১২:১৪

লেখক বলেছেন: উনার খুশী হওয়ার কি কোন চান্স নাই?? :(

আমার খুব প্রিয় এক অভিনেতা

আগে তো সিনেমায় ভিলেনের অভিনয় করত ... একবার এক সিনেমায় দেখলাম ব্যাটা নায়কের বাবার ভিটা দখল করছে ... তারপর সেখানে বইসা গান গাইতেছে, "পরের জায়গা পরের জমি, ঘর বানায়া আমি রই ..." ... হাসতে হাসতে গড়াগড়ি

২১. ০৯ ই মে, ২০০৮ সকাল ১১:৫০
comment by: হ্যারি সেলডন বলেছেন: এটা একটা ষড়যন্ত্রমূলক পোস্ট! আমি উত্তর জানতাম, কিন্তু আমি পোস্ট ভিজিট করার আগেই অন্য কেউ উত্তর বলে দিয়েছে।

তেবর পেরতীবাদ।
০৯ ই মে, ২০০৮ দুপুর ১২:১৭

লেখক বলেছেন: আমার কুনু দুষ নাই ... বাফড়া আমারে ক্যাঁক কইরা ধইরা বোতলের ভিতরে ভইরা ফালাইছে :(

২২. ০৯ ই মে, ২০০৮ দুপুর ১২:০৮
comment by: মনুমনু বলেছেন: মোর কার্ড ও নাই......ভূল নিয়া চিন্তাও নাই ।
২৩. ০৯ ই মে, ২০০৮ দুপুর ১২:১১
comment by: (অ)গাণিতিক বলেছেন: ধুরো! :(
মিস করসি!!
২৪. ০৯ ই মে, ২০০৮ দুপুর ১২:১৭
comment by: উন্মনা রহমান বলেছেন:
আর যদি কার্ড নিয়া টাকাটা রাইখা কেউ চইলা আসে?
০৯ ই মে, ২০০৮ দুপুর ১২:২৭

লেখক বলেছেন: তাইলে লাইনের পরের জনের পোয়াবারো ;)

২৫. ০৯ ই মে, ২০০৮ দুপুর ১২:১৯
comment by: মুকুল বলেছেন: আমি গরীব মানুষ। এটিএম এ টাকা তুলনের ক্ষ্যামতাই হয় নাই একন পর্যন্ত! :(
০৯ ই মে, ২০০৮ দুপুর ১২:৩৫

লেখক বলেছেন: সুখী মানুষ

২৬. ০৯ ই মে, ২০০৮ দুপুর ১২:২৪
comment by: বাফড়া বলেছেন: @উন্মনা- সেক্ষেত্রে গোল্ডেন রুল অ্যাপ্লাই করা হবে- ''বেআক্কেলের সম্পদে বুদ্বিমানের চৌদ্দ আনা ভাগ'' আছে। এই সূত্র অনুযায়ী কিউ তে দাড়ানো পরবর্তী বুদ্বিমানটি ঐ টাকাগুলো নিয়ে যেতে পারেন।
০৯ ই মে, ২০০৮ দুপুর ১২:৩৬

লেখক বলেছেন: ''বেআক্কেলের সম্পদে বুদ্বিমানের চৌদ্দ আনা ভাগ'' -- দ্যা আলটিমেইট রুল (থাম্বস আপ)

০৯ ই মে, ২০০৮ দুপুর ১২:৩৬

লেখক বলেছেন: ঠিক! লাইনের দাঁড়ানো পরের জনও বেক্কল হইলে তারপরের জন টাকাটা পাবে

২৭. ০৯ ই মে, ২০০৮ দুপুর ১২:৩৪
comment by: কালপুরুষ বলেছেন: বিদেশে যে সব সিস্টেম বা পদ্ধতির প্রচলন বা উন্নতিকরণ হয় সবই মানুষের সুবিধার জন্য। আর এই দেশে যাবতীয় নিয়মকানুন প্রবর্তন বা সৃষ্টি করা হয় মানুষের হয়রানির জন্য। তফাতটা এখানেই।
০৯ ই মে, ২০০৮ দুপুর ১২:৩৮

লেখক বলেছেন: জবাব নাই ... জটিল কথা বলছেন ...

গত সরকার ক্ষমতায় আসছিলো আর ড. ইউনুস একটা কথা বলছিলেন যেটা অনেকটা এরকম ছিলো -- সরকারের কাছে আমরা কোন সহযোগিতা পাওয়ার দূরাশা করিনা, খালি এটুকুই আশা করি তারা যাতে কাজে ঝামেলা সৃষ্টি না করে ;) ... সেদিনই লোকটারে আমার মনে ধইরা গেছিলো

২৮. ০৯ ই মে, ২০০৮ দুপুর ১২:৪৮
comment by: মনুমনু বলেছেন: কালপূরুষ খাটি বাংলার মানুষ ......আহা আপনার কথা যদি কেউ বুঝত
২৯. ০৯ ই মে, ২০০৮ দুপুর ১:০০
comment by: মাহবুব সুমন বলেছেন: গেসবল ফ্লপ মারছে চাচ্চু ;)

জীবনে ২ বার ডলার রাইখাই কার্ড নিয়ে চইলা আসছি :(
১ বার কার্ড রাইখা আসছিলাম ( ব্যালেন্স চেক করবার জন্য গেছিলাম, একাউন্টে ৩.২৫ ছিলো মাত্র)
১ বার কার্ড এটিএম ই খাইয়া ফেলছিলো :(
০৯ ই মে, ২০০৮ দুপুর ১:০৮

লেখক বলেছেন: হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা ... ভাতিজা, আমার তো হাসি থামতাছেনা

৩০. ০৯ ই মে, ২০০৮ দুপুর ১:০৫
comment by: (অ)গাণিতিক বলেছেন: এখান কার এটিএম'এ ৬০ সেকেন্ডের মধ্যে টাকা না নিলে টাকা আবার ভিতরে চলে যায়। কার্ডের ব্যপারেও একই ঘটনা ঘটে! তাই সহজে কোন প্রব্লেম হবার সুযোগ নাই।
০৯ ই মে, ২০০৮ দুপুর ১:০৯

লেখক বলেছেন: তাই নাকি? ... জানতামনাতো!!
নাইলে এইটারেই গেসবলের ল্যাজ হিসাবে ঝুলাইয়া দেোয়া যাইত

৩১. ০৯ ই মে, ২০০৮ দুপুর ১:০৬
comment by: মাহমুদ রহমান বলেছেন: আমি অন্য সবার গেসগুলো পড়ি নাই.........

অভিজ্ঞতা বলে, এটিএম কার্ডে যেখানে থাকে সেখানে ঢুকার একটা দরজা আছে। সিস্টেম এমন করা যেতে পারে কার্ড বের না করলে দরজা আটকা থাকবে, কার্ড বের করলেই কেবল দরজা খুলবে.....

অন্যদের গেস পড়ে দেখি আরেকবার গেস করা যায় কিনা।
০৯ ই মে, ২০০৮ দুপুর ১:১১

লেখক বলেছেন: কাছাকাছি গেছেন ... ;)
আরেকটু সহজ পদ্ধতি ... মেশিনের সাথে ঘরের দরজার নেটওয়ার্ক তৈরীর দরকার নেই ...

আর কি কারণে কার্ড ছাড়া ইউজার (মা.সু. ছাড়া ;)) বের হয়ে যাবেনা, ভাবুন

৩২. ০৯ ই মে, ২০০৮ দুপুর ২:০৮
comment by: বাফড়া বলেছেন: হু, লন্ডনেও শুনছি এটিএম থিকা টাকা বাইর কইরা না নিলে কতখন পরে ঢুকায়া লয়া যায়গা। আমি অবশ্য চেক কইরা দেখার মত বেকুবি করি নাই (সায়েন্সের ছাত্র হওয়া সত্বেও প্রাকটিকাল না করার একটা অভ্যাস স্কুল থিকাই পাইছি)।
০৯ ই মে, ২০০৮ দুপুর ২:৩৬

লেখক বলেছেন: চেক কইরা দেখতে পারেন ... টাকা ভেতরে ঢুকাইয়া ফেললে নিশ্চয়ই এ্যাকাউন্টও রিরাইট করে ঠিক করে নেয় ... নাইলে তো ব্যাংকের টাকা মেরে দেওয়া হইয়া যায় ;)

"সায়েন্সের ছাত্র হওয়া সত্বেও প্রাকটিকাল না করার একটা অভ্যাস স্কুল থিকাই পাইছি" -- আপনে দেখি আজকে ফর্মে আছেন ... একটার পর একটা গুল্লি

৩৩. ০৯ ই মে, ২০০৮ দুপুর ২:৩০
comment by: ফারহান দাউদ বলেছেন: ধুত,পারি নাই এইবারো। তবে এটিএম শামসুজ্জামানের পরের জায়গা পরের জমি গানটার বাস্তব প্রয়োগ খুবই পছন্দ হইসে:)
০৯ ই মে, ২০০৮ দুপুর ২:৪১

লেখক বলেছেন: আমার এখনও ঐ সিন মনে পড়লে হাসতে হাসতে পেট ফেটে যায় ;)

৩৪. ০৯ ই মে, ২০০৮ সন্ধ্যা ৭:৫৩
comment by: পরীর রানী বলেছেন: জ্বিনের বাদশা ....................... পরীর রানি এসে গিয়েছে............তোমারই জন্য
০৯ ই মে, ২০০৮ রাত ৮:৩৯

লেখক বলেছেন: খাইছে!!!
আমার একটা পেত্নীর রাণী আছে অলরেডী ... আপনি ভুতের রাজার সাথে যোগাযোগ করতে পারেন

৩৫. ০৯ ই মে, ২০০৮ রাত ৮:৪৭
comment by: েজবীন বলেছেন: নতুনটা দেন......


জ্বীন-পরীর বাতচিত মজা লাগছে......:):):)
১০ ই মে, ২০০৮ সকাল ১১:৩০

লেখক বলেছেন:

৩৬. ০৯ ই মে, ২০০৮ রাত ১০:০৬
comment by: বাফড়া বলেছেন: ভূতের রাজা তো জেনেরিক নেম। ভূতের রাজার প্রপার নেম হলো বাফড়া। জানায়া রাখলাম জাস্ট ফর দা সেক অফ ইনফরমেশন (তথ্যপ্রযুক্তির এই যুগে আমি আবার তথ্যের অবাধ প্রবাহে বিশ্বাস করি কি না তাই। একবার পরীক্ষার হল ছাইড়া আসছিলাম খালি কর্তিপক্ষ তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করতে দেয় নাই তাই)
১০ ই মে, ২০০৮ সকাল ১১:৩১

লেখক বলেছেন: আপনে তো পুরা ফর্মে আছেন দেখি!! ;)

৩৭. ১১ ই মে, ২০০৮ ভোর ৬:২৩
comment by: রন্টি চৌধুরী বলেছেন: শিরোনাম মজার লাগল।
১১ ই মে, ২০০৮ সকাল ৯:২৫

লেখক বলেছেন:

৩৮. ১১ ই মে, ২০০৮ সকাল ৭:০৯
comment by: রাশেদ বলেছেন: ধুরু! এইডা জানতাম! /:)
১১ ই মে, ২০০৮ সকাল ৯:২৬

লেখক বলেছেন: হের লাইগাই তো তুমি যখন নাই তখন দিছিলাম... :(

৩৯. ১১ ই মে, ২০০৮ সকাল ৯:২৯
comment by: পরীর রানী বলেছেন: বাদশা তুমি কেমন আছো ? তোমার জন্য আকাশ থেকে নেমে এসেছি আর তুমি আজ আমা হতে দূরে সরে যাচ্ছো , এ হতে পারে না
৪০. ১২ ই মে, ২০০৮ সন্ধ্যা ৬:০৬
comment by: ত্রিভুজ বলেছেন: ডাক্তার আসিবার পূর্বেই রোগী মারা গেল.. ছরি.. ত্রিভুজ আসিবার পূর্বেই ধাঁধাঁ সমাধান হইয়া গেল.. (বরাবরের মত)।...

আমি একটা হ্যাকিং ধাঁধাঁ দিসি... পারলে সমাধান করে.. ;)
Click This Link
১৩ ই মে, ২০০৮ দুপুর ১:৪১

লেখক বলেছেন: এইটা তো মনে হয় আগেও দেখছিলাম ;)

৪১. ১৪ ই মে, ২০০৮ সকাল ৭:৪৬
comment by: বাফড়া বলেছেন: পরীর রাণীর জন্য একটা দুঃসংবাদ আছে- আরেকজন জ্বীনের বাদশার আগমন ঘটেছে ব্লগে- উনি জ্বিন লিখতে ী-কার ব্যাভার করেন। এখন রানীমা দুই জ্বিন আর জ্বীনের মাঝে ভুল না করলেই বাচি
১৪ ই মে, ২০০৮ সকাল ৭:৫৩

লেখক বলেছেন: তাই নাকি!!!!
কোথায় সেই জ্বীনের বাদশা !!!!!
;)

৪২. ১৪ ই মে, ২০০৮ সকাল ৭:৫৫
comment by: বাফড়া বলেছেন: গুরু বুঝলেন না!! হাসলেন। ঐদিকে আপনের ট্রেডমার্ক হাপিস অয়া গেল......ব্লগার সার্চ দিয়া দেখেন...... পুলাটা ভালই
৪৩. ১৪ ই মে, ২০০৮ সকাল ৭:৫৬
comment by: বাফড়া বলেছেন: (অব: ) হেলা কইরা........ B-)
১৪ ই মে, ২০০৮ সকাল ৮:৫১

লেখক বলেছেন: তাইতো দেখতেছি :( ... গীটার হাতে নতুন প্রেসিডেন্ট

আপনারে ধন্যবাদ

৪৪. ১৪ ই মে, ২০০৮ সকাল ৮:৫৬
comment by: শফিউল আলম ইমন বলেছেন: এইটা পারতাম।
:):):)
৪৫. ১৪ ই মে, ২০০৮ সকাল ৮:৫৮
comment by: বাফড়া বলেছেন: নাহ বস আপনার উত্তর দেইখা মন খারাপ হয়া গেল..... আমি ভাবছিলাম.......
১৪ ই মে, ২০০৮ সকাল ৯:৫৩

লেখক বলেছেন: নারে ভাই ... সেইসব মারপিটের বয়স কি আর এখন আছে!

৪৬. ২৬ শে মে, ২০০৮ সকাল ৭:৫৪
comment by: মানবী বলেছেন: "লেখক বলেছেন: দ্বিতীয়টা ঠিক ..."

- মহান বাদশা কে বিনয়ের সাথে জানাতে চাই, আমার দুটো জবাবই সঠিক! :)আমেরিকায় কার্ড স্লাইড করে টাকা তোলার এটিএম আছে B-)

প্রয়োজনে ছবি তুলে দেখানো সম্ভব, যদিও এটিএমের ছবি তুলতে দেখলে পুলিশি জবাবদিহিতার সন্মুখীন হবার সম্ভাবনা ৭৫% :(
৪৭. ২৬ শে মে, ২০০৮ সকাল ৮:০৭
comment by: বাফড়া বলেছেন: জিন্তু ভায়া, এই একটা গেসবল ই আমার সম্বল... তাই আমার জয় ছিনি্যে নেবেন না
৪৮. ২৬ শে মে, ২০০৮ সন্ধ্যা ৭:৩০
comment by: জ্বিনের বাদশা বলেছেন: ওকে দুইজনই যৌথ চ্যাম্পিয়ন

তবে, মানবী, স্লাইড করে তোলানোর ক্ষেত্রে কিন্তু হিউম্যান সাইকোলজীর "টাকা তুলতে এসে টাকা ছাড়া কোনভাবেই যাবোনা" এইরকম কোন বৈশিষ্ট্য ব্যবহার করা হয়না ;)
৪৯. ২৭ শে মে, ২০০৮ ভোর ৬:৪৮
comment by: মানবী বলেছেন: "তবে, মানবী, স্লাইড করে তোলানোর ক্ষেত্রে কিন্তু হিউম্যান সাইকোলজীর "টাকা তুলতে এসে টাকা ছাড়া কোনভাবেই যাবোনা" এইরকম কোন বৈশিষ্ট্য ব্যবহার করা হয়না "


- - বিনয়ের সাথে মহান বাদশা কে স্মরন করিয়ে দিতে চাই, তাঁর প্রশ্নটি খুব সম্ভবত টাকা ছাড়া না ছাড়া নয় বরং কার্ডটি যেন গ্রাহকরা ফেলে না যায়, সেই সাইকোলজী সম্পর্কে ছিলো :)



"গ্রাহকরা যাতে ভুল করে কার্ড ফেলে না যান, সেজন্য এটিএম ডিজাইনার কি বিশেষ পদ্ধতি প্রয়োগ করেছেন সেটা গেস করুন।" B-) B-) B-)


২৭ শে মে, ২০০৮ বিকাল ৫:১৯

লেখক বলেছেন: হায় হায়!!
আবারও প্রশ্নপত্রের ভুল দেখা দিলো দেখি :(

 



 


দেশকে নিয়ে এখন একটাই বড় স্বপ্ন ... ৭১ এর যুদ্ধাপরাধীদের বিচার আমরা এই প্রজন্ম করেই ছাড়ব ...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

সর্বমোট হিট

 ৭৪৪৫২